বৃহস্পতিবার, মার্চ ২৪, ২০১৬

ঘাটাইলে বিশ্ব যক্ষা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, আমাদের ঘাটাইল ঃ ঐক্যবন্ধ হলে সবে, যক্ষা মুক্ত দেশ হবে এই প্রতিপাদ্য বিষয় নিয়ে আজ বৃহস্পতিবার ঘাটাইলে বিশ্ব যক্ষা দিবস পালিত হয়। এ উপলক্ষ্যে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ডেমিয়েন ফাউন্ডেশন যৌথ উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে। সকালে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি বণাঢ়্য র‌্যালি বের হয়। র‌্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নারায়ন চন্দ্র সাহা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক  ডা. মিনহাজ উদ্দিন মিয়া, ডেমিয়েন ফাউন্ডেশনের প্রতিনিধি টিএলসিও মো. খাদেমুল ইসলাম ও আ. বাছেদ, ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম প্রমূখ। এছাড়া আলোচনা সভা ও র‌্যালিতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারি, জন প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সাংবাদিক সহ গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

নামাজে টুপি পরা কি জরুরি?

নিজস্ব প্রতিবেদক, আমাদের ঘাটাইল ঃ নামাজে টুপি পরা জরুরি কি-না এটা নিয়ে আমাদের সমাজে ইদানীং কিছু বিতর্ক দেখা দিয়েছে। অনেকে এটাকে জরুরি মনে করেন না। আবাহমান কাল ধরে গ্রাম-বাংলায় টুপি পরে নামাজ আদায়ের যে সংস্কৃতি এটাকে অনেকেই অস্বীকার করার চেষ্টা করছেন। কিন্তু টুপি মুসলিম উম্মাহর শেয়ার বা জাতীয় নিদর্শন। টুপি রাসুলে করিম (সা.), সাহাবায়ে কেরাম, তাবেয়িন, তাবে তাবেয়িনরা পরেছেন এবং পরবর্তী সব যুগের মুসলমানরাই পরেছেন।
পাগড়ির মতোই একটি ইসলামি লেবাস টুপি। হাদিস ও ইতিহাসের কিতাবে এ ব্যাপারে অনেক গ্রহণযোগ্য আলোচনা রয়েছে। রাসুলে করিম (সা.) মাথা ঢেকে নামাজ আদায় করতেন, আমাদেরও তাই করা উচিত। নামাজ আদায় করার জন্য আল্লাহর সামনে দাঁড়াতে যথেষ্ট বিনয় অবলম্বন করা প্রয়োজন। পোশাক এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আল্লাহ তায়ালা এরশাদ করেন, ‘তোমরা নামাজের সময় তোমাদের সর্বোৎকৃষ্ট পোশাক পরিধান করো’ (সূরা আরাফ : ৩১)। হাসান ইবনে আলী (রা.) নামাজের সময় সর্বোৎকৃষ্ট পোশাক পরতেন। একদিন কেউ তাঁকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলেন, নিশ্চয়ই আল্লাহ তায়ালা সুন্দর এবং তিনি সুন্দরকে পছন্দ করেন। তাই আমি আমার প্রভুর জন্য সুন্দর পোশাক পরি (রুহুল মাআনি : ৪/৩৪৯)। হাসান বসরি (রহ.) বলেন, তাঁরা (সাহাবায়ে কেরাম গরমের কারণে) পাগড়ি বা টুপির ওপর সিজদা করতেন (বোখারি : ১/৮৬)। যুহাইর (রহ.) বলেন, আমি প্রখ্যাত তাবেয়ি আবু ইসহাক সাবিয়ীকে দেখেছি, তিনি আমাদের নিয়ে নামাজ পড়েছেন। তিনি মাটি থেকে টুপি উঠিয়ে মাথায় পরেছেন (তাবাকাতে ইবনে সাদ : ৬/৩১৪)। তাই ফুকাহায়ে কেরাম নামাজে টুপি পরা সুন্নত বলেছেন এবং অবহেলা করে টুপি না পরে নামাজ পড়াকে মাকরুহ বলেছেন, যদিও নামাজ আদায় হয়ে যাবে (ফাতাওয়া কাজিখান : ১/১৩৫)।
নামাজ পড়া অবস্থায় মাথা থেকে টুপি মেঝেতে পড়ে গেলে বা পাগড়ি খুলে গেলে, খুব সহজেই তা ঠিক করে নিতে পারলে করে নেয়া উত্তম। আমলে কাছিরের মতো খুব বেশি নড়াচড়ার প্রয়োজন হলে, তখন নড়াচড়া না করে এ অবস্থায়ই নামাজ আদায় করে নেবে (জাদিদ ফিকহি মাসায়িল, পৃষ্ঠা ১১৬)। তাই আমাদের টুপি পরার ব্যাপারে অনাদর অবহেলা না করে, নামাজে টুপি পরিধান করে রাসুলে করিম (সা.) এর সুন্নত পালন করা উচিত এবং প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী শরীরের অন্যান্য পোশাকের সঙ্গে মানানসই টুপি পরিধান করা জরুরি।

প্রভার আচরণ সন্দেহের চোখে দেখে স্বামী

বিনোদন ডেস্ক: আফরান নিশো ও সাদিয়া জাহান প্রভা সম্প্রতি নতুন একটি নাটকে জুটি হয়ে কাজ করেছেন। ওই নাটকের নাম ‘বিশ্বাসঘাতক’।
নাটকের গল্পে দেখা যাবে, গ্রামের বধু মহুয়া কি যেনো লুকাতে চায় সবার কাছে। এ ঘটনা নিয়ে গ্রামে কানাঘুষো চলে। এদিকে যুদ্ধ শেষে বাড়িতে এসে উপস্থিত হয় তার স্বামী উসমান। স্বামী ফিরে এসেছে তাই খুশিতে সে আত্মহারা। এর মধ্যে স্বামী এসে জানায় দেশ প্রায় স্বাধীন হওয়ার পথে। কিন্তু তার চোখেও পড়ে বউয়ের লুকোচুরি প্রবণতা। মহুয়ার আচরণ সন্দেহের চোখে দেখে স্বামী। এরপর ঘটতে থাকে এক অদ্ভুত নতুন ঘটনা।
নাটকটি রচনা করেছেন মেজবাহ উদ্দীন সুমন এবং পরিচালনা করেছেন হাবিব মাসুদ। এতে আরো অভিনয় করেছেন তারিক আনাম খানসহ আরও অনেকে। এই নাটকটি ২৬ মার্চ, স্বাধীনতা দিবসে রাত ৮টা ২০ মিনিটে আরটিভিতে প্রচার হতে যাচ্ছে।