ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ
নানা কর্মসূচীর মধ্য দিয়ে টাঙ্গাইলের ঘাটাইলে শনিবার (১০ ডিসেম্বর) ঘাটাইল হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে । কর্মসূচীর মধ্যে ছিলো জাতীয় পতাকা উত্তোলন সেই সাথে মুক্তিযোদ্ধা পতাকা উত্তোলন , র্যালি , কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা ।
উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন , উপজেলা নির্বাহী অফিসার আবুল কাশেম মুহাম্মদ শাহীন , উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবু , যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান আজাদ , সাবেক পৌর মেয়র হাসান আলী , অধ্যপক শামসুল আলম মনি , পৌর মেয়র শহিদুজ্জামান খান , আতিকুর রহমান প্রমুখ। ।
