বৃহস্পতিবার, নভেম্বর ২৪, ২০১৬

ঘাটাইলে অমৌসুমী আনারসের সাথে সাথী ফসলের আবাদ

টাঙ্গাইলে অমৌসুমী আনারস ও তার সঙ্গে সাথী ফসল আবাদে ঝুঁকেছেন কৃষক। ফসল বৈচিত্র্য আনতে এটি যেমন কৃষকের উদ্ভাবনী সাফল্য, একই সঙ্গে নেতিবাচক দিক হচ্ছে দ্রুত ফসল ফলাতে তারা সহায়তা নিচ্ছেন নানা অপকৌশলের।

রিপোর্টটি দেখতে ক্লিক করুন:

ভুয়া মুক্তিযোদ্ধার বিরুদ্ধে ভাতা গ্রহণের অভিযোগ

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় দুই ভুয়া মুক্তিযোদ্ধার নামে ভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে। এ বিষয়ে প্রতিকার চেয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর কাছে লিখিত অভিযোগ করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধা নূর হোসেন সিদ্দিকী।

অভিযোগ থেকে জানা যায়, ঘাটাইল উপজেলার দত্তগ্রাম প্রকাশ বেংরোয়া গ্রামের মৃত সামস উদ্দিন মিয়ার ছেলে মনিরুজ্জামান মিয়া (গেজেট নং-০১১৮০৪৮১৩৩) এবং একই গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে সহিদুজ্জামান মিয়া (গেজেট নং- ৫৭০৬) মহান মুক্তিযুদ্ধ অংশ গ্রহণ করেন নাই। 

ইতোপূর্বে তারা কখনো মুক্তিযোদ্ধা ছিলেন না। ভুয়া মুক্তিযোদ্ধাসনদ গ্রহণ করে তারা নিয়মিত সরকারের মাসিক ভাতা উত্তোলন করছে। এরই প্রেক্ষিতে একই গ্রামের মৃত আবুল হোসেন সিদ্দিকীর ছেলে নূর হোসেন সিদ্দিকী (লাল মুক্তিবার্তা নং-০১১৮০৪০১২২, ভারতীয় গেজেট নং-৮৬১২, বাংলাদেশ গেজেট নং-৫১০২ এবং জাতীয় তালিকা নং-২৯৯) এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

এ প্রসঙ্গে ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল কাশেম শাহীন জানান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মহোদয়ের নির্দেশনা মোতাবেক ওই দুজনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

ঘাটাইলের শারীরিক প্রতিবন্ধী চানের পড়ার দায়িত্ব নিলেন ডিসি

টাঙ্গাইল: শারীরিক প্রতিবন্ধী চান মিয়ার লেখাপড়া ও ভবিষ্যতের দায়িত্ব নিয়েছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মাহবুব হোসেন। 
বৃহস্পতিবারের (২৪ নভেম্বর) প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা শেষে তার পরিবারকে আনুষ্ঠানিকভাবে খবরটি জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন আবুল কাশেম, উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম খান, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শহীদুল ইসলাম লেবু, উপজেলা শিক্ষা কর্মকর্তা সেলিমা আক্তার, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রুবি খান, চান মিয়ার মা প্রমুখ।
বিকলাঙ্গ দুই হাত নিয়ে জন্ম নেওয়া চান মিয়াকে কোনো প্রতিবন্ধকতাই দমিয়ে রাখতে পারেনি। ঘাটাইল প্রতিবন্ধী বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র সে। 
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ঘাটাইল সরকারি আদর্শ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পা দিয়ে লিখে পরীক্ষা দিচ্ছে চান মিয়া। 