বুধবার, নভেম্বর ১৬, ২০১৬

ঘাটাইল গণ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সংবাদ সম্মেলন


মো. মাসুম মিয়া, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ
টাঙ্গাইলের ঘাটাইল গণ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে গত ১৪ নভেম্বর ঘাটাইলের একমাত্র স্থানীয় দৈনিক আমাদের ঘাটাইল অনলাইন পত্রিকায় “শিক্ষকের কার্যকলাপ নিয়ে আলোচনা সভায় উদ্বেগ” শিরোনামে প্রকাশিত সংবাদকে প্রাধান্য দিয়ে ও ভিন্ন শিরোনামে কয়েকটি অনলাইন ও স্থানীয় দৈনিকে প্রকাশিত সংবাদের প্রতিবাদে আজ বুধবার বিকালে স্থানীয় সাংবাদিকদের নিয়ে বিদ্যালয়ের শিক্ষক পরিষদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করেছে ঘাটাইল গণ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিদ্যালয় ব্যাবস্থাপনা কমিটির সভাপতি ও সাবেক মেয়র মোঃ হাসান আলী ।
লিখিত বক্তব্যে তিনি বলেন, কিছুদিন পূর্বে বিদ্যালয়ের অভ্যন্তরীন বিষয়ে প্রধান শিক্ষকে গিরে গুঞ্জন শোনা যায়। আমি বিষয়টি গুরুত্ব সহকারে আমলে নিয়ে ম্যানেজিং কমিটি ও শিক্ষক সমন্বয়ে কমিটি গঠন করে তদন্ত করি। তদন্তে গুঞ্জনের কোন সত্যতা পাওয়া যায়নি। পরবর্তীতে আমি বিষয়টি বিদ্যালয়ের শিক্ষকদের অবগত করি। কিন্তু গত ১৪ নভেম্বর ২০১৬ ইং তারিখে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় অপ্রত্যাশিত ভাবে ঘাটাইল পৌর মেয়র শহীদুজ্জামান খান প্রধান শিক্ষককে নিয়ে মিথ্যা তথ্যের ভিত্তিতে একটি বক্তব্য উপস্থাপন করেন। আমরা ম্যানেজিং কমিটি, শিক্ষক ও অভিভাবকবৃন্দ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এসময় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, সিনিয়র শিক্ষক খলিলুর রহমান, বিদ্যালয়ের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷