সোমবার, জুন ২৪, ২০১৯

ঘাটাইলে শিশু শিক্ষার্থীদের নিয়ে গিফট ক্যাম্পেইন অনুষ্ঠিত

আব্দুল লতিফ, ঘাটাইল: শিক্ষার্থীদের লেখাপড়ায় আগ্রহ সৃষ্টির লক্ষ্যে টাঙ্গাইলের ঘাটাইলে গিফট ক্যাম্পেইন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (২৪ জুন) দুপুরে আর্ন্তজাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির আয়োজনে গিফট ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির ম্যানেজার মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথী ছিলেন দেউলাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম খান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোছা. রুবি খান, ইউপি সদস্য হাজী চাঁন মিয়া, গুডনেইবারস স্কুলের প্রধান শিক্ষিকা মোসা. হোসনে আরা পারভীনসহ সকল শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীএবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ১১৫২ জন শিশুদের মাঝে ৫টি কলম, ৫টি খাতা, ১ লিটার সয়াবিন তৈল,৩০০ গ্রাম গুরো দুধ, ১ পেকেট বিস্কুট বিতরণ করা হয়।

অনুষ্ঠান পরিচালনা করেন ঘাটাইল সিডিপির প্রোগ্রাম অফিসার বিপ্লব কুমার ।

ঘাটাইলে সপ্তম শ্রেণীর ছাত্রী গণধর্ষণ!

টাঙ্গাইলের ঘাটাইলে সপ্তম শ্রেণীতে পড়ুয়া এক মাদরাসা ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে। এঘটনায় অভিযুক্ত দুই ধর্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হল, উপজেলার দশআনি বকশিয়া গ্রামের সোহরাব আলী তালুকদারের ছেলে আলমগীর হোসেন (৩৫) ও মৃত আমীর আলীর ছেলে হামিদ এলাইস আলফিন। গত শুক্রবার (২১ জুন) উপজেলার দশআনি বকশিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

এঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে আজ সোমবার (২৪ জুন) সকালে ওই দুইজনকে আসামী করে ঘাটাইল থানায় মামলা দায়ের করেছেন। পরে পুলিশ ধর্ষক আলমগীর ও হামিদকে গ্রেপ্তার করে সোমবার টাঙ্গাইল কোর্টে প্রেরণ করেছে।

পুলিশ ও মেয়েটির মা জানায়, উপজেলার লোকের পাড়া ইউনিয়নের দশআনী বকশিয়া গ্রামের তোফাজ্জল হোসেনের মেয়ে স্থানীয় একটি মাদরাসায় সপ্তম শ্রেণীতে পড়াশুনা করছে। গত শুক্রবার ওই ছাত্রী বাড়ি থেকে তার বন্ধুর সাথে দেখা করতে বের হয়। এসময় ধর্ষক আলমগীর ও হামিদ তাকে বন্ধুর সাথে দেখা করার জন্য সহযোগিতা করবে বলে জানায়। পরে ওই ছাত্রীকে কৌশলে নিয়ে গিয়ে দুইজন মিলে গণধর্ষণ করে রাস্তায় ফেলে চলে যায়।

পরে ছাত্রীটি বাড়িতে গিয়ে তাকে ধর্ষণের বিষয়টি জানায়। পরে তার মা বাদী হয়ে আজ সোমবার সকালে দুইজনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন।

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) এনামুল হক চৌধুরী বলেন, গণধর্ষণের ঘটনায় ছাত্রীটির মা বাদী হয়ে সোমবার সকালে অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ অভিযুক্ত ওই দুই ধর্ষককে গ্রেপ্তার করে রিমান্ড চেয়ে টাঙ্গাইল কোর্টে প্রেরন করা হয়। পরে আদালত তাদের প্রত্যেককে সাতদিন করে রিমান্ড আবেদন মঞ্জুর করেন। এছাড়া ওই ধর্ষিত মেয়েটাকে ডাক্তারী পরীক্ষার জন্য টাঙ্গাইল হাসপাতালে পাঠানো হয়েছে।