শুক্রবার, অক্টোবর ০৭, ২০১৬

ঘাটাইলে আ’লীগের দু’গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশ; ১৪৪ ধারা জারি

প্রতিনিধি, ঘাটাইল (টাঙ্গাইল) ঃ একইস্থানে আওয়ামীলীগের দু’গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশ ও বিক্ষোভ মিছিল ডাকায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পেঁচার আটা বাজার এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় উপজেলা প্রশাসন। শুক্রবার (০৭ অক্টোবর) দুপুর ১২টা থেকে সন্ধা ৭টা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলে জানিয়েছেন ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল কাশেম মুহাম্মদ শাহীন।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, শুক্রবার বিকেলে ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নের পেঁচার আটা বাজার এলাকায় শহিদুল ইসলালম লেবু’র অনুসারী রসুলপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন ধুলুর নেতৃত্বে মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার আসামি স্থানীয় এমপি আমানুর রহমান খান রানা’র ফাসির দাবীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল আহবান করে। অপরদিকে একই সময় এমপি আমানুর রহমান খান রানা অনুসারীরা এমপি রানা সহ তাদের চার ভাইয়ের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও দ্রুত মুক্তির দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল আহ্বান করে। এতে করে আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা দেখা দেয়।
এ ঘটনায় ঘাটাইলের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পেঁচার আটা বাজার এলাকায় ফৌজদারি কার্যবিধি মোতাবেক ১৪৪ ধারা জারি করেন। এ ফলে উক্ত স্থানে সব রকম সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, গোলযোগ সৃষ্টি, লাঠিসোটা, অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য পরিবহন ও ব্যবহার এবং সর্বসাধারণের বে-আইনি অনুপ্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করেন।

ঘাটাইলে হেরোইন সহ যুবক আটক

মো. খায়রুল ইসলাম, প্রতিনিধি, ঘাটাইল (টাঙ্গাইল) ঃ
টাঙ্গাইলের ঘাটাইল উপাজেলার কদমতলী বাজার থেকে বৃহস্পতিবার আনুমানিক রাত ১০টায় হেরোইন বিক্রি করার সময় মফেল তালুকদার (৩০) নামে এক যুবক কে গ্রেপ্তার করেছে পুলিশ । মফেল তালুকদার নাটশালা গ্রামের আবু হানিফ (গুটু) ’র ছেলে ।
জানা যায়, উপজেলার দীঘর ইউনিয়নের কদমতলী বাজারে হেরোইন বিক্রি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে হাতে নাতে মফেল তালুকদার কে ধরে ফেলে পুলিশ। 
এ বিষয়ে ঘাটাইল থানা’র অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামাল হোসেন ঘটনার সত্যতা শিকার করে প্রতিবেদকে জানান ধৃত  আসামীর বিরুদ্ধে থানায় মাদক মামলা হয়েছে। তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আটককৃত আসামীর দেহ তল্লাশী করে ৭২ গ্রাম হেরোইন উদ্ধার করে। যার আনুমানিক বর্তমান বাজার মুল্য ৭ লাখ ২০ হাজার টাকা।