রবিবার বিকেলে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের নিয়ে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ণ ভাবনা সর্ম্পকে জনগণকে অবহিতকরণ এবং উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত করনের লক্ষ্যে এক প্রেসবিফ্রিং অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিস আয়োজিত ইউএনও কক্ষে আছমা আরা বেগম এর সভাপতিত্বে প্রেসব্রিফিং অনুষ্ঠানে -উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান সামু, জেলা তথ্য অফিসার কাজী গোলাম আহাদ সরকারের বিভিন্ন উন্নয়নের কর্মকান্ড তুলে ধরে বক্তব্য রাখেন । সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন-ঘাটাইল প্রেস কাবের সভাপতি নূরুজ্জামান মিয়া, দৈনিক মানবজমিন ঘাটাইল প্রতিনিধি নজরুল ইসলাম, দৈনিক ভোরের কাগজ ঘাটাইল প্রতিনিধি রবিউল আলম বাদল, দৈনিক যায়যায়দিন ও এইবেলা ২৪. কম ঘাটাইল সংবাদদাতা উত্তম আর্য্য, দৈনিক ভোরের পাতা ঘাটাইল প্রতিনিধি আনোয়ার হোসেন বকুল, দৈনিক সকালের খবর ঘাটাইল প্রতিনিধি মাসুম মিয়া, সাপ্তাহিক পূর্বাকাশ প্রতিনিধি বিষ্ণুপ্রিয় দ্বীপ প্রমুখ।
রবিবার, ডিসেম্বর ২৭, ২০১৫
ঘাটাইলে প্রেস ব্রিফিং
ঘাটাইলে প্রেস ব্রিফিং
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
