ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
ঘাটাইলে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা আজ সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত মোতাবেক আগামী ২৩ ও ২৪ মে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মোহাম্মদ শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন। ঘাটাইল পৌরসভার মেয়র শহিদুজ্জামান খান, জিবিজি কলেজের অধ্যক্ষ শামসুল আলম মনি, মুক্তিযোদ্ধা কমান্ডার তোফাজ্জল হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম শামসুল হক,মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি খন্দকার তাহাজ্জত হোসেন,ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, হেকমত সিকদার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ,প্রধান শিক্ষক
মাদরাসার সুপার সাংবাদিক সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
