এম. আই. শিহাবঃ ঘাটাইলে তিন দিন ব্যাপি (৯-১১ জুলাই) বুনিয়াদি প্রশিক্ষণে রিপোর্টিং এর বিভিন্ন ধরণ, প্রেস কনফারেন্স, প্রেস ব্রিফিং, সাক্ষাৎকার গ্রহণের কলাকৌশল, ফিচার লিখন, ধারনা, বিষয় বৈচিত্র, প্রকরণ, ফিচার লেখার কৌশল নিয়ে প্রশিক্ষন পরিচালনা করেন মোহনা টেলিভিশনের বার্তা প্রধান রহমান মোস্তাফিজ। তিনি বলেন, ফিচারের বিষয়কে চিরায়ত, সময় নিরপেক্ষ বা চির সবুজ বলা হয়ে থাকে। যে কোন সময় যে কোন বিষয় নিয়ে ফিচার লেখা যায়। সে জন্যই বলা হয়, সাড়া পৃথিবী ফিচার লেখার কর্মক্ষেত্র। ফিচার হলো অধ্যয়ন, গবেষনা, সাক্ষাৎকারের আলোকে রচিত একটি রুপ যার লক্ষ্যে হচ্ছে তথ্যর মাধ্যমে শিক্ষাদান ও বিনোদন। সংবাদ মানুষের মস্তিস্কে প্রবেশ করে আর ফিচার পাঠকের অন্তরে নাড়া দেয়। কাগজে সম্পাদকীয় মন্তব্যধর্মী ফিচার বিবরণধর্মী।
আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


