সোমবার, জুন ০৫, ২০১৭

রসুলপুর সরাবাড়ি সরকারী প্রা: বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

এম.এস.এস.সৌরভ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ৮২নং সরাবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ উঠেছে ৷গত ৪জুন শনিবার ম্যানেজিং কমিটি গঠনের দিন ধার্য ছিল ৷ সেই মোতাবেক প্রধান শিক্ষিকা শাহনাজ বেগম সকল অবিভাবকদের নিয়ে সম্মেলনের আহ্বান করেন ৷ সম্মেলনে ৭জন পুরুষ অবিভাবক সদস্য ও ৪জন মহিলা অবিভাবক সদস্য ম্যানেজিং কমিটির সদস্য পদে প্রার্থী হন ৷এরা হলেন, মিজানুর, তোফাজ্জল হক, আবু সাঈদ, আঃ হান্নান, নুর-আলম, হারেজ মিয়া, ও সাইফুল ইসলাম ৷ মহিলা প্রার্থীরা হলেন, মনিরা খাতুন, সাহেরা খাতুন, ফরিদা খাতুন, নাসরিন আক্তার ৷ নিয়মনুযায়ী ২জন পুরুষ ও ২জন মহিলা ম্যানেজিং কমিটির সদস্য নির্বাচিত হবেন ৷ তবে অধিক সংখ্যক প্রার্থী থাকায় প্রার্থীদের মধ্যে ২জন পুরুষ ও ২জন মহিলা সদস্য নির্বাচিত করতে বলা হলে কোনো প্রার্থী প্রার্থীতা প্রত্যাহার করে করেন নাই ৷ যার ফলে বর্তমান সভাপতি রফিকুল ইসলাম প্রধান শিক্ষিকা কে নির্বাচন দিতে বলেন ৷ তবে এলাকার কয়েকজন প্রভাবশালী নির্বাচন ছারাই ৪জনের নাম উল্যেখ করে কমিটির নাম ঘোষনা করেন ৷ এতে করে ক্ষোভে ফেটে পড়ে বাদ পড়া প্রার্থীরা ৷বাদপড়া প্রার্থীর মধ্যে মনিরা খাতুন, নাসরিন আক্তার, হান্নান,ও নূর আলম অভিযোগ করে বলেন, তারা প্রার্থী হওয়া সত্বেও নির্বাচন ছারাই মনগড়া সিলেকশনের মাধ্যোমে ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে ৷ তারা অবিলম্বে নির্বাচনের মাধ্যোমে কমিটি গঠনের জন্য জোর দাবি জানান ৷ এবিষয়ে প্রধান শিক্ষিকা শাহনাজ বেগম বলেন, বর্তমানে স্কুল রমজানের ছুটিতে রয়েছে ৷ এমতবস্থায় শিক্ষা অফিসারের নির্দেশক্রমে স্কুল ম্যানেজিং কমিটি গঠনের দিন ধার্য করা হয় এবং সকল অবিভাবকদের চিঠির মাধ্যোমে জানানো হয় ৷ অবিভাবকদের কাছ থেকে ম্যানেজিং কমিটির সদস্য হিসেবে ২জন পুরুষ ও২জন মহিলা প্রার্থী চাওয়া হলে পুরুষেদের পক্ষে ৭জন ও মহিলাদের পক্ষে ৪জন প্রার্থী হয় ৷ পরে ২জন মহিলা সেচ্ছায় প্রার্থীতা প্রত্যাহার করলেও ৭জন পুরুষের মধ্যে কেউ প্রার্থীতা প্রত্যাহার করেন না ৷ তারপর অবিভাবকদের সাপোর্ট নিয়ে ২জনকে সিলেক্ট করা হয় ৷এবিষয়ে উপজেলা শিক্ষা অফিসারের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, কয়েকজন আমাকে ফোনের মাধ্যোমে ম্যানেজিং কমিটি গঠনের অনিয়মের অভিযোগ করেছেন ৷ কিন্তু আমি এখনো কমিটির সদস্যদের নামের তালিকা হাতে পাইনি ও অনিয়মের বিষয়ে লিখিত কোনো অভিযোগ পাইনি ৷ যদি লিখিত অভিযোগ হাতে পাই তবে তদন্তের সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে ৷
আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সবার আগে যেকোন সংবাদ জানতে আমাদের ঘাটাইল ডটকম পত্রিকাটি ভিজিট করুন

বাবার সম্পত্তিই কাল হল ঘাটাইল থেকে অপহৃত স্কুল ছাত্র সৈকতের

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ
টাঙ্গাইলের ঘাটাইল থেকে অপহৃত স্কুল ছাত্র সৈকতকে শ্বাসরোধ করে হত্যা করে তার লাশ ব্রহ্মপুত্র নদে ফেলে দেয়া হয়েছে বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার প্রধান আসামী আরিফ রব্বানী। বাবার সম্পত্তির ভাগই কাল হল সৈকতের।  গ্রেপ্তারের পর টাঙ্গাইলের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্যোস্ট আমিনুল ইসলামের আদালতে ১৬৪ ধারায় তিনি এই জবানবন্দি দেন।
আদালতে দেয়া জবানবন্দি থেকে জানা যায় , আরিফ রব্বানী ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার হরিপুর গ্রামের আঃ আজিজের ছেলে। তিন বছর আগে সে দিন মজুরের কাজ করতে ঘাটাইল উপজেলার চানতারা গ্রামের হানিফ উদ্দিনের বাড়িতে আসে তিন দিন কাজ করার পর চলে যায় । পরের বছর আবার সে কাজ করতে  আসে। সেই সুবাদে পরিবারটির সাথে আরিফ রব্বানীর সুসম্পর্ক গড়ে উঠে।কিছু দিনের মধ্যে হানিফ উদ্দিনের স্ত্রীর বড় ভাইয়ের  ছেলে সাগরের সাথেও আরিফ রব্বানীর সখ্যতা গড়ে উঠে। হানিফ উদ্দিনের দুই মেয়ে তানিয়া (২০)ও সেতু (১৩)। তানিয় পড়ালেখা আগেই বাদ দিয়েছে আর সেতু স্থানীয় স্কুলে ৮ম শ্রেণিতে পড়ে। তানিয়ার সাথে আরিফ রব্বানী এবং সাগরের সাথে সেতুর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সাগর সেতুকে বিয়ে করবে বলে জানায় । হানিফ উদ্দিন আরিফকে তার মেয়ে তানিয়ার  বিয়ের প্রস্তাব দিলে আরিফ প্রথমে তা প্রত্যাখান করে পরে রাজি হয়। সাগর  জানায় তাদের বিয়ের পথে বড় বাধা ছিল সৈকত কারণ সে থাকলে সম্পত্তির ভাগ বেশী পাওয়া যাবে না। সেই মোতাবেক  সৈকত অপহরণ হওয়ার এক সপ্তাহ আগে আরিফ চানতার গ্রামে আসে এবং এই দিনই সৈকতকে অপহরনের পরিকল্পনা করে। পরিকল্পনা মোতাবেক ১৮ মে সৈকতকে দুজন মিলে চানতারা থেকে অপহরণ করে ঘাটাইল নিয়ে আসে। ঘাটাইল থেকে প্রান্তিক সার্ভিস যোগে তারা ময়মনসিংহের মুক্তাগাছায় যায়। মুক্তাগাছায় পৌছে তারা রাজবাড়িসহ বিভিন্ন জায়গা ঘুরে বেড়ায়। পরে তারা সৈকতকে নিয়ে ময়মনসিংহের বেগুনবাড়ি এলাকার ব্রহ্মপুত্র নদের স্লুইসগেইট এলাকায় বেড়াতে যায়। সেখানে সন্ধ্যায় এলাকাটি জনমানব শূন্য হয়ে পড়লে সাগর সৈকতের গলা চেপে ধরে আর মুখ চেপে ধরে আরিফ। সৈকতের মৃত্যু নিশ্চিত হলে তারা দুজনেই সৈকতের লাশ বস্তাবন্ধি করে এাবং ব্রহ্মপুত্র নদে ফেলে দেয়।
উল্লেখ্য যে, আসাদুর রহমান সৈকত টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলার  জামুরিয়া ইউনিয়নের চানতারা উত্তর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শেণির ছাত্র। গত ১৮ মে বাড়ি থেকে স্কুলে যাওয়ার পর থেকে নিখোঁজ হয়। নিখোঁজের পর সৈকতের বাবা স্কুল শিক্ষক মোঃ হানিফ উদ্দিন ২১ মে  ঘাটাইল থানায় একটি  অপহরণ মামলা করেন। পরে পুলিশ মামলার প্রধান আসামী আরিফ রব্বানীকে ময়মনসিংহের মুক্তাগাছা হরিপুর গ্রামের তার বোনের বাড়ি থেকে গ্রেপ্তার করে । অপর আসামী সাগরকে আটক করা হয় ঘাটাইল উপজেলা সদর থেকে।

এ ব্যাপারে ঘাটাইল থানার ওসি মোঃ মহি উদ্দিন পিপিএম জানান,ঘটনায় জরিত থাকার অভিযোগে আরিফ রব্বানী ও সাগরকে আটক করা হয়েছে এবং ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ায় তাদেরকে রিমান্ড আবেদন করা হয়েছে।

আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সবার আগে যেকোন সংবাদ জানতে আমাদের ঘাটাইল ডটকম পত্রিকাটি ভিজিট করুন

ঘাটাইলে বিএনপি নেতাকর্মীদের সাথে ওসি’র মতবিনিময়

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ
গতকাল রোববার দুপুরে ঘাটাইল উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের সাথে  মতবিনিময় করেছেন ঘাটাইল থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহি উদ্দিন পিপিএম। ঘাটাইল থানা  কার্য্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে দলীয় নেতাকর্মীদের সার্বিক সহযোগিতা চান নবাগত ওসি। উপস্থিত বিএনপি নেতাকর্মীরা মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি বিনা কারনে বিরোধীমতের নেতাকর্মী সহ কেউ যেন হয়রানির স্বীকার না হয় সে দিকে দৃষ্টি দেয়ার আহবান জানান মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বুলবুল ভূইয়া সাধারন সস্পাদক আ.খ.ম রেজাউল করিম, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মজ্ঞুরুল হক, সাধারন সম্পাদক ফারুক হোসেন ধলা, উপজেলা বিএনপির সহ সভাপতি রসুলপুর ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হক সেন্টু, যুগ্ম সম্পাদক আবু বকর সিদ্দিক, সাংগাঠনিক সম্পাদক জামুরিয়া ইউপি চেয়ারম্যান,শামীম খান, পৌর বিএনপির সাংগাঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর শামীম সরকার উপজেলা বিএনপির প্রচার সম্পাদক হারুন অর রশিদ প্রমূখ।
আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সবার আগে যেকোন সংবাদ জানতে আমাদের ঘাটাইল ডটকম পত্রিকাটি ভিজিট করুন

ঘাটাইলে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালী

মো. খায়রুল ইসলাম, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ
‘আমি প্রকৃতির, প্রকৃতি আমার প্রাণের স্পন্দনে প্রকৃতির বন্ধনে’ এই শ্লোগাণকে সামনে রেখে সোমাবার সকালে  সারা দেশের ন্যায় টাঙ্গাইলের ঘাটাইলে  বিশ্ব পরিবেশ দিবস উদ্যাপন  উপলক্ষে র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনে আয়োজনে উপজেলা  নির্বাহী অফিসার (ইউএনও) আবুল কাশেম মুহাম্মদ শাহীনের নেতৃত্ব একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে শহরের প্রধান  প্রধান সড়ক প্রদক্ষিণ  করে। এসময় র‌্যালীতে উপস্থিত ছিলেন, পৌর মেয়র শহিদুজ্জামান খান, জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ শামসুল আলম মনি, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মতিয়ুর রহমান খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নারায়রণ চন্দ্র সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একে. এম. শামসুল হক, ভিপি আবু সাইদ রুবেল সহ রাজনৈতিক ব্যক্তিবর্গ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী বৃন্দ।  
র‌্যালী শেষে  ছাত্র ছাত্রীদের মাঝে বিনা মূল্যে আকাশমণির চারা বিতরণ করা হয়। 