বুধবার, জুলাই ২০, ২০১৬

ঘাটাইলে জাতীয় মৎস্য সপ্তাহের শুভ উদ্ভোধন

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ
“জল আছে যেখানে, মাছ আছে সেখানে” এ শ্লোগানে ২০ জুলাই(বুধবার) সকালে টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের  আয়োজনে ৭ দিনব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৬ এর শুভ উদ্ভোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে মেলার আনুষ্ঠানিক উদ্ভোধন করেন ঘাটাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ নজরুল ইসলাম খান।
ঘাটাইল উপজেলা পরিষদের নির্বাহী অফিসার আবুল কাশেম মুহাম্মদ শাহীন এর সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভায়  বক্তব্য রাখেন, ঘাটাইল ইউ.সি.সি.এ.লি. এর সভাপতি মোঃ শহীদুল ইসলাম লেবু, উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ আরিফ হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কানিজ ফাতেমা, উপজেলা মৎস্য অফিসার মোঃ আব্দুল হারিম, উপজেলা প্রাণী সম্পদ অফিসার মুহাম্মদ মোস্তাফিজুর রহমান প্রমুখ।