আজ (১জানুয়ারি) বুধবার সন্ধ্যায় টাঙ্গাইলে ঘাটাইলের গারোবাজার এলাকা থেকে ৮০ কেজি গাঁজা সহ একজনকে আটক করেছে র্যাব।
র্যাব-১২ টাঙ্গাইলের কোম্পানি কমান্ডার মোঃ শফিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জেলার মধুপুর ও ঘাটাইল উপজেলার সীমান্তবর্তী গারোবাজার নামক স্থানে অভিযান চালানো হয়। এ সময় একটি মিনিট্রাক ( ঢাকা-মেট্রো-ন-১৩-০৮৭৫) থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাঁজা গুলি প্লাস্টিকের ড্রামের ভিতরে রাখা ছিল। আটক করা হয় ট্রাকসহ চালককে। আটককৃত ট্রাক চালকের নাম কামরুল ইসলাম (২৫)। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মজলিসপুর গ্রামের ওয়াদুদ মিয়ার ছেলে। গাঁজা গুলি সে ঢাকায় নিয়ে যাচ্ছিল।

