শুক্রবার, অক্টোবর ১৪, ২০১৬

ঘাটাইলে পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু



আব্দুল লতিফ ,ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ
 টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিগড় ইউনিয়নের ঢালুয়া বাড়ি গ্রামের মমিন (৮) ও আবিলা (৭) নামের ২ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত কাল শুক্রবার ( ১৪ সেপ্টেম্বর) বিকেল ৪ টার দিকে এ ঘটনা গটে। মৃত শিশুরা হলে ডালিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে মমিন (৮) ও দিদার হোসেন এর মেয়ে আবিলা (৭)  ।
পারিবারিক সূত্রে জানগেছে , বিকালে বাড়ির পাশে পুকুর পাড়ে ২ শিশু খেলতে গিয়ে হঠাৎ করে পানিতে পড়ে গেলে  ডুবে যায় । পরে তাদের কে উদ্ধার করে কালিহাতি  উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্স নিয়ে গেলে  কর্তব্যরত  চিকিৎসক  তাদের কে মৃত ঘোষনা করে ।