ঘাটাইল সংবাদদাতাঃ
টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভার নব-নির্বাচিত মেয়র শহীদুজ্জামান খান ও কাউন্সিলররা শপথ গ্রহন করেছেন। শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার হেলালুদ্দিন আহমদ তাদের শপথ বাক্য পাঠ করান। বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে তাদের এ শপথ গ্রহন অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় সরকার বিভাগের বিভাগীয় পরিচালক আইয়ুব হোসেন উপস্থিত ছিলেন।
গত ৭ আগষ্ট অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী শহীদুজ্জামান খান বিএনপি প্রার্থীকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন। একই অনুষ্ঠানে নব-নির্বাচিত কাউন্সিলরদেরও শপথ গ্রহন করানো হয়। শপথ নেয়া ১২ কাউন্সিলর ও মহিলা কাউন্সিলররার হলেন- বিশা মিয়া, হেকমত আলী, সাইফুল ইসলাম, লিটন সরকার, কাজী জাহাঙ্গীর, সোহানুর রহমান (মাজহার), শেখ কবির আহমেদ, শাহাদৎ হোসেন শামীম (শামীম সরকার) ও শহীদুল ইসলাম। সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর ছালমা বেগম, রওশনা আরা রুবী ও রাশিদা বেগম।