টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাসে ২য় ওয়াল্টন বিজয় দিবস কাপ গল্ফ টুর্নামেন্ট শুরু হয়েছে। বৃহস্পতিবার (৮ডিসেম্বর) বিকেলে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর ৩০৯ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আনিসুর রহমান। এসময টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ওয়াল্টনের চেয়ারম্যান এস এম নুরুল আলম রেজভী, ক্রীড়া ও সমাজকল্যান বিভাগের পরিচালক এস এম আনোয়ার কবির ডনসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ঘাটাইল ছাড়াও যমুনা, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন গল্ফ ক্লাবের সাব জুনিয়ার, জুনিয়ার লেডি এবং নিয়মিত একশ জনের অধিক গল্ফার প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।
বৃহস্পতিবার, ডিসেম্বর ০৮, ২০১৬
ভিপি সাইদের উপর হামলাকারীদের বিচারের দাবীতে ঘাটাইল জি.বি.জি কলেজ শিক্ষকদের মানববন্ধন
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ
টাঙ্গাইলের ঘাটাইলে জিবিজি কলেজ ছাত্র সংসদের ভিপি আবু সাঈদ রুবেলের উপর হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে জিবিজি কলেজ শিক্ষক-কর্মচারীদের উদ্যোগে কলেজ মাঠে মানবন্ধন অনুষ্ঠিহ হয়।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জিবিজি কলেজের অধ্যক্ষ শামসুল আলম মণি, উপধক্ষ্য মতিয়ার রহমান, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের খান, বেলী খালিদ, এজিএস রঞ্জু আহমেদ প্রমুখ।
উল্লেখ্য যে, গত ১০ নভেম্বর ভিপি আবু সাইদ রুবেল কে ঘাটাইল কলেজ মাঠে ইসলামী মাহফিল শুনে বাড়ি ফেরার সময় একদল সন্ত্রাসী তাকে কুপিয়ে গুরত্বর
আহত করে। এখন পর্যন্ত সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
Labels:
ক্যাম্পাস,
ঘাটাইলের কথা,
ছবি সংবাদ,
সর্বশেষ
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)

