টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদকও যুগ্ম আহবায়ক ঘাটাইল পৌর সভার প্রথম প্রশাসক ও মেয়র পৌরএলাকার চাঁন্দশী নিবাসী মুক্তি যোদ্ধা হাসান আলী(৮০) শুক্রবার সকাল ৮.৩০ মিনিটে ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ।
ইন্না লিল্লাহে......ওয়া ইন্না ইলাইহে রাজেউন। তিনি ফুস ফুসে সংক্রামক ব্যাধি সহ নানা অসুখে ভুগছিলেন। বাদ মাগরীব ঈদ গাহ মাঠ প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়
শেষে ঘাটাইল পৌর সভায় অবস্থিত ছোট গোরস্থানে দাফন করা হয় বলে পারিবারিক সুত্রে জানা যায় । মৃত্যুকালে তিনি স্ত্রী ৫ মেয়ে ২ ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

