বুধবার, মার্চ ২৩, ২০১৬

বাংলাদেশ-ভারত ম্যাচে ধারাভাষ্য দেবেন শাহরুখ

নিজস্ব প্রতিবেদক, আমাদের ঘাটাইল ঃ ক্রিকেটকে অগাধ ভালোবাসেন শাহরুখ খান। তাইতো সুযোগ পেলেই বিনোদন জগতের মানুষ হয়েও মাঠে নেমে পড়েন তিনি। এই খেলার প্রতি ভালবাসার তাগিদেই তো আইপিএল-এ একটা দলই কিনে নিয়েছেন। শুধু কি তাই, এখনও তারকাদের নিয়ে ফুটবল বা ক্রিকেট টুর্নামেন্ট হলে মাঠে চলে যান।
গত ১৯ মার্চ ভারত-পাকিস্তান ম্যাচ উপভোগ করতে না পাড়ায় দু:খ প্রকাশ করতে ভোলেননি এই তারকা। আজ (বুধবার) রাত ৮টায় ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। আজকের ম্যাচ কোনভাবেই মিস করতে চান না বলিউড বাদশা। তাইতো ম্যাচের ধারাভাষ্য কক্ষে উপস্থিত থেকে খেলা দেখার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

শেষ চারের কঠিন চ্যালেঞ্জে বাংলাদেশের সামনে ভারত

ক্রীড়া প্রতিবেদক: অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের একদিন পর আজ বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। এর আগে টানা দুই ম্যাচ হেরে কোণঠাসা বাংলাদেশ।
গাণিতিকভাবে টিকে থাকলেও কার্যত শেষ হয়ে গেছে বাংলাদেশের সেমিফাইনালে খেলার স্বপ্ন। শেষ চারে যেতে হলে অনেক বড় চ্যালেঞ্জ জয় করতে হবে টাইগারদের।
সে চ্যালেঞ্জ উতরাতে খেলতে হবে স্বাগতিক ভারতের সাথে। যেহেতু তাদের ঘরের মাঠে খেলা তাই টাইগারদের অনেটাই চাপে থাকতে হবে, কারণ মাঠও তাদের, গ্যালারী ভর্তি দর্শকও তাদের।
এদিকে দলের সেরা দুই বোলারকে হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছে টাইগার শিবির আবার অসুস্থতার করণে মাঠে নামতে পারছেন না ইনফর্ম ব্যাটসম্যান তামিমও।
সব মিলিয়ে গতকাল মঙ্গলবার টাইগারদের অনুশীলন রাখা হয়নি। এক দিন বিশ্রাম দেয়া হয় খেলোয়াড়দের। তবে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকতা রক্ষা করার জন্য মাঠে এলেন সাকিব আল হাসান।
'টানা দুই ম্যাচ হেরেছে বাংলাদেশ। কাগজে-কলমে সেমিফাইনালে ওঠার ঈষৎ সুযোগ থাকলেও বাংলাদেশের জন্য কাজটা যে খুবই কঠিন হয়ে গেছে' এমনটাই জানালেন বিশ্ব সেরা এই অলরাউন্ডার।
তিনি বলেন, তবুও কঠিন সমীকরণ মাথায় রেখেই ভালো কিছুর আশায় আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। জিতলে সেমিফাইনালে ওঠার মৃদু সম্ভাবনা থাকবে টাইগারদের।
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ এখনও সেরা একাদশ নিয়ে মাঠে নামতে পারেনি। ইনজুরির দরুন এতদিন মাঠের বাইরে ছিলেন মুস্তাফিজুর রহমান।
যেই তিনি ফিরলেন, মাঠের বাইরে চলে গেলেন তিন ক্রিকেটার। নিষেধাজ্ঞার কারণে তাসকিন ও সানির পর অসুস্থতার দরুন তামিম।
তবে আজ ভারতের বিপক্ষে তামিমের খেলার সম্ভবনা অনেক বেশি। কালও তার শরীর দুর্বল ছিল। ভারতের বিপক্ষে তামিমের ব্যাট সব সময় হেসেছে। ভারতের বিপক্ষে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান তামিম ফিরলে কিছুটা স্বস্তি পেতে পারেন অধিনায়ক মাশরাফি মুর্তজা।
টাইগারদের আজ বড় অস্ত্র মুস্তাফিজুর রহমান। বাংলাদেশ সফরে মুস্তাফিজুরের বোলিংয়ে কুপোকাত হয়েছিল ভারত। পেসারদের জন্য ব্যাঙ্গালুরু যেন অভিশাপ। সেখানেও মুস্তাফিজুরের কাটারে খাবি খেয়েছেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা।
ভারতীয় বোলারদের সুবিধার জন্য ব্যাঙ্গালুরু একেবারে স্পিন উইকেট তৈরি হচ্ছে। তবে উইকেট যেমনই হোক না কেন, মুস্তাফিজকে ভয় পাচ্ছে ভারত। যদিও সর্বশেষ এশিয়া কাপে এ পেসারকে তারা ভালোভাবেই সামলেছে।
এর আগে দুই দলের মুখোমুখি লড়াইয়ে ভারতের চেয়ে দারুণ পিছিয়ে বাংলাদেশ। ভারতের বিপক্ষে টাইগারদের ওয়ানডে ম্যাচে পাঁচটি জয় থাকলেও টি-টোয়েন্টি ম্যাচে এখনো তাদের হারানো সম্ভব হয়নি।
চারবারের সাক্ষাতে চারবারই জিতে ছিলো তারা। তবে তামিমরা জ্বলে উঠলে এ ইতিহাস বদলে দেয়া তেমন কঠিন কিছু নয় টাইগারদের জন্য।
দলের ব্যাটসম্যানরা আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন। মুস্তাফিজ ফিরে আসায় ধার বেড়েছে টাইগার বোলিংয়ে। আজ যদি ফিল্ডিংটা স্বাভাবিক রাখতে পারে তবে স্বাগতিকদের হারানো অনেকটাই সহজ হবে ব্যাঙ্গালুরুর মাঠে। আর টেস্ট স্ট্যাটাস পাবার পর এবারই প্রথম ভারতের মাটিতে খেলার সুযোগটা জয় দিয়েই স্মরণীয় করে রাখতে পারে টাইগাররা।

হিজাবও কি যৌন ইচ্ছে জাগায়, প্রশ্ন তসলিমার

ঢাকা: কুমিল্লার কলেজ ছাত্রী সোহাগী জাহান তনুকে (১৯) ধর্ষণের পর হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন নির্বাসিত লেখক তসলিমা নাসরিন।
গতবার বুধবার (২৩ মার্চ) তসলিমা নাসরিন তার ভেরিফাইড ফেসবুকে লিখেছেন, ‘বাংলাদেশে নাকি খুব সুরক্ষিত এলাকায় একটা হিজাবি মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে? মেয়েদের চুল ঢেকে রাখতে বলা হয় ইসলামে, কারণ চুল দেখলে না কি পুরুষের যৌন ইচ্ছে জাগে। তো, চুল তো সেই মেয়ে ডবল কাপড় দিয়ে ঢেকে রাখতো, সামান্য একটি চুলও কারও দেখার সুযোগ ছিল না। তাহলে কী কারণে পুরুষের যৌন ইচ্ছে জাগলো হিজাবি মেয়েটাকে দেখে? না কি আজকাল হিজাবই যৌন ইচ্ছে জাগায়?’
তসলিমা বলেন, ‘আমার তো মনে হয় হিজাবই জাগায়। হিজাব ভীষণরকম সেক্সি হয়ে উঠছে দিন দিন।’
ফেসবুকে তিনি আরও লেখেন, ‘যৌন ইচ্ছে জাগানো খারাপ নয়। তবে আশংকা হচ্ছে হিজাব এতই মেয়েদের যৌনবস্তু বানিয়ে ফেলছে, এতই যৌনবস্তু, এতই, যে, পুরুষের এখন যৌন ইচ্ছের বদলে হিজাব দেখে ধর্ষণেচ্ছা জাগছে।’
উল্লেখ্য, গত রোববার রাতে (২০ মার্চ) ময়নামতি সেনানিবাসের অলিপুর এলাকায় একটি কালভার্টের কাছ থেকে উদ্ধার করা হয়েছে তনুর লাশ। তাকে নির্মমভাবে ধর্ষণ করার পর গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা।
নাট্যকর্মী সোহাগী জাহান তনু পর্দানশীন ছিলেন। তিনি মাথায় হিজাব পরতেন। তনুর হিজাব পরিহিত ছবি শেয়ার করে গণমাধ্যমগুলোতে সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছবি শেয়ার করা হয়। এ ছাড়া দেশব্যাপী তনু হত্যার প্রতিবাদে বিক্ষোভ চলছে।
ধর্ষণ ও হত্যার শিকার তনু কুমিল্লার তিতাস উপজেলার বাসিন্দা ইয়ার হোসেনের মেয়ে। ইয়ার হোসেন ময়নামতি সেনানিবাস এলাকায় অলিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী। সেই সুবাদে সোহাগীরা অনেক দিন ধরেই অলিপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছে। দুই ভাই এক বোনের মধ্যে সোহাগী মেজো। পারিবারিক অস্বচ্ছলতার কারণে সোহাগী পাড়াশোনার পাশিপাশি বাসার কাছে অলিপুর গ্রামেই এক বাসায় টিউশনি করে লেখাপড়ার খরচ চালিয়ে আসছিলেন।

কুড়িপাড়া গণ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোঃ সবুজ সরকার সৌরভ, নিজস্ব প্রতিবেদক, দৈনিক আমাদের ঘাটাইল ঃ টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার ঐতিহ্যবাহী কুড়িপাড়া গণ উচ্চ বিদ্যালয়ে গত মঙ্গলবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০১৬ইং অনুষ্ঠিত হয়েছে৷ ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-আহবায়ক জনাব শহিদুজ্জামান খান (ভিপি শহীদ) এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জনাব আবুল কাসেম মুহাম্মদ শাহীন ৷
বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সহকারী ভূমি কমিশার প্রভাংশু সোম মহান, উপজেলা মাধ্যমিক শিা অফিসার এ কে এম শামছুল হক, সন্ধানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আঃ রহিম মিয়া, বর্তমান চেয়াম্যান শহিদুল ইসলাম, সাবেক সভাপতি জলিল সরকার, শাজাহান মিয়া, মাহবুবুর রহমান, স্থানীয় ইউপি সদস্য মতিয়ার রহমান সরকার।
দিনব্যাপী ক্রীড়া অনুষ্ঠানের শেষে বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরন করা হয় এবং সভাপতির বিদায় ভাষনের মধ্যদিয়ে সারাদিন ব্যাপী অনুষ্ঠানের সমাপ্ত ঘোষনা করা হয়৷