শুক্রবার, ডিসেম্বর ২৩, ২০১৬

সন্ধানপুর স্টুডেন্টস্ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত

সবুজ সরকার, নিজস্ব প্রতিনিধি ॥
টাঙ্গাইলের ঘাটাইলে সন্ধানপুর স্টুডেন্টস্ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর উদ্যেগে বৃত্তি পরিক্ষা ২০১৬ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধানপুর স্কুল এন্ড কলেজে বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়। ছাত্রছাত্রীদের মেধা বিকাশ, প্রতিযোগিতার মাধ্যেমে মেধা যাচাই, মানোন্নয়ন ও আর্থিক সহযোগিতায় লেখাপড়ায় উৎসাহী করে তোলার লক্ষে প্রতিবছরের ন্যায় চলতি বছরেও বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে।  টাঙ্গাইলের ঘাটাইল, মধুপুর এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের ৪র্থ থেকে ৮ম শ্রেনী পর্যন্ত মোট ৪৮১ জন শিক্ষার্থী অংশগ্রহন করে। বৃত্তি পরিক্ষা শেষে একই দিনে ফল ঘোষনার মাধ্যোমে বৃত্তি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সন্ধানপুর স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মোঃ বায়েজিদ হোসেন, মির্জা রফিকুল ইসলাম, মির্জা ওমর ফারুক, মতিন ভূইয়া, মোজাম্মেল, শহিদুল, আনোয়ার, আমিনুল,আরিফ,জয়নাল,রঞ্জু,মনিরুল,রুহুল,শরিফুল,হাফিজুর,মিজানুর,আনিছুর,আজিজুল সহ অন্যান্য সদস্য বৃন্দ।