বৃহস্পতিবার, মে ৩০, ২০১৯

লোকেরপাড়া ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লোকেরপাড়া ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মে) ভবন নির্মাণের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম লেবু।

এ সময় উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) জনাব মোছাঃ ‍নুর নাহার বেগম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জনাব শাহিনা সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব এনামুল হক প্রমুখ।