খান ফজলুর রহমান, নিজস্ব প্রতিনিধি ঃ
টাঙ্গাইলের আলোচিত বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামীলীগের প্রভাবশালী নেতা ফারুক আহমেদ হত্যা মামলার প্রধান আসামী –ঘাটাইল আসনের সরকার দলীয় এমপি আমানুর রহমান খান রানার জামিন আবেদন নাকোচ করে কারাগারে প্রেরণ করা হয়েছে। সোমবার সৈয়দ মোঃ দস্তগীর ও আতোয়ার রহমান খানের হাই কোর্ট বেঞ্চে রাষ্ট্রপক্ষের শুনানীতে যুক্তি উপস্থাপন করায় জামিন আবেদন নাকোচ করা হয় । এ নিয়ে নি¤œ আদালতে চার বার ও হাইকোর্টে দুই বার জামিন আবেদন নাকোচ করে জেল হাজতে প্রেরণ করা হলো।
উল্লেখ্য যে ২০১৩ সালে ১৮ জানুয়ারী টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের জনপ্রিয় নেতা ও বঙ্গবন্ধু হত্যার এক মাত্র প্রতিবাদ কারী ফারুক আহমেদ গুলি বিদ্ধ লাশ কলেজ পাড়া তার নিজ বাসার সামনে থেকে উদ্যার করা হয় । ঘটনার ৩ দিন পর ফারুক আহমেদের স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে টাঙ্গাইল মডেল থানায় একটি মামলা করেন । মামলার দীর্ঘ তদন্তে ধৃত আসামীদের স্বীকারোক্তি মুলক জবান বন্দিতে এমপি রানাসহ তার ৪ ভাই জড়িত থাকার বিষয় নিশ্চিত হয় পুলিশ ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷