“জল আছে যেখানে মাছ চাষ সেখানে”এ প্রতিপাদ্যে টাঙ্গাইলের ঘাটাইলে জাতীয় মৎস্য সপ্তাহ উপল্েয গতকাল ১৯ জুলাই (মঙ্গলবার) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর এর আয়োজনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ঘাটাইল উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল হালিম এর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল মতিন বিশ্বাস, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান। মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ আব্দুল কাদের, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা , ঘাটাইল প্রেসকাবের সভাপতি নজরুল ইসলাম , সাবেক সভাপতি মোঃ নুরুজ্জামান মিঞা প্রমূখ। এ ছাড়া প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন পিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
