বৃহস্পতিবার, ডিসেম্বর ০৫, ২০১৯

ঘাটাইলে আর্ন্তজাতিক সেচ্ছাসেবক দিবস পালিত

আর্ন্তজাতিক সাহায্যকারী স্বেচ্ছাসেবী সংস্থা গুডনেইবারস বাংলাদেশ টাঙ্গাইলের ঘাটাইল সিডিপির আয়োজনে আর্ন্তজাতিক সেচ্ছাসেবক দিবস পালিত হয়েছে। । এ উপলক্ষে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুুরে সিডিপি প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ র‌্যালী  বের হয়ে শালিয়াজানী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির ম্যানেজার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সিডিপি প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং দেউলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইমারান হোসেন খান, ইউপি মেম্বার হাজী চান মিয়া, ঘাটাইল সিডিপির প্রোগ্রাম অফিসার বিপ্লব কুমার বর্মন, গুডনেইবারস উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিম হোসেন প্রমুখ। 

অনুষ্ঠান পরিচালনা করেন ঘাটাইল সিডিপির ভলেন্টিয়ার লিডার শারমিন আক্তার বিথী ।

নয়াপল্টন থেকে বিএনপির সাত নেতাকর্মী আটক

নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সামনে থেকে দলটির সাত নেতাকর্মীকে আটক করা হয়েছে। সাদা পোশাকে আইনশৃঙ্খলাবাহি নীর সদস্যরা তাদের আটক করে। প্রাথমিকভাবে আটককৃতদের নাম জানা যায়নি।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দুইজন এবং আশপাশে থেকে আরও পাঁচজনকে আটক করা হয়। আটক করার পর তাদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে এখনও তা নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবকর সিদ্দিকের অফিসিয়াল মোবাইল নম্বরে ফোন দেওয়া হলেও সেটি বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

ডিউটি অফিসারের টেলিফোনে ফোন করা হলেও কেউ ফোন ধরেননি।

জানতে চাইলে মতিঝিল জোনের সহকারী কমিশনার (এসি) জাহিদুল ইসলাম  জানান, ‘সাতজন আটকের খবর আমি পেয়েছি। তবে তাদের কারা আটক করেছে বিষয়টি এখনও নিশ্চিত না। সাদা পোশাকে ডিবি পুলিশ আটক করতে পারে।’

প্রত্যক্ষর্শীরা জানায়, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলার বইয়ের দোকানোর সামনে অবস্থান করছিলেন কয়েকজন। এ অবস্থায় সাদা পোশাকের পুলিশ তাদের আটক করে নিয়ে যায়।

তার আগে দুপুর ১২টায় বিএনপি নেত্রী আফরোজা আব্বাস, হেলেন জেরিন খানসহ বেশ কিছু নারী নেত্রীদের বিক্ষোভ মিছিল করতে দেখা যায়।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানিকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীরা সকাল থেকে আদালত ও দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকে। এসময় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের বিপুল সংখ্যক সদস্যের উপস্থিতি ছিলো।