রবিবার, জুলাই ২৯, ২০১৮

ঘাটাইলে শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, বিচারের দাবীতে সড়ক অবরোধ

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় শিক্ষক কর্তৃক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে আজ রবিরার (২৯ জুলাই) দুপুরে টাঙ্গাইল-ময়মনসিং মহাসড়ক অবরোধ করে শিক্ষকের বিচার ও অপসারণ দাবী করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে দুই ঘন্টাব্যাপী অবরোধে অচল হয়ে পরে মহাসড়কটি। তদন্ত সাপেক্ষে এ ঘটনার সুষ্ঠ বিচার করা হবে, উপজেলা নির্বাহী কর্মকর্তার এমন আশ্বাসে অবরোধ তুলে নেয় ছাত্রীরা।

এনামুল ঘাটাইল এস.ই. বালিকা উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় বিষয়ক শিক্ষক, বাংলাদেশ ওলামা লীগ ঘাটাইল উপজেলা শাখার সভাপতি ও বাংলাদেশ শিক্ষক সমিতি (মাধ্যমিক) ঘাটাইল শাখার দপ্তর সম্পাদক।

জানা যায়, ঘাটাইল এস.ই. বালিকা উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক এনামুল হক শিক্ষকতার পাশাপাশি সৃষ্টি কোচিং সেন্টার নামে একটি নাইট কোচিংয়ের পরিচালক ও শিক্ষক। গত ২৫ জুলাই ঘাটাইল বাজারস্থ কালী মন্দিরের পেছনে সৃষ্টি কোচিংয়ে পড়তে যায় তারই নিজ প্রতিষ্ঠানের ৮ম শ্রেণির এক ছাত্রী। বেশ কিছু দিন আগে থেকেই শিক্ষক এনামুলের কুনজর পরে ঐ ছাত্রীর উপর। ছাত্রীটি ঘটনার রাতে অন্য সকল ছাত্র-ছাত্রীর মতোই স্বাভাবিকভাবে কোচিং ক্লাসে অংশ নেয়। কোচিং ক্লাস চলাকালিন সময় এনামুল পাশের একটি নির্জন কক্ষে তাকে ডেকে নিয়ে কুপ্রস্তাব এবং তার গায়ে হাত দেয়। ছাত্রীটি শিক্ষকের এমন আচরণে ভীত সন্ত্রস্ত হয়ে পরে এবং বিষয়টি ঐ রাতেই তার বাবা-মাকে জানান। পরের দিন ২৬ জুলাই তার বাবা এমন নেক্কার জনক ঘটনা বিদ্যালয় কর্তৃপক্ষকে লিখিত আকারে অবহিত করেন। ঐ দিন বিদ্যালয় পরিচালনা পরিষদ বিষয়টি আমলে নিয়ে এক জরুরী সভা ডাকে। সভায় শিক্ষক এনামুলকে বিদ্যালয়ের সকল কার্যক্রম থেকে অব্যহতি এবং কারণ দর্শানোর নোটিশ প্রদান করে।

এ বিষয়ে ঘাটাইল এস.ই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুলবুলি বেগম আমাদের ঘাটাইল২৪ডটকম কে জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর আমরা তাকে পরিচালনা পরিষদের জরুরী সভায় বিদ্যালয়ের সকল কার্যক্রম থেকে তাৎক্ষণিক অব্যহতি প্রদান করি।

বিষয়টি নিয়ে অভিযুক্ত শিক্ষক এনামুলের সাথে যোগাযোগ করা হলে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা আহমেদ জানান, এ ঘটনায় পাঁচ সদস্যের একটি তদস্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে তিনি দোষি সাব্যস্ত হলে কঠোর আইনানুগ শাস্তি প্রদান করা হবে।

ঘাটাইলের শাইটশৈলা উচ্চ বিদ্যালয় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কবলে

মো. মাসুম মিয়া, ঘাটাইল : দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কবলে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার শাইটশৈলা উচ্চ বিদ্যালয়। সামান্য বৃষ্টি হলেই বিদ্যালয়ের মাঠে জমে হাটু পানি। মাঠের চারপাশের রাস্তা অনেক উঁচু থাকায় এমন জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসমত আলী।
তিনি জানান,আমি প্রায় বিশ বছর ধরে এ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছি । শুরু থেকেই এ সমস্যা দেখে আসতেছি। মাঠে কয়েক দফায় মাটি ফেলা হলেও তা প্রয়োজনের তুলনায় অতি সামান্য। আজ শনিবার (২৮ জুলাই ) কয়েকজন জেলে বিদ্যালয়ের মাঠে জমে থাকা পানিতে মাছ আছে এমনটা ভেবে বেড় জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করেন। তাদের দেখে এলাকার লোকজনও দেশীয় যন্ত্র দিয়ে মাছ ধরার জন্য মাঠে নেমে পরে। ভারী বর্ষনে আশে পাশের ডোবা থেকে ছুটে আসা কিছু মাছ স্থানীয় লোকজন উৎসাহ নিয়ে ধরে নেয়।
স্থায়ী এই জলবদ্ধতা নিরসনের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন বিদ্যালয় কর্তপক্ষ।