সোমবার, জানুয়ারি ১৪, ২০১৯

ঘাটাইলের ধলাপাড়া বণিক সমিতি সভাপতির মৃত্যুবরণ

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া বাজার বণিক সমিতির সভাপতি ও ধলাপাড়া ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারের প্রতিষ্ঠাতা মোঃ আব্দুস সামাদ মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি আজ সোমবার (১৪ জানুয়ারি) বিকাল সাড়ে চারটার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

মোঃ আব্দুস সামাদ গত ১২ জানুয়ারি (শনিবার) শারীরিক অসুস্থতা বোধ করলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন বলে ঘাটাইলডটকমকে জানান তার ছেলে ধলাপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য মোঃ মিন্টু মিয়া।

তিনি তিন ছেলে, এক মেয়ে, স্ত্রী ও অসংখ্য গুনাগ্রাহি রেখে গিয়েছেন।

আগামীকাল মঙ্গলবার বেলা ১১টায় ধলাপাড়া হাইস্কুল মাঠে তার জানাজা শেষে তাদের পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে।

সখীপুরে ছেলের বউ বানানোর কথা বলে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

টাঙ্গাইলের সখিপুরে উম্মে হানি (১৫) নামের এক মাদ্রসা ছাত্রীকে ছেলের বউ বানানোর প্রলোভন দেখিয়ে আটকে রেখে মজিবর রহমান (৪৫) নামের এক লম্পটের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে।

উম্মে হানি নামের ঐ ছাত্রী উপজেলার স্থানীয় আজগরিয়া আদর্শ দাখিল মাদ্রাসা হতে এবারের দাখিল পরীক্ষার্থী ও কালিয়া ইউনিয়নের ধলি উত্তরপাড়া গ্রামের মোঃ আলিম উদ্দিনের (৭০) মেয়ে। লম্পট মজিবর ঐ ছাত্রীর পাশের বাড়িতে ঘর জামাই হিসেবে থাকে। সে দুটি বিবাহ করেছে ও তার দুই ঘরে ২টি ছেলে সন্তান রয়েছে। তার বড় ছেলে প্রবাসে থাকে। স্থানীয় ও ঐ ছাত্রীর পারিবারিক সূত্রে জানা যায়, অভাবের তাড়নায় ৫ বছর পূর্বে ঐ ছাত্রীর বাবা আলিম উদ্দিন তার আদি বাড়ি কালিহাতি হতে চলে এসে ঐ গ্রামে আত্বীয়-স্বজনদের সহায়তায় স্থানীয় ভাবে বসবাস শুরু করে। পরে তার ২ ছেলেকে স্থানীয় হাফেজিয়া ও ১ মেয়েকে স্থানীয় দাখিল মাদ্রসায় ভর্তি করান। কিন্তু বছর তিনেক পরে বয়স হওয়ায় ঐ ছাত্রীর বাবা তার উপার্জন সক্ষমতা হারিয়ে ফেললে তাদের লেখাপড়া বন্ধ হয়ে যায়।

পরবর্তীতে তার মা দিনমজুরের কাজ শুরু করলে সেই টাকায় চলে তাদের পড়াশোনা ও সংসারের খরচ। তাদের টানাপোড়েনের সংসারের এই অভাব অনটনের সুযোগ নিয়ে লম্পট মজিবর বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে ঐ ছাত্রীকে কু-প্রস্তাব দিয়ে আসছিলো। কিন্তু তার কু-প্রস্তাবে ঐ ছাত্রী কোনো সাড়া না দেওয়ায় এক পর্যায়ে লম্পট মজিবর তার প্রবাসে থাকা ছেলের বউ বানানোর কথা বলে ঐ ছাত্রীকে তুলে নিয়ে ১ সপ্তাহ আটকে রেখে ধর্ষণ করে। পরে ঐ ছাত্রীর মা বাদী হয়ে গত রবিবার সখিপুর থানায় মামলা করেন।

এ বিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন বলেন, আসামি কে গ্রেফতার করে ৫ দিনের রিমান্ড চেয়ে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে এবং অপহৃত ছাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে।

ঘাটাইলে সাবেক এমপি রানার মুক্তির দাবীতে মানববন্ধন


রবিউল আলম বাদল, ঘাটাইল : সোমবার (১৪ জানুয়ারি) বিকালে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সংগ্রামপুর ইউনিয়নের ছনখোলা বাজারে কারান্তরিন সাবেক সাংসদ আমানুর রহমান খান (রানা) এর বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মামলা প্রত্যাহার ও মুক্তির দাবীতে মানব বন্ধন করেছে এলাকাবাসী ও স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দ।

সংগ্রামপুর শহীদ বাপ্পী স্মৃতী সংসদ এর উদ্যোগে মানববন্ধনে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আরিফ হোসন, সাবেক সভাপতি ডুয়েট ছাত্রলীগ ইঞ্জিনিয়ার আমিরুল হক, সন্ধাপুর গণ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক ধীরেন্দ্র নাথ বিশ্বাস, সংগ্রামপুর ইউনিয়ন আওয়ামী লিগের আহবায়ক নুরুল ইসলাম খান, যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল মান্নান, মাহফিজুর রহমান (মজনু), সংগ্রামপুর ইউনিয়ন শাখার শহীদ বাপ্পি স্মৃতী সংসদ এর সভাপতি মোঃ তানভীর রাহাত (সনেট) প্রমুখ।

মিরাজের মাঝে নিজের ছায়া দেখছেন মাশরাফি

আমাদের বড় ভাইকে হারানোর পর ভালো লাগছে।' ম্যাচশেষে এভাবেই অভিব্যক্তি জানালেন মিরাজ।
গতকাল বিপিএলে রংপুর রাইডার্স বনাম রাজশাহী কিংস ম্যাচে জয়ের জন্য শেষ ওভারে রংপুরের প্রয়োজন ছিল ৯ রান।

বোলার মোস্তাফিজুর রহমান মাত্র তিন রান দেন। তার এমন দুর্দান্ত বোলিংয়ে ১৩৫ রানের পুঁজি নিয়েও ৫ রানে জয় পায় রাজশাহী।

কনিষ্ঠ মিরাজের কাছে হেরে গেলেন মাশরাফি।

হেরে গেলেও জাতীয় দলের সতীর্থ মেহেদী হাসান মিরাজের অধিনায়কত্বের প্রশংসায় পঞ্চমুখ মাশরাফি বিন মুর্তজা।

এত কম পুঁজি নিয়েও রাজশাহী কিংসের জয়ের কারণ হিসেবে মিরাজের এমন অধিনায়কত্বকে উল্লেখ করছেন তিনি।

শুধু তাই নয়, জাতীয় দলের ভবিষ্যৎ ক্যাপ্টেন হিসেবেও মিরাজকে ভাবছেন মাশরাফি।

বিপিএলে মিরাজ খুব ভালো ক্যাপ্টেন্সি করছে জানিয়ে মাশরাফি বলেন, বাংলাদেশ ক্রিকেটের জন্য এটি অবশ্যই খুবই ইতিবাচক দিক যে ও এসব ম্যাচে ক্যাপ্টেন্সি করছে।'

অগ্রজ ও বাংলাদেশ ক্রিকেটের একজন সফল অধিনায়কের মুখে এমন প্রশংসাসূচক মন্তব্যে মিরাজ বলেন, ‘দিন দিন উন্নতি হচ্ছে আমার। প্রায় তিন বছর পর অধিনায়কত্ব করছি। তিন বছর গ্যাপের কারণে শুরুতে একটু সমস্যা হয়েছে। আস্তে আস্তে আমার মাথা খুলছে। সিদ্ধান্ত আরও ভালো হচ্ছে। সবার সঙ্গে আলোচনা করছি। যত খেলব মাথা খুলতে থাকবে।’

মাঠে লড়াইয়ের সময় মাশরাফিকে কী ভয় লাগছিল? মিরাজ বলেন, ‘কখনও ভয় লাগেনি। দিনশেষে এটি একটি খেলা। যারা ভালো খেলবে তারা জিতবে। রংপুর ভালো দল। মাশরাফি ভাই অনেক অভিজ্ঞ। অনেকবার চ্যাম্পিয়ন হয়েছেন বিপিএল ও অন্যান্য টুর্নামেন্টে। আমরা যারা জুনিয়র, বিশ্বাস করি যে, তিনি কামব্যাক করতে পারবেন।’

এদিকে রাজশাহীর বিপক্ষে এমন লো-স্কোরিং ম্যাচে হারে কোনো কারণ দেখাতে চান না রংপুর রাইডার্স অধিনায়ক।

বরং এই হার থেকেই অনুপ্রেরণা খুঁজছেন।

তিনি বলেন, ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়াতে সিলেটে আরও কঠোর পরিশ্রম করতে হবে আমাদের। বোলাররা সবাই ভালো করছে। অতএব এ ক্ষেত্রে ব্যাটসম্যানদের স্টেপআপ করতে হবে।

সংরক্ষিত মহিলা আসনের এমপি হতে চান অধ্যক্ষ জীবুন নিছা

আব্দুল লতিফ, ঘাটাইল : টাঙ্গাইলের সংরক্ষিত মহিলা আসনের এমপি হতে চান অধ্যক্ষ জীবুন নিছা জেবু। তিনি জেলার ঘাটাইল উপজেলার পাকুটিয়া পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন। ছাত্র জীবন থেকেই তিনি ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। কর্মজীবনে এসেও আওয়ামী লীগের রাজনীতির সাথে সক্রিয় ভূমিকা পালন করছেন।

দলের প্রয়োজনে জীবুন নিছা সব সময় মহিলা লীগের কর্মীদের একত্রিত করে দলীয় সকল প্রকার কর্মসূচি পালন করে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে আসছেন। তিনি সব সময় দলের প্রতি অবিচল ও আস্থাশীল। জাতীয় সংসদ নির্বাচনগুলো তিনি মহিলাদের সংগঠিত করে দলের দেয়া দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। আওয়ামী লীগ যখন রাষ্ট্র ক্ষমতার বাহিরে ছিল তখনও তিনি মহিলা লীগের কর্মীদের নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে সরকার বিরোধী আন্দোলনে মাঠে সক্রিয় ছিলেন।

জীবুন নিছার পিতা কাজী নুরুল হক আওয়ামী লীগের একজন নিবেদিত কর্মী ছিলেন। মুক্তিযুদ্ধের সময় পাক হানাদাররা তাদের বাড়ি ঘর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল। তার স্বামী মঞ্জুর এলাহী মিয়া একজন বীর মুক্তিযোদ্ধা।

জীবুন নিছা জেবু মহিলা আওয়ামী লীগের জেলা শাখার সহ-সভাপতি, শেখ হাসিনা পরিষদ জেলা শাখার সদস্য, ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক, নারী নেত্রী নেটওয়ার্ক জেলা শাখার সদস্য এবং পেশাজীবি সম্বন্বয় পরিষদ ঘাটাইল উপজেলা শাখার সদস্য।  এছাড়াও তিনি ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা শাখার তথ্য ও গবেষনা সম্পাদকের দায়িত্বে ছিলেন।

শিক্ষা বিস্তার ও সামাজিক কর্মকান্ডে বিশেষ অবদানের জন্য তিনি একাধিক পদক ও সম্মাননা পেয়েছেন। ২০০১ সালে বিএনপি জামাত জোট সরকারের আমলে চাকুরিচ্যুত করার ভয়ভীতিসহ নানা হয়রানির মধ্যেও তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় থেকেছেন। ২০১৮ সালের নির্বাচনে নৌকার পক্ষে বিশাল মহিলা সমাবেশের আয়োজন করে তার যোগ্যতার স্বাক্ষর রেখেছেন। তিনি ২০০৮ ও ২০১৪ সালে সংরক্ষিত মহিলা আসনের প্রার্থী ছিলেন।

দলের প্রতি নিবেদিত এই নারী আওয়ামী লীগের সক্রিয় কর্মীকে সংরক্ষিত মহিলা আসনের এমপি করার দাবী জানিয়েছেন ঘাটাইলের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতাকর্মীরা।

ঘাটাইলে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন মরিয়ম আক্তার

নারীর অধিকার ও আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখতে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন মরিয়ম আক্তার। তিনি দেওপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক। 

জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০৪১ সফল করতে মরিয়ম আক্তার ইতোমধ্যে সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় কর্মকান্ডে নারীদের অধিকার নিশ্চিত করতে প্রতিনিয়ত লড়াই-সংগ্রাম করে যাচ্ছেন। পশ্চাদপদ নারী জনগোষ্ঠীর অধিকার সমুন্নত রাখতে তিনি দিনরাত কাজ করে চলেছেন। একজন সৎ, নিষ্ঠাবান, হাস্যোজ্জল নারীনেত্রী হিসেবে তিনি ঘাটাইল উপজেলায় সমধিক পরিচিত।


মরিয়ম আক্তার জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সহ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও দৈনিক আমার বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলমের সহধর্মিনী। তিনি ঘাটাইল উপজেলার ১২ টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন গ্রামে জনসংযোগ শুরু করে দিয়েছেন। তার গণসংযোগে গ্রামীণকুলবধূরা স্বতস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন।


মরিয়ম আক্তার জানান, তিনি আওয়ামী পরিবারের সন্তান হিসেবে দলীয় বিভিন্ন কর্মকান্ডে অংশগ্রহণ করে শীর্ষস্থানীয় নেতাদের কাছে একজন অনুগত কর্মী হিসেবে স্বীকৃতি পেয়েছেন। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন পাবেন বলে আশাবাদ ব্যক্ত করে সকলের কাছে দোয়া চেয়েছেন।