মঙ্গলবার, জুলাই ১৮, ২০১৭

ঘাটাইলে ৩ দিন ব্যাপী ফলদ ও বৃক্ষ মেলার উদ্বোধন


ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
‘খাদ্য পুষ্টি অর্থ চাই, দেশি ফলের গাছ লাগাইল’-এ শ্লোগান কে সামনে নিয়ে ঘাটাইলে ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার উপজেলা চত্বরে ঘাটাইল কৃষি সম্প্রসার অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগীতায় এ বৃক্ষমেলার উদ্বোধন কর হয়। উপজেলা নির্বাহী অফিসার আবুল কাশে মুহাম্মদ শাহীন ফিতা কেটে ৩ দিন ব্যাপী এ বৃক্ষ মেলার উদ্বোধন করেন । এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই জায়গায় এসে শেষ হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভুমি) আম্বিয়া সুলতানা, উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবু, অধ্যক্ষ শামসুল আলম মনি, পৌর মেয়র শহিদুজ্জামান খান (ভিপি শহীদ),উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আব্দুল মতিন বিশ্বাস,কৃষি অধিদপ্তরের উপসহকারী কর্মকর্তা কর্মচারীসহ সাংবাদিক ও রাজনৈতিক নেতৃ বৃন্দ। বৃক্ষ মেলায় অর্কিড জাতীয় বৃক্ষ,বিষমুক্ত ফলের স্টল,কৃষি প্রযুক্তি সেবা ও মেলা পরিচালনা স্টল, বনশাই স্টলসহ বিভিন্ন নার্সারী কর্তৃক ২০টি চারার স্টল রয়েছে।
আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সবার আগে যেকোন সংবাদ জানতে আমাদের ঘাটাইল ডটকম পত্রিকাটি ভিজিট করুন

ঘাটাইলে সাংবাদিকদের সাথে মৎস্য দপ্তরের মতবিনিময়


ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ 

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার সকালে ঘাটাইলে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর এ মতবিনিময় সভার আয়োজন করে।
“মাছচাষে গড়বো দেশ, বদলে দেব বাংলাদেশ” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল হালিম। সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মতিন বিশ্বাস,ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বকুল, সাবেক সভাপতি মোঃ নুরুজ্জামান মিঞা, দিনকাল প্রতিনিধি সাইয়্যিফ মোহাম্মদ হামিদুল্লাহ, খায়রুল ইসলাম প্রমূখ। এ ছাড়া প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সবার আগে যেকোন সংবাদ জানতে আমাদের ঘাটাইল ডটকম পত্রিকাটি ভিজিট করুন