বুধবার, নভেম্বর ০৯, ২০১৬

হারের পর যা বললেন শাহরিয়ার নাফীস

গত আসরের রানারআপ বরিশাল বুলস। এবারের শুরুটা ভালো হয়নি বরিশালের। ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ৮ উইকেটের হারে বুলস এবার যাত্রা শুরু করেছে।

মিরপুরে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৪৪ রানে ৩ উইকেট হারায় বরিশাল। চতুর্থ উইকেটে পাল্টে যায় দৃশ্যপট। ৮২ রানের জুটি গড়েন শাহরিয়ার নাফীস ও মুশফিকুর রহিম। দু’জনই ছিলেন অসাধারণ। দু’জনই তুলে নেন হাফসেঞ্চুরি। শাহরিয়ার নাফীস ৩৪ বলে ৭ চার ও ২ ছক্কায় ৫৫ রান করে সাজঘরে ফিরলেও মুশফিকুর রহিম ৫০ করে অপরাজিত থাকেন। কিন্তু বোলাররা প্রতিরোধ গড়তে না পারায় বড় ব্যবধানে হারতে হয় বরিশালকে।
তবে দলের সিনিয়র ক্রিকেটার শাহরিয়ার নাফিসের মতে বরিশাল বুলস দ্রুতই ফিরে আসবে। সংবাদ সম্মেলনে নাফিস বলেন,‘যদি আরেকটু ভালো বোলিং করতাম, এত একপেশে ম্যাচ হতো না। আজকে হয়তো ততটা ভালো করতে পারিনি। তবে আমি মনে করি, এই টুর্নামেন্টের অন্যতম সেরা বোলিং সাইড আমাদের। আশা করি, এখান থেকে আমরা দ্রুত ফিরতে পারব।

ঘাটাইলে নববধূর হত্যাকারী স্বামীর ফাসীর দাবিতে মানববন্ধন

রেজাউল করিম রাজু, হামিদপুর (ঘাটাইল) প্রতিনিধি ঃ
টাঙ্গাইলের ঘাটাইলে নববধূ পারভীনের হত্যাকারী স্বামী নাঈমের বিচারের দাবিতে মঙ্গলবার হামিদপুর মানববন্ধন করেছে এলাকাবাসী। এ সময় হামিদপুর বেতডোবা সড়কে ২০ মিনিট যানবাহন চলাচল বন্ধ থাকে। পারভীন উপজেলার হামিদপুরের আলু পাকুটিয়া গ্রামের আজাহার আলী আকন্দের মেয়ে।
নিহত পারভীনের বাবা আজাহার আলী আকন্দ জানান, গত ৭ মাস আগে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। গত ২৭ শে অক্টোবর  সকালে আমার মেয়েকে স্বামী ন্্্্াঈম তার নিজ বাড়ীতে  হত্যা করেছে। হত্যা করার পর তাকে ঘরের ধন্যায় ফাঁসিতে জুলিয়ে ঘটনাটি ধামা চাপা দেওয়ার চেষ্টা করে। বেলা ১২ টার সময় আমাদের ফোন করে জানান আপনার মেয়ে ফাসি দিয়ে মারা গেছে।আমরা বিকেল ২ টার সময় এসে দেখি তাকে ফাস থেকে নামিয়ে বিছানায় শুয়ে রাখছে। আমরা এসে পারভীন কে যে নির্যাতন করে মারা হয়েছে তার ক্ষত চিহ্ন  দেখছি। কিন্তু ফাস দিয়ে মারার কোন চিহ্ন পাইনি।পরে টাঙ্গাইর মডেল থানাকে অবগত করলে লাশ ময়না তদন্তের জন্য নিয়ে যায়।
আামি সরকারের কাছে আমার মেয়ে হত্যার বিচার চাই্ ্ও আমার মেয়ের স্বামীর ফাসি চাই। তিনি আরও বলেন,ছেলের কাছ থেকে মোটা অংকের টাকা খেয়ে একটি কুচক্র মহল ঘটনাটি ধামা চাপা দেওয়ার জন্য তালবাহনা শুরু করছে।এ ব্যাপারে টাংগাইল মডেল থানায় একটি অপমৃত্যু নামে মামলা দায়ের করা হয়েছে।

ঘাটাইলে ১০ টাকা কেজির এক ট্রাক চাউল কালোবাজারে বিক্রির সময় ২ জন আটক

মো. মাসুম মিয়া, ঘাটাইল (টাঙ্গাইল) ঃ 
টাঙ্গাইলের ঘাটাইলে ১০ টাকা কেজি টাকা দরের সরকারি চাউল কালোবাজারে বিক্রির সময় পৃথক দুটি  স্থান থেকে ১৬ বস্তা চাউলসহ ২ জন আটক করেছে পুলিশ। গত ৮ নভেম্বর মঙ্গলবার রাতে উপজেলার শেখ শিমুল ও বিলজলঙ্গী গ্রাম থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, ১০ টাকা কেজির সরকারি চাউল কালোবাজারে বিক্রির উদ্দেশ্য একটি চক্র উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের শেখ শিমুল বাজার থেকে ২ ভ্যান ভর্তি চাউল হামিদপুর বাজারে নিয়ে যাওয়ার সময় দত্তগ্রামের ছবর আলীর ছেলে আব্দুল হালিম (৫৫) কে চালসহ আটক করে পুলিশ। একই দিনে উপজেলার ধলাপাড়া ইউনিয়নের বিলজলঙ্গী থেকে একটি মিনি ট্রাক (ঢাকা মেট্রো-ন-১৪-৯০৮৭) ভর্তি ১০ বস্তা  চাউল সহ পুলিশ আটক করে। এ সময় ধলাপাড়া গ্রামের আঃ হালিম (৩৫) নামে আরেক কালোবাজারি কে আটক করে। এ সময় অপর দুই কালোবাজারি পালিয়ে যায়। আটককৃতরা জানান, তারা ১০ কেজি দরের সরকারী চাউলগুলো সংশ্লিষ্ট এলাকার ডিলারদের কাছ থেকে কালোবাজারে ক্রয় করে। পরে চালগুলো সরকারী বস্তা পরিবর্তন করে অন্য বস্তায় ভর্তি করে কালোবাজারে  বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিল। 
এ ব্যাপারে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল হোসেন  বলেন, এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।