মোঃ নজরুল ইসলাম,ঘাটাইল(টাঙ্গাইল), ১৯ জানুয়ারি,
আমাদের ঘাটাইল :মঙ্গলবার যথাযথ মর্যাদায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮০তম জন্মদিন পালিত হয়। এ উপলক্ষে উপজেলা বি.এন.পির নিজ কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা, পৌর বি.এন.পি, যুবদল, ছাত্রদল যৌথ ভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।উপজেলা বি.এন.পির ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বি.এন.পির সাধারন সম্পাদক আ.খ.ম রেজাউল করিম, যুগ্ম সম্পাদক হেলালুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক শামীম খান, পৌর বি.এন.পির সভাপতি ও মেয়র মঞ্জুরুল হক মঞ্জু , সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা, সাংগঠনিক সম্পাদক শামীম সরকার, যুবদলের সভাপতি রফিকুল ইসলাম দুলাল, সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহম্মেদ সাগর,উপজেলা ছাত্রদলের আহবায়ক খুররম মাসুদ সিদ্দিকী ও কলেজ শাখা ছাত্র দলের আহবায় মোঃ আফজাল হোসেন।
প্রকাশঃ ১৯ জানুয়ারী ২০১৬, ০৭:৫২:০০ অপরাহ্ন
