শনিবার, জুন ২৪, ২০১৭

ভিজিএফের চাল থেকে বঞ্চিত ঘাটাইলের অতিদরিদ্ররা

ঈদুল ফিতর উপলক্ষে অতিদরিদ্রদের জন্য বিশেষ ভিজিএফ কর্মসূচির আওতায় টাঙ্গাইলের ঘাটাইলে প্রায় ৩০ হাজার অতি দরিদ্ররা ভিজিএফ চাউল থেকে বঞ্চিত হলেন। দরিদ্রদের জন্য সরকারের বরাদ্দকৃত ভিজিএফ ঈদের আগে বিতরণ করার কথা থাকলেও তা হচ্ছে না। সরকারি গুদামে পর্যাপ্ত পরিমান চাউল মজুদ না থাকায় চাউলের পরিবর্তে গমও বিতরণ সম্ভব হচ্ছে না বলে উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) কর্মকর্তা দেলোয়ার হোসেন জানিয়েছেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা যায়, ঘাটাইল উপজেলায় একটি পৌরসভা ও ১১টি ইউনিয়নের জন্য ৩০ হাজার ৪৫ জনের জন্য ৩শ’ ৪৬ মেট্রিক টন গম বরাদ্দ দেয়া হয়। সরকার প্রতি বছর ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্রদের মধ্যে দশ কেজি করে চাল বিতরণ করে থাকে। তবে এ বছর চালের সংকট থাকায় সরকারি নির্দেশনা মোতাবেক চালের পরিবর্তে ১৩ কেজি করে গম বিতরণ করতে বলা হয়। কিন্তু গমও বিতরন করতে পারছেনা কর্তৃপক্ষ। ঈদের আগে ভিজিএফ গম না পওয়াতে অনেক দুস্থ পরিবার ঈদের আনন্দ থেকে বঞ্চিত হবেন।
ঈদের আগে অতি দরিদ্ররা ভিজিএফ না পাওয়া বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ দেলোয়ার হোসেন পরস্পর বিরোধী বক্তব্য প্রদান করেছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস থেকে দেরিতে ডিও পেয়েছি। আবার তিনি দায় ঠেকিয়েছেন ইউপি চেয়ারম্যানদের উপর। তিনি জানান, খাদ্য গুদামে পর্যান্ত মজুদ আছে পরিবহনের কারনে চেয়ারম্যানরা ভিজিএফ তুলতে অপারগতা প্রকাশ করেছেন। ফলে ঈদের আগে গম বিতরণ করা সম্ভব হচ্ছে না।এ অভিযোগ খন্ডন করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক জানান, আমার অফিস থেকে যথা সময়ে ডিও প্রেরণ করেছি।
ইউপি চেয়ারম্যানরা জানান, ৩০ হাজার ৪৫ জনের জন্য প্রায় ৪শ’ মেট্রিক টন গমের প্রয়োজন থাকলেও খাদ্য গুদামে মজুদ রয়েছে মাত্র একশ’ মেট্রিক টন। গমের এই অপর্যাপ্ততার কারণে ঈদের আগে ঘাটাইল উপজেলায় ভিজিএফ গম বিতরণ করা যাচ্ছে না।
ধলাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হেকমত সিকদার বলেন, ‘ঈদের আগে ভিজিএফের চাল দেয়া হবে বিধায় আমরা তালিকা প্রস্তুত করে জমা দিয়েছি। কিন্তু গমের পর্যাপ্ত মজুদ না থাকায় ঈদের আগে ভিজিএফ গম বিতরণ করা হবে না বলে আমাদের জানিয়েছে খাদ্য নিয়ন্ত্রক অফিসার ।’ ঈদের আগে এই চাল বিতরণ করতে পারলে দরিদ্রদের জন্য অনেক উপকার হতো বলে তিনি জানান।
আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সবার আগে যেকোন সংবাদ জানতে আমাদের ঘাটাইল ডটকম পত্রিকাটি ভিজিট করুন

ঘাটাইলে রসুলপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঘাটাইলের ১০ নং রসুলপুর ইউনিয়নের আওয়ামীলীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার পেচার আটা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম শহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ও সাবেক ভিপি এড. এস আকবর খান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সদ্য আওয়ামীলীগে যোগদানকারী জাকারিয়া মানবকল্যাণ ট্রাস্ট্রের চেয়ারম্যান তুহিন আব্দুল্লাহ, তানভীর রহমান,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক ইঞ্জি. মাসুদুর রহমান আজাদ,নয়নউদ্দিনসহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সবার আগে যেকোন সংবাদ জানতে আমাদের ঘাটাইল ডটকম পত্রিকাটি ভিজিট করুন

ঘাটাইলে বি এন পির একাংশের ফতার মাহফিল অনুষ্ঠিত

শনিবার টাঙ্গইলের ঘাটাইল উপজেলা  বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) একাংশের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি একাংশ আয়োজিত বীর ঘাটাইল অস্থায়ী কার্যালয়ে উপজেলা বিএনপি সাবেক সভাপতি সিরাজুল হক ছানা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি কোষাধ্যাক্ষ মোঃ মাইনুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য সাইদুর রহমান মোহন,সাবেক পৌর মেয়র আব্দুর রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি লোটন খন্দকার অন্যান্যদের মধ্যে ছিলেন,সালাম পিন্টু মুক্তি পরিষদের সদস্য সচিব রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, সরোয়ার জাহান কলি,জেলা ছাত্রদলের সহ আইন বিষয়ক সম্পাদক সাদিক মাহমুদ টিটু, পৌর ছাত্র দলের যুগ্ন আহবায়ক মোঃ পারভেজ মিয়া, জিবিজি 
কলেজের ছাত্রদল নেতা  শামীম আহমেদ প্রমুখ।
আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সবার আগে যেকোন সংবাদ জানতে আমাদের ঘাটাইল ডটকম পত্রিকাটি ভিজিট করুন

ঘাটাইলে আ’লীগের ৬৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঘাটাইলে আওয়ামীলীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে ঘাটাইল আওয়ামীলীগ কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালী ঘাটাইল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। এর আগে ঘাটাইল আওয়ামীলীগ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবুর সভাপতিত্বে আলোচনা সভায় বত্তৃতা করেন, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ও সাবেক পিপি এড.এস আকবর খান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম মিয়া, যুগ্ম আহ্বায়ক ইঞ্জি. মাসুদুর রহমান আজাদ, পৌর মেয়র ও যুগ্ম আহ্বায়ক শহিদুজ্জামান খান,তানভীর রহমান সিএ, নয়নউদ্দিন যুবলীগ আহ্বায়ক সরোয়ার আলম রুবেল,শহিদুল ইসলাম শহিদ, ছাত্রলীগ নেতা আবু সাইদ রুবেলসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা যুবলীগ,ছাত্রলীগ নেতৃবৃন্দ।
আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সবার আগে যেকোন সংবাদ জানতে আমাদের ঘাটাইল ডটকম পত্রিকাটি ভিজিট করুন