রবিবার, জানুয়ারি ৩১, ২০১৬

ঘাটাইলে বিদ্যুৎ পৃষ্ট হয়ে ১ জনের মৃত্যু

নিউজ ডেস্ক, ঘাটাইল(টাঙ্গাইল), ৩১ জানুয়ারী, আমাদের ঘাটাইল:
টাংঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বিদ্যুৎ পৃষ্ট হয়ে ছানা মিয়া (৫৫) নামে এক রাজ মিস্ত্রির মৃত্যু হয়েছে। জানা গেছে গতকাল শনিবার বিকেলে ছানা মিয়া অন্যান্য মিস্ত্রিদের সাথে নিয়ে খায়ের পাড়া বাজার জামে মসজিদের ছাদে রড বসানোর কাজ করছিলেন।
ছাদে রড বসানোর এক পর্যায়ে বিকেল ৪টার দিকে মাটি থেকে রড ছাদে তোলার সময় অসাবধানতা বশত  উপর দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের লাইনের সাথে রডের ছোঁয়া লাগলে বিদ্যুতায়িত হয়ে যায়। এতে করে ছানা মিয়া বিদ্যুৎ পৃষ্ট হয়ে মারাত্বক আহত হয়।
পরে তাকে উদ্ধার করে প্রথমে টাংঙ্গাইল সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিক্যাল-এ প্রেরণ করে। পরে মির্জাপুর পর্যন্ত তাকে নেয়া হলে মৃত্যুবরণ করে।
আপডেটঃ ৩১ জানুয়ারী ২০১৬, ০৭:৫০ আপরাহ্ন

ঘাটাইলে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

খাদেমুল মামুন, ঘাটাইল(টাঙ্গাইল), ৩১ জানুয়ারী, আমাদের ঘাটাইল:
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে দোয়া মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার দুপুর ২টায় টাঙ্গাইলের ঘাটাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা বিএনপির সভাপতি মো. সিরাজুল হক ছানার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির কোষাধ্যক্ষ এবং জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মো. মাইনুল ইসলাম।  মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- সাবেক সংসদ সদস্য এবং জেলা বিএনপির উপদেষ্টা মো. সাইদুর রহমান খান (মোহন)। 

প্রধান অতিথি বক্তব্যে মো. মাইনুল ইসলাম বলেন, ‘এ সরকার ভোটবিহীন সরকার। তাদের কোন ভোটার ভোট দেয়নি। আওয়ামী লীগ সরকার বিএনপিকে নির্মূলের লক্ষে ষড়যন্ত্র চালাচ্ছে।’

প্রধান বক্তা এমপি মোহন  বলেন, ‘এ সরকারের কথায় যা বলে কাজে তা নয়। এ দেশের মানুষ এ সরকারকে চাই না। তাই মধ্যবর্তী একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দিতে সরকারকে আহ্বান জানান তিনি।’

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা বিএনপির বিশেষ সম্পাদক আ খ ম মাসুদুল হক মাসুদ, উপজেলা বিএনপির উপদেষ্টা শাহ আলম চৌধুরী, লোকেরপাড়া ইউপি চেয়ারম্যান, সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. হায়দার আলী তালুকদার, ঘাটাইল সদর ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা মো. ফিরোজ হোসেন খান, সাবেক ইউপি চেয়ারম্যান মো. মাসুদ খান তোতা, সাবেক সভাপতি কুরপান আলী, উপজেলা বিএনপির সদস্য আব্দুল ওয়াদুদ খান বাদল, ঘাটাইল পৌর বিএনপির সহ-সভাপতি বেল্লাল হোসেন, পৌরসভার সাবেক প্যানেল মেয়র হাবিবুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা শামছুল আলম লাল, বীর মুক্তিযোদ্ধা সাবেক সভাপতি আবু হায়দার, সাবেক জিএস ছাইফুল ইসলাম লাল, বীরমুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম তালুকদার আনোয়ার প্রমুখ।

মতবিনিমিয় সভায় বক্তারা ঘাটাইল বিএনপিকে ঐক্যবদ্ধের লক্ষ্যে মো. মাইনুল ইসলাম, সাবেক এমপি সাইদুর রহমান খান মোহন ও উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক ছানার নেতৃত্বে দলকে চাঙ্গা করতে সকল নেতাকর্মীরা একমত পোষণ করেন।
প্রকাশঃ ৩১ জানুয়ারী ২০১৬, ০৬:৩৩:০০ অপরাহ্ন

ঘাটাইলে ক্রিকেট প্রতিযোগিতা

উত্তম আর্য্য, ঘাটাইল(টাঙ্গাইল), ৩১ জানুয়ারী, আমাদের ঘাটাইল:
রবিবার দুপুরে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বীরসিংহ নয়াপাড়া গ্রামে বীরসিংহ ক্রিটেক লীগ ৪৫ প্রতিযোগিতার উদ্দ্যোগে বিএল ভিক্টোরিয়া ও মাশরাফি ওয়ারিজ মাঝে আন্ত: ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বীরসিংহ ৪৫ ক্রিকেটলীগ আয়োজিত ক্রীড়া শিক্ষক আঃ মতিন মিয়ার সভাপতিত্বে বীরসিংহ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন- লোকেরপাড়া ইউনিয়ন আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবু, আঃ জলিল মাস্টার, আবু জাফর ইকবাল, দুই দলের অধিনায়ক শামীম আল মামুন, ওসমান গণি সহ অন্যান্য অতিথিবৃন্দ ।

শেষে রানার্সআপ ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
প্রকাশঃ ৩১ জানুয়ারী ২০১৬, ০৪:০২:০০ অপরাহ্ন

ঘাটাইলের মেয়ে ফারজানা শারমিন মিতু, সাফ এশিয়া গেমস ২০১৬ তে অংশগ্রহণ করবে

মোঃ আরিফ খান, ঘাটাইল(টাঙ্গাইল), ৩১ জানুয়ারী, আমাদের ঘাটাইল:

ফেব্রুয়ারি তে ভারতে পর্দা উঠছে ১২ মত সাফ এশিয়া গেমস ২০১৬। বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করবে মিতু।বর্তমানে সে বাংলাদেশ সেনাবাহিনী তে কর্মরত আছেন।ইতিমধ্যে জুডো, চাইনিজ মার্শাল অার্ট, উশু, বক্সিং কুস্তী তে নিজ বাহিনী ও বিভিন্ন দেশি ও আন্তর্জাতিক প্রতিযোগিতা অংশগ্রহণ করে নিজ যোগ্যতার প্রমাণ দিয়েছে। তার সফলতার ঝুলিতে শোভা পাচ্ছে বিভিন্ন পদক।১২ তম সাফ এশিয়ান গেমসে স্বর্নপদকের জন্য লরবে ঘাটাইলের মেয়ে মিতু।তার কিছু সফলতার গল্প শুনাবো আজ।
তার ডাকনাম মিতু কাগজে কলমে, ফারজানা শারমিন মিতু। ৩ নং জামুরিয়া ইউনিয়নের সাধুর পারা গলগন্ডা গ্রামের আনোয়ারা হোসেনের মেয়ে।ছোট বেলা থেকেই খেলাধুলার প্রতি আগ্রহ ছিলো তার। ইস্কুল ও কলেজ জীবনে অংশগ্রহণ করেছে বিভিন্ন খেলায় ( দৌর, উচ্চলম্ফন, দীর্ঘলম্ফ, চাতকী নিক্ষেপ, খেলায় বরাবরি প্রথম স্থান অধিকার করতা।মধুপুর শহীদ স্মৃতি ইস্কুল এন্ড কলেজে দৌর ও চাতকি নিক্ষেপে প্রথম হয়েছিলো।
তার স্বপ্ন ছিলো যে কোন একটা বাহিনীতে চাকুরী করবে সে, সে আশা পুরন হয় তার ভাষ্যমতে ২০০৮ সালে সারি কাজী চাচার অনুপ্রেরণা আর সহযোগীতায় চাকুরী হয় আনসার ব্যাটেলিয়ানে ট্রেনিং শেষে ২০১০ সাল থেকে খেলাধুলার সাথে জরিত হয়,একি বছর জাতীয় জুডো প্রতিযোগিতায় ৬৩ কেজি ওজন শ্রেণীতে তৃতীয় স্থান অধিকার করে। তারপর থেকে শুরু হয় একের পর এক সাফল্য।২০১০ সালে চাইনিজ মার্টশাল আর্ট উশু, ৬৫ ওজন শ্রেণীতে স্বর্ণ পদক পায়। ২০১১ সালে স্বাধীনতা দিবস ও বিজয় দিবস, জুডো প্রতিযোগিতায় স্বর্ণ পদক লাভ করে। ২০১২ সালে উশু খেলাতে স্বর্ণ পদক।ওয়ালটন ৪ র্থ সিনিয়র কুস্তি প্রতিযোগিতা স্বর্ন পদক।২০১২ সালে আন্তর্জাতিক ইন্দো বাংলা কুস্তি প্রতিযোগিতা ভারতে ৬৭ কেজি ওজন শ্রেণীতে রৌপ পদক লাভ করে বাংলাদের পক্ষে।
২০১৩ সালে দেশে বিদেশ বাংলাদের পক্ষে বিশেষ অবদানের জন্য স্বীকৃতি স্বরুপ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে " প্রেসিডেন্ট আনসার সেবা পদক " লাভ করে।
২০১৩ সালে ৮ ম বাংলাদেশ গেমসে একক ভাবে তিনটি ইভেন্টে স্বর্ন পদক লাভ করে,৬৫ কেজি ওজন শ্রেণীতে উশু তে স্বর্নপদক, কুস্তিতে ৬৩ কেজি শ্রেণীতে স্বর্ন পদক বক্সিং ৬০ কেজি শ্রেণীতে স্বর্ন পদক।বাংলাদেশ প্রথম মহিলা বক্সিংএর সূচনা তেও ছিলো ঘাটাইলে মেয়ে মিতু।সাফল্য যখন হাতের মুঠায় তখনি ডাক আসে বাংলাদেশ সেনাবাহিনী তে ২০১৪ সালে প্রথম মহিলা সৈনিক পদে যোগদান করে সৈয়দপুর ইএম সেন্টার এন্ড কলেজে ট্রেনিং শেষে পোস্টিং হয় ঘাটাইল সেনানিবাসে।সেনাবাহিনী তে যোগদানের পর ৫ ম মহিলা কুস্তি প্রতিযোগিতা আবারো স্বর্ন পদক লাভ করে শধু তাই নয় ১০১৪ সালে সার্ভিসেস কুস্তি প্রতিযোগিতা স্বর্ন পদক লাভ করে মিতু।
তার লক্ষ এখন বিভিন্ন অান্তর্জাতিক ইভেন্টে
সাফ গেমস কে সামনে রেখে ২০১৫ সালের ১৭ আগষ্ট থেকে বাংলাদেশ দলের সাথে কঠিন প্রশিক্ষণ নিচ্ছে।৩ ফেব্রুয়ারি ভারতের সিলনের তারপর ১৫ /২১ তারিখ ব্যাংকক যাবে দলের সাথে।
অনলাইন দৈনিক আমাদের ঘাটাইল পরিবারের পক্ষ থেকে ফারজানা শারমিন মিতু আপার জন্য অনেক অনেক দো'আয়া ও শুভ কামনা রইলো।আমরা আশা করি ১২ তম সাফ এশিয়ান গেমসে বাংলাদেশর হয়ে স্বর্ন পদক অর্জন করবে ঘাটাইলে মেয়ে মিতু। তার ও তার পরিবারের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।

প্রকাশঃ ৩১ জানুয়ারী ২০১৬, ১২:৩৩:০০ অপরাহ্ন

ঘাটাইলে জাল দলিল চক্রের ২ সদস্যকে আটক

pageনিউজ ডেস্ক, ঘাটাইল(টাঙ্গাইল), ৩১ জানুয়ারী, আমাদের ঘাটাইল:
টাঙ্গাইলের ঘাটাইলে জমির বিপুল পরিমান জাল দলিল, খতিয়ান, পরচা, জমি ক্রয়-বিক্রয়ের অন্যান্য নথি ও ম্যাজিস্ট্রেট, ভূমি অফিস, সরকারী বিভিন্ন কর্মকর্তার জাল কম্পিউটার সিলসহ দুইজনকে আটক করেছে র‌্যাব-১২।
৩১ জনুয়ারী রোববার ভোরে ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়নের হাতিমারা গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো ওই গ্রামের মৃত আইনউদ্দিনের ছেলে আকবর হোসেন (৪৫) ও মো: আব্দুর বারেকের ছেলে মো: রিপন মিয়া (১৬)।
টাঙ্গাইল র‌্যাব-১২ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানী (সিপিসি-৩) এর কোম্পানী কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন ফারুকী জানান, আটককৃতরা দির্ঘদিন ধরে ভূমি অফিস সংশ্লিষ্ট কর্মকর্তা পরিচয় দিয়ে তফসিল অফিস, ভূমি অফিসের সমস্ত কাজ তাদের নিজের বাড়িতে করে আসছিলো। তারা জাল দলিল, নাম জাড়ি খতিয়ান, জমাবা খতিয়ান, পরচা সহ জমির অন্যান্য কাগজপত্র তৈরী করে তাতে ম্যাজিস্টেটের ভুয়া স্বাক্ষর ও সিল দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করে আসছিলো। গোপন সংবাদের ভিক্তিতে তাদের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমান জাল দলিল, নাম জাড়ি খতিয়ান, জমাবা খতিয়ান সহ অন্যান্য খতিয়ানের খালি ফরম, জমির উপর আদালতের আদেশ কপি, উপজেলা ভূমি কর্মকর্তা, ম্যাজিস্ট্রেট, কানুনগো সহ বিভিন্ন কর্মকর্তার ভূয়া সিল উদ্ধার করা হয়। ভূমি সংশ্লিষ্ট এই কাজগুলোয় প্রাপ্ত অর্থ সরকারী কোষাগারে দেয়ার নিয়ম থাকলেও, আটককৃতরা নিজ বাড়িতে বসে এই কাজগুলো করে ফৌজদারি আইনে অপরাধ করেছে।
সূত্রঃ টাঙ্গাইল নিউজ বিডি
প্রকাশঃ ৩১ জানুয়ারী ২০১৬, ০১:৩৩:০০ অপরাহ্ন