সোমবার, আগস্ট ২৯, ২০১৬

ঘাটাইলে জঙ্গিবাদের প্রতিবাদে মানববন্ধন

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ  
সোমবার সকালে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ঘাটাইল শাখার উদ্দ্যোগে ১৫ আগষ্ট ও ২১ আগষ্ট এর নির্মম হত্যাযজ্ঞ ও জঙ্গিবাদের তীব্র প্রতিবাদে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।  বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ঘাটাইল শাখা আয়োজিত পুরাতন বাসস্ট্যান্ডে মানববন্ধনে অংশগ্রহন করেন নবনির্বাচিত ঘাটাইল পৌর মেয়র শহীদুজ্জামান খান,   বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি সাইদুর রহমান সিদ্দিকী (আবু), সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান পান্না, সাবেক ছাত্রনেতা আবু মোন্নাফ ছানা, আওয়ামীলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন বিুদ্যৎ, আবুল কালাম, জুলহাস উদ্দিন, শফিকুল ইসলাম শফি প্রমুখ সহ বিভিন্ন কোম্পানীর প্রতিনিধিগণও উপস্থিত ছিলেন।