আব্দুল লতিফ, ঘাটাইল : গুডনেইবারস বাংলাদেশ টাঙ্গাইলের ঘাটাইল সিডিপির উদ্যোগে বিশ্ব হেপাটাইটিস দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে রোববার (২৮ জুলাই) দুপুরে গুডনেইবারস প্রাঙ্গণে র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেউলাবাড়ী ইউপি চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম।
গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির ম্যানেজার মো.জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মেডিক্যাল অফিসার ডা. শুভ বসাক, হেলথ অফিসার মো. শাহিন আলম প্রমুখ সহ শিক্ষক- শিক্ষিকা অভিভাবক ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
