রবিবার, সেপ্টেম্বর ১১, ২০১৬

ঘাটাইলে মানবাধিকার কমিশন এর উপজেলা শাখা কমিটি অনুমোদন

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বাংলাদেশ মানবাধিকার কমিশনের উপজেলা শাখা কমিটি অনুমোদন গঠিত হয়েছে।

৪৭ সদস্য বিশিষ্ট কমিটি টাঙ্গাইল জেলা শাখা মানবাধিকার কমিশন ২০১৬-২০১৮ পর্যন্ত এ কমিটি অনুমোদন করেন।

সভাপতি এমদাদুল হক খান হুমায়ুন,সহ সভাপতি জিবিজি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ড. মমতাজ বেগম, সাধারণ সম্পাদক মোঃ খাদেমুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক উত্তম কুমার আর্য্য, সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা আঃ সাত্তার ভূঁইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক রবিউল আলম বাদল, এ কমিটি গঠন করা হয়।

ঘাটাইলে শেষ সময়ে ভীর মসলার দোকানে

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ
ঈদুল আজহাকে সামনে রেখে টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার ক্রেতারা শেষ সময়ে কেনাকাটা সারছেন মসলার দোকানে। ঘাটাইল বাজারসহ এর উপকন্ঠের বাজারগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, কুরবানির পশু কেনার পর শেষ সময়ে এখন সকলে ভিড় করছেন মসলার দোকানের কেনাকাটা সারতে। আর এই সুযোগকে কাজে লাগিয়ে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি দাম আদায় করছেন বিক্রেতারা। বিক্রেতারা বলেন, এবার ঈদ উপলক্ষে মসলাপাতির দাম তেমন একটা বৃদ্ধি পায়নি। আগেরমত দামেই প্রায় সব মসলা বিক্রি হচ্ছে। গতকাল খুচরা বিক্রেতারা প্রতিকেজি জিরা রকমভেদে ৩শ’ থেকে ৫শ’, এলাচ ১৪শ’ থেকে ১৬শ’, দারচিনি ২শ’ থেকে ৩শ’, তেজপাতা ১শ’ থেকে ১২০, আদা ১শ’ থেকে ১৫০, রশুন ২শ’, হলুদ ১৮০ থেকে ২৫০, মরিচগুড়া ২শ’ থেকে ২৪০, লবন ৪০ টাকায় বিক্রি করেছেন। ১৫ দিন আগে মসলাগুলোর দাম কেজিতে ২০ থেকে ৫০ টাকা কম ছিল। ক্রেতারা বলছেন এই মসলাগুলো সাধারনত অল্প পরিমানে প্রয়োজন হয়। অল্প মসলা কিনলে কিছুটা বেশি দাম আদায় করছেন বিক্রেতারা। ঈদের সামনে ক্রেতারাও এনিয়ে বাদানুবাদ করছেননা। সব মিলিয়ে শেষ সময়ে এসে জমে উঠেছে মসলার দোকানের কেনাকাটা।