আব্দুল লতিফ, ঘাটাইল ঃ
১৮,১৯,২০,ও ২১ শে ফেব্রুয়ারী ২০১৭ বিশ্ব জাকের মঞ্জিল ফরিদপুরে মহাপবিত্র ওরশ শরীফ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে টাঙ্গাইল জেলা জাকের পাটির উদ্যোগে টাঙ্গাইলের ঘাটাইলে এক বিশাল র্যালী অনুষ্ঠিত হয়েছ্।ে গতকাল বৃহস্পতিবার বিকেলে ঘাটাইল পশ্চিম পাড়া থেকে র্যালী শুরু হয়ে ঘাটাইলের প্রধান প্রধান সড়ক পদক্ষিন শেষে একই জায়গায় এসে র্যালী শেষ হয় । র্যালীতে উপস্থিত ছিলেন - মিশন প্রধান মিজানুর রহমান , সহকারী মিশন প্রধান মওলানা হাফেজ রুহুল আমীন সিদ্দিকী , অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন , টাঙ্গাইল জাকের পার্টির সভাপতি মোঃ খলিলুর রহমান , সহ সভাপতি মোঃ লুৎফর রহমান সহ টাঙ্গাইল জেলার সমস্ত থানার সভাপতিও সম্পাদক বৃন্দ।
