মোঃ খায়রুল ইসলাম, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ
টাঙ্গাইলের ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মানবজমিনের ঘাটাইল প্রতিনিধি মোঃ নজরুল ইসলামের মোটরসাইকেল চুরি হয়েছে। গতকাল শনিবার সকালে ১০ মিনিটের ব্যাবধানে ঘাটাইল কলেজ মোড় সংলগ্ন হামদর্দ এর শো-রুমের সামনে এ ঘটনা ঘটে।
দৈনিক মানবজমিনের ঘাটাইল প্রতিনিধি মোঃ নজরুল ইসলাম গতকাল শনিবার সকাল ৯ টা ২০ মিনিটের দিকে ঘাটাইল কলেজ মোড় সংলগ্ন হামদর্দ এর শো-রুমের সামনে তার ব্যাবহৃত উঅণটঘ-১৩৫ ঈঈ মোটরসাইকেলটি রেখে গলিতে পেসক্লাবে যায় । সেখানে ১০ মিনিট অবস্থান করে মোটরসাইকেলের রক্ষিত স্থানে গিয়ে দেখে তার মোটর সাইকেলটি নেই। মোটরসাইকেলটির চেচিস নং-৯ঈ৪০৫৩১০৭ ইজ্ঞিন নং-৩ঈ১৭০৯৮৯৬ মডেল- উঊঠওঝঊজ। এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে।
