রবিবার, মার্চ ১৭, ২০১৯

ঘাটাইল সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর ৯৯তম জন্মদিন ও শিশু দিবস পালিত

যথাযোগ্য মর্যাদায় টাঙ্গাইলের ঘাটাইল সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে রোববার (১৭ মার্চ) সকালে বিদ্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

পরে বিদ্যালয় প্রাঙ্গনে কুরআন তেলোওয়াত, গীতা পাঠ, জাতীয় সঙ্গীত, বঙ্গবন্ধুর জীবনী আদর্শ সর্ম্পকে আলোচনা, বঙ্গবন্ধু সংক্রান্ত কবিতা আবৃতি, বঙ্গবন্ধুর গান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কেক কাটার মধ্যে দিয়ে এ অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজাহারুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক খলিলুর রহমান, ঘাটাইল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আব্দুল লতিফ সহ বিদ্যালয়টির সকল শিক্ষক, অভিভাবক ও ছাত্রছাত্রীবৃন্দ।

অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সম্রাট বাবর।

ঘাটাইলে নিজ অর্থায়নে হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘী দাখিল মাদ্রাসায় নিজ অর্থায়নে গরিব ও হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে পাঠ্য বই বিতরণের মহৎ উদ্যোগ নেন সাগরদিঘী দাখিল মাদ্রাসার নব নির্বাচিত সভাপতি মোঃ রফিকুল ইসলাম রফিক। গতকাল শনিবার (১৬ মার্চ) সকালে হতদরিদ্র প্রায় ১৫ জন নূরানী বিভাগের শিক্ষার্থীর হাতে তিনি তুলে দেন পাঠ্য বই।

তার মহানুভবতা ও ব্যতিক্রমধর্মী উদ্যোগে সাধুবাদ জানান উক্ত মাদ্রাসার শিক্ষক মন্ডলী। নতুন বই হাতে পেয়ে আনন্দে আত্ত্বহারা হয়ে উল্লাসে মেতে উঠে শিক্ষার্থীরা।

আবির, রোমান, মুমিনসহ শিক্ষার্থীরা জানায়, ‘আগে বই ছিলোনা, এখন নতুন বই পেয়ে খুব ভালো লাখছে’।

মাদ্রাসা নবনির্বাচিত সভাপতি মোঃ রফিকুল ইসলাম রফিক জানান, মাদ্রাসার সুষ্ঠ পরিচালনার সুবিধার্থে শিক্ষক শিক্ষার্থীদের প্রতি সর্বদাই সুনজর থাকবে ইনশাআল্লাহ্।

তিনি মাদ্রাসার অফিসকক্ষ, শ্রেণিকক্ষ,­ নামাজ ঘরসহ মাদ্রাসার রাস্তা সংস্কার নিজ অর্থে করার ঘোষণাও দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার সুপার মোঃ মমিনুল ইসলাম, সহ সুপার মোঃ আরফান আলী, নূরানী বিভাগের শিক্ষক ক্বারী মোঃ আনোয়ার হোসেন প্রমূখ।

মোঃ রফিকুল ইসলাম রফিক দীর্ঘদিন যাবৎ সমাজসেবা মূলক কাজ করে আসছেন। তিনি বর্তমান জেলা যুবলীগের অন্যতম সদস্য ও সাগরদিঘী ইউনিয়ের অন্যতম কর্ণধার ও সুমহান ব্যক্তি। সমাজসেবা মূলক কাজে সর্বস্তরের সহযোগিতা প্রত্যাশা করেছেন তিনি।

ঘাটাইলে বঙ্গবন্ধুর ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

আব্দুল লতিফ, ঘাটাইল: রবিবার (১৭ মার্চ) র‌্যালি, আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে টাঙ্গাইলের ঘাটাইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে উপজেলা পরিষদের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথী ছিলেন স্থানীয় এমপি আলহাজ্জ আতাউর রহমান খান।

র‌্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান, সহকারী কমিশনার ভুমি মোছা. নুর নাহার বেগম, টাঙ্গাইল জজ কোর্টের পিপি এডভোকেট এস আকবর খান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এডভোকেট শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মোঃ শহিদুল ইসলাম লেবু, জিবিজি কলেজের অধ্যক্ষ শামছুল আলম মনি, পৌর মেয়র শহিদুজ্জামান খান প্রমূখ।

পরে এ বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষ্যে শিশু কিশোরদের অংশগ্রহনে অনুষ্ঠিত রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজ সেবা অফিসার সানজিদা সুলতানা।

ঘাটাইলে শিবেরপাড়া ভলিবলে চ্যাম্পিয়ন কদমতলী একাদশ

‘ক্রীড়ায় শক্তি, ক্রীড়াই বল, খেলার রাজা ভলিবল’-শ্লোগানকে প্রতিপাদ্য করে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়নের শিবেরপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে ঘাটাইল একাদশকে ৪৪-৮০ পয়েন্টে হাড়িয়ে জয়লাভ করেছে কদমতলী একাদশ।

রবিবার (১৭মার্চ) বিকেলে উপজেলার শিবেরপাড়া খেলার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

খেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক মেম্বার আব্দুল সালাম। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৮নং দেওপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আঃ রাজ্জাক, ৭নং দিগর ইউনিয়নের চেয়ারম্যান শামীম আল মামুন, দেওপাড়া গণ উচ্চ বিদ্যালয়ের সভাপতি কহিনৃর, বঙ্গবন্দু ডিপ্লোমা চিকৎসক পরিষদ সহ-সভাপতি সুলতান মাহমুদ, ভাইস চেয়ারম্যান পদপার্থী সুমন খান বাবু, মুক্তিযোদ্বা খলিলুর রহমান খলিল, দেওপাড়া গণ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সংকরবাবু, চান মাহমুদ মাম্টার, সিনিয়র শিক্ষক রতন বাবু, সাবেক মেম্বার তালুকদার জামাল, সাবেক মেম্বার হোসেন আলী, মুক্তার আলী, টুটুল তালুকদার প্রমুখ।

খেলা ও অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোঃ শরিফ।

খেলাটি উপভোগ করতে হাজার হাজার ভলিবলপ্রেমীর সমাগম ঘটে।

ঘাটাইল পরিবার পরিকল্পনা কার্যালয়ে বঙ্গবন্ধুর ৯৯তম জন্মদিন পালিত

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার (১৭ মার্চ) সকালে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে দোয়া মাহফিল, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

রোববার কেক কেটা অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব রায়হানুল ইসলাম।

এ সময় উপজেলার সকল ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক গণ সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

পরে এক আলোচনা সভায় বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।