বুধবার, মার্চ ৩০, ২০১৬

ঘাটাইলে গণতন্ত্রের নজির দেখাল শিশুরা

মোঃ খায়রুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক, আমাদের ঘাটাইল ঃ  শিশুদের মাঝে গণতান্ত্রিক চেতনা ও নেতৃত্ব সৃষ্টির ল্েয ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে ৩০ মার্চ (বুধবার) টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার ঘাটাইল গণ পাইলট উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 
শিশুদের ভোট খ্যাত এ নির্বাচনে প্রার্থী, রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, পোলিং এজেন্ট সবই ছিল বিদ্যালয়ের শিার্থীরা। তফসিল ঘোষণা, মনোনয়নপত্র সংগ্রহ ও জমা, ভোটার তালিকা প্রণয়ন, ভোট গ্রহণ এবং ফলাফল ঘোষণা কোন কিছুই বাদ ছিল না এ নির্বাচনে। ভোটকে যথারীতি ছিল ব্যালট পেপার, অমোচনীয় কালি, গোপনস্থানে ভোটদান এবং ব্যালট বাক্স।

ষষ্ঠ থেকে দশম শ্রেণির ৩৫ জন শিার্থী ৮ টি কাউন্সিলর পদে প্রতিদ্বনিদ্বতা করে। সকাল ৯টা হতে দুপুর ১১টা পর্যন্ত ৫ টি করে ১০ টি বুথে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। ২০৯৫ জন শিশু ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে।
ভোটে নির্বাচিত আট জন কাউন্সিলর বিদ্যালয়ের পরিবেশ সংরণ, পুস্তক ও শিা সামগ্রী, স্বাস্থ্য, বৃরোপণ ও বাগান তৈরি, পানি সম্পদ, আপ্যায়ন ও অভ্যর্থনা এবং ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ে পৃথকভাবে ৮ টি দপ্তরের দায়িত্ব পালন করবে।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করে দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র মোঃ আহসান হাবিব শিশির, নির্বাচন কমিশনার ছিলেন আরো তিন জন, এদের মধ্যে দুই ছাত্র আর একজন ছাত্রী। এছাড়াও প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করে সাতজন শিার্থী।

প্রধান নির্বাচন কমিশনার দশম শ্রেণির ছাত্র মোঃ আহসান হাবিব শিশির জানান, এ ভোটের মাধ্যমে আমরা জানতে পারলাম কি কি পদ্ধতি অবলম্বন করে ভোটগ্রহন করতে হয়। শিকদের সহায়তায় সুষ্ঠু নির্বাচন করতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে। ভোটের বিষয়ে অভিভাবক আমিনুল ইসলাম বলেন, অনেক সময় বড়দের ভোটের েেত্র অবৈধভাবে ভোট নেয়ার  প্রবনতা ল্য করা যায়। কিন্তু শিশুদের মাঝে আন্তরিক পরিবেশে ভোটগ্রহণের যে নজির দেখা গেল তা সত্যিই প্রসংশনীয়। এতে করে তাদের মাঝে যোগ্য নেতৃত্ব সৃষ্টি ও প্রকৃত গণতন্ত্রের বিকাশ ঘটবে।

ঘাটাইল জিবিজি কলেজ শাখা ছাত্র সংসদের সাবেক ক্রীড়া সম্পাদক আবু সাইদ রুবেল নির্বাচন পরিদর্শন করতে  আসে এ সময় তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশে স্কুল কেবিনেট নির্বাচন করা জন্য নির্দেশ দেওয়া হয়। কিন্তু টাঙ্গাইলের অন্যান্য উপজেলাতে এ নির্বাচন অনুষ্ঠিত হলেও আমাদের ঘাটাইলে অন্যান্য স্কুলে এ নির্বাচন অনুষ্ঠিত হলেও এ বিদ্যালয়ের প্রধান শিক প্রথমে স্কুলে রাজনীতি প্রবেশ করতে দেওয়া হবে না এ অযুহাতে নির্বাচন দেয়নি। তাই আমরা গত সোমবার তার সাথে আলোচনায় বসে নির্বাচন করার জন্য অনুরুধ করি তখন সে আজ বুধবার নির্বাচন অনুষ্ঠান হবে তা ঘোষনা দেন।

বিদ্যালয়ের প্রধান শিক মোঃ আজহারুল ইসলাম এর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমি গণতন্ত্রে বিশ্বাসী। নির্বাচনমুখী এ দেশের একজন নাগরিক। সুতরাং আমি চেয়েছিলাম প্রত্য ভোটে নেতা নির্বাচিত হোক। শিশুদের এ নজিরবিহিন সুষ্ঠু ভোট দেখে গণতন্ত্রের প্রতি মানুষের আস্থা ফিরে আসুক। এ নির্বাচন শিশুদের মাঝে দায়িত্ববোধ সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করবে।

এ বিষয়ে ঘাটাইল উপজেলা মাধ্যমিক শিা অফিসার এ কে এম শামছুল হক আমাদের সংবাদকর্মীকে জানান, স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনের মাধ্যমে শিার্থীরা গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে পরিচিত হচ্ছে। যা ভবিষ্যৎ গণতন্ত্র চর্চার পথকে সুগম করবে।

ঘাটাইলে গণতন্ত্রের নজির দেখাল শিশুরা
Posted by Khyrul Islam on Wednesday, March 30, 2016

মঙ্গলবার, মার্চ ২৯, ২০১৬

জিবিজি কলেজে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, আমাদের ঘাটাইল ঃ উত্তর টাঙ্গাইলের অন্যতম বিদ্যাপীঠ ঘাটাইল জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজ শাখার ছাত্রসংসদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রলীগ। মঙ্গলবার দুপুরে ছাত্রলীগ নেতা আবু সাইদ রুবেলের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি কলেজ ক্যাম্পাসের ছাত্র সংসদ ভবনের সামনে থেকে শুরু হয়। মিছিলটি কলেজ ক্যাম্পাস ঘুরে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে অধ্যক্ষের কার্যালয়ের সামনে সমাবেশ করে ছাত্রলীগ।
সমাবেশ শেষে ছাত্রলীগের কর্মীরা কলেজ পরিচালনা পর্ষদ সভাপতি ও ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার আবুল কাশেম মুহাম্মদ শাহীনের কাছে ছাত্র সংসদ নির্বাচনের দাবী জানালে তার আশ্বাসে ছাত্রলীগ কর্মীরা আশ্বস্থ হয়। এ বিষয়ে ইউএনও আবুল কাশেম মুহাম্মদ শাহীন বলেন, “আমি মাত্র কয়েকদিন হলো এসেছি, পরিস্থিতি বিবেচনা করব। ছাত্রদের সাথে, অভিভাবকের সাথে প্রশাসনের সাথে ও সুধীজনের সাথে কথা বলে যেটা ভালো সেটাই করা হবে।

এমপি রানাকে হয়রানি না করার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, আমাদের ঘাটাইল ঃ  মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় টাঙ্গাইল-৩ আসনের সরকার দলীয় এমপি আমানুর রহমান খান রানাকে হয়রানি না করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে সোমবার রানার জামিন বিষয়ে আদেশের জন্য দিন ধার্য করেছেন আদালত। আজ রবিবার এক আবেদনের শুনানি করে বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি মোহাম্মাদ উল্লাহের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রানার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. বশির উল্লাহ।

এ মামলায় এমপি রানা ও তার ভাই সাঈদুর রহমানের জামিন চেয়ে আবেদন করেন তাদের আইনজীবী শাহ মঞ্জুরুল হক। গত বছরের ১৮ জানুয়ারি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের নেতা ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ তার কলেজপাড়া এলাকার বাসার কাছ থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন। 

সোমবার, মার্চ ২৮, ২০১৬

ঘাটাইলের ফুটপাতের শরবত থেকে সাবধান

নিজস্ব প্রতিবেদক, আমাদের ঘাটাইল ঃ  চলতি পথে গরমে তেষ্ঠা মেটাতে অনেকেরই পছন্দের তালিকায় রয়েছে নানা স্বাদের স্ট্রিট শরবতগুলো। কিন্তু রাস্তায় তৈরি এই শরবতের বিশুদ্ধতা নিয়ে রয়েছে নানামত। অনুন্ধানে দেখা গেছে, ঠান্ডা করতে ফুটপাতের শরবতে ব্যবহার হচ্ছে মাছ হিমায়িত করার সাধারণ ট্যাপের পানির তৈরি বরফ। এছাড়া মাছ বেশিণ তাজা রাখতে ওই বরফেই েেত্র বিশেষে মেশানো হয় ফরমালিন। রাস্তায় তৈরি শরবতে ঠান্ডা হিসেবে এই বরফ ব্যবহার করা হয়। জানা গেছে, বরফ বিভিন্ন মাছের আড়তের পাশাপাশি সরবরাহ করা হয় ফাস্টফুডের দোকানগুলোতেও। যে কেউ ইচ্ছা করলেই এ বরফ কিনে নিতে পারে। আবার এসব বরফ সরবরাহের জন্য রয়েছে কিছু লোক। তারা ভ্যানে করে বিভিন্ন ফুটপাতের শরবত ও আখের রস বিক্রেতা এবং বিভিন্ন ফাস্টফুডের দোকানে সরবরাহ করছে। মাত্র ২০-৩০ টাকায় এই বরফ পাওয়া যাওয়ায় নামি-দামি দোকানগুলোও বরফ তৈরির ঝামেলায় যেতে চায় না। আবার এসব বরফ কারখানার আড়ালেই সরাসরি ওয়াসার পানিতে রং মিশিয়ে তৈরি হচ্ছে আইসক্রিম। এসব আইসক্রিমে কাপড়ের রং ও স্যাকারিন ব্যবহার করা হচ্ছে। তপ্ত গরমে পিপাসা মেটাতে অনেকে রাস্তায় ঠান্ডা শরবত পান করেন ঘাটাইল শহরে প্রায় শতখানিক ঠান্ডা পানির শরবত বিক্রির দোকান গড়ে উঠেছে এই গরমের সময়ে। শহর খোলা ভ্যান গাড়ির ওপরে পানির ফিল্টার, চিনি, লেবু নিয়ে পথচারীর জন্য দোকানদার অপো। এক গ্লাস শরবতের দাম মাত্র ৫ থেকে ১০ টাকা। তৃষ্ণা মেটাচ্ছেন বরফ মিশ্রিত ঠান্ডা পানির শরবত পান করে। মোটা চিনির নামে নিষিদ্ধ কেমিক্যাল চিনি, ফরমালিনযুক্ত বরফ , স্যাকারিন এবং ফিল্টার পানির পরিবর্তে ট্যাপের পানি শরবত তৈরিতে ব্যবহার করা হয়।
৫০ শয্যা বিশিষ্ট ঘাটাইল উপজেলা এক চিকিৎসক জানান, ফুটপাতের এই শরবত পানে চরম স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। মিশ্রিত তিকারক উপকরণ দিয়ে শরবত নামীয় পানি পান করলে কিডনি বিকল, পানিবাহিত রোগ, গ্যাস্ট্রিক, হেপাটাইটিস বি-ভাইরাস, লিভারের জটিলতা, পাকস্থলীতে প্রদাহ, খাদ্যনালিতে সমস্যা, পেপটিক আলসারসহ মারাত্মক জটিল রোগে আক্রান্ত হতে পারে।

ঘাটাইল ব্রাহ্মণশাসন মহিলা কলেজে সরকারী নিয়ম বর্হিভূত নিয়োগ দেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, আমাদের ঘাটাইল ঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ব্রাহ্মণশাসন মহিলা কলেজের শিক্ষা ব্যবস্থা বর্ধিত করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে ¯œাতক শ্রেণির সৃষ্ট পদে নিয়ম বহির্ভূত শিক্ষক নিয়োগ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। নিয়োগের  বিষয়টি নিয়ে কলেজের অভিভাবক সদস্য আঃ সালাম হাকিমী আদালতে মামলা করেছে।  

মামলার নথিপত্র ও সরেজমিনে গিয়ে জানা যায়- টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ব্রাহ্মণশাসন মহিলা কলেজে   তড়িঘড়ি করে গত ২০১৫ সালের ১৯ অক্টোবর ¯œাতক শ্রেণির সৃষ্ট পদে কিছুসংখ্যাক শিক্ষক নিয়োগের জন্য দৈনিক সমকাল পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়। চলতি বৎসরে ১১ নভেম্বর ৯৪২নং-স্মারকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নিয়ন্ত্রিত পিএসসির আদলে সকল (এমপিও) ভূক্ত নিয়ন্ত্রিত কলেজগুলো নিয়োগ দেওয়া হবে বলে একটি পরিপত্র জারী করা হয় যার।   পরবর্তীতে ৩০ ডিসেম্বর আরেকটি পরিপত্র জারীর মাধ্যমে পূর্বের সকল প্রকার নিয়োগ বাতিল করা হয়। কিন্তু বাতিলকৃত সরকারী নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গভর্ণিং বডির সভাপতিকে অনুপস্থিত রেখে ১১ মার্চ ভারপ্রাপ্ত অধ্যক্ষ লুৎফুন নেছা ও কলেজের দাতা সদস্য খন্দকার জসিম উদ্দিন যোগসাজসে ভূয়া রেজুলেশনের মাধ্যমে পূর্বের সভাপতি মাসুদুর রহমান আজাদ বাদ দিয়ে নতুন সভাপতি মোঃ মামুন কে সভাপতি বানিয়ে নিয়োগ পরীক্ষা নেওয়া হয়। 

বিধি বর্হিভূত নিয়োগের বিষয়ে ব্রাহ্মণশাস মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ লুৎফুন নেছার সাথে কথা বললেন জানান সরকারী পরিপত্র জারি হয়েছে শূণ্য পদের জন্য । সৃষ্টদের জন্য এ নিয়ম প্রযোজ্য হবে না। 

এ বিষয়ে গর্ভনিং বডির সাবেক সভাপতি মাসুদুর রহমান আজাদ এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান চলতি বৎসরের ফেব্রুয়ারির বেতন আমার দস্তখতে হয়েছে। অতএব আমাকে সভাপতি পদ থেকে অবৈধভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। 

রবিবার, মার্চ ২৭, ২০১৬

কোন প্রকার যোগাযোগ না রাখায় কলেজের সভাপতি পদ থেকে বরখাস্ত এমপি রানা

নিজস্ব প্রতিবেদক, আমাদের ঘাটাইল ঃ  টাঙ্গাইলে আওয়ামী লীগের নেতা ও বীর মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় অভিযুক্ত পুলিশের খাতায় পলাতক টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের এমপি আমানুর রহমান খান রানার সাথে যোগাযোগ না রাখায় ঘাটাইল ব্রাক্ষ্মণশাসন মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি পদ থেকে বরখাস্ত হতে হলো আওয়ামী লীগ নেতা মাসুদুর রহমানকে।
জানা যায়, গত ৪ ফেব্রুয়ারি তারিখে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ লুৎফুন্নাহারের আবেদনে এমপির ডিও লেটারে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি থেকে সরিয়ে ঐ স্থলে মামুন খান নামে এমপি রানার এক ঘনিষ্ঠ জনকে মনোনয়ন দেয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এর আদেশক্রমে কলেজ পরিদর্শক স্বাক্ষরিত ১৪/ক/স্বী/৯৯/১৮৬নং স্বারক পত্রের মাধ্যমে অবশিষ্ট সময়ের জন্য তাকে মনোনয়ন দেয়া হয়।
কলেজের গর্ভনিং বডির সভাপতি মাসুদুর রহমান জানান, বিগত ৩০-০৮-১৪ তারিখে কলেজের লেখাপড়ার মান বাড়ানোর জন্য এলাকার সর্বস্তরের ব্যাক্তিবর্গের সমন্বয়ে সৎ, যোগ্য ও দক্ষ অধ্যক্ষ নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়। এই সিদ্ধান্তকে পাশ কাটিয়ে তরিঘরি করে ভুয়া রেজুলেশন দেখিয়ে কলেজকে ডিগ্রি স্তরে উন্নিত করার নামে ১৮ জন শিক্ষক নিয়োগের পরিকল্পনা করেন। সেই মোতাবেগ বিধিবহিভুত ভাবে সভাপতিকে না জানিয়ে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়। এছাড়াও সভাপতিকে না জানিয়ে গোপনে তিনটি মিটিং করা হয়। অথচ গত ফেব্রুয়ারী মাসে তার স্বাক্ষরে বেতন উত্তোলনসহ নানা কর্মকান্ড পরিচালিত হয়।
এদিকে রহস্য জনক কারণে ঘাটাইল থেকে ৪০ কিলোমিটার দুরে করটিয়া সা’দত কলেজে শিক্ষক নিয়োগ পরীক্ষা নেয়া হয়। এ বিষয়ে জানতে চাওয়া হলে ভারপাপ্ত অধ্যক্ষ বলেন, ১৮ জন শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য কলেজে সে রকম জায়গা না থাকায় করটিয়াতে পরীক্ষা নেয়া হয়েছে। নিয়োগ পরীক্ষা সচ্ছতা ও বিধি মোতাবেগ হয়েছে বলেও তিনি দাবি করেন।

শনিবার, মার্চ ২৬, ২০১৬

ঘাটাইলে স্বাধীনতা দিবস উদযাপিত

নিজস্ব প্রতিবেদক, আমাদের ঘাটাইল ঃ  শনিবার টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সারাদেশের ন্যায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ৪৫তম স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষ্যে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তপোধ্বনি কেন্দ্রিয় শহীদ মিনারে স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী বীর শহিদদের শ্রদ্ধা জানিয়ে পুস্পক স্তবক অর্পন ও দোয়া প্রার্থনা করেন উপজেলা আ’লীগ ও অঙ্গ সংগঠন, জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠন সহ বিভিন্ন সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠান।
পরে বেসরকারী, সরকারী, স্বায়িত্তশাসিত, দোকানপাটে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
দিনব্যাপি কলেজ মাঠ চত্বরে উপজেলা প্রশাসন আয়োজিত ইউএনও আবুল কাশেম মুহাম্মদ শাহীন এর সভাপতি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বর্ণাঢ্য কুচকাওয়াজ প্রদর্শন, শারীরিক কসরত ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান সামু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মুক্তিযোদ্ধা কমান্ডার তোফাজ্জল হোসেন, জিবিজি কলেজের অধ্যক্ষ শামসুল আলম মণি, উপজেলা আ’লীগের আহবায়ক শহিদুল ইসলাম লেবু, ঘাটাইল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন, সাবেক পৌর মেয়র মোঃ হাসান আলী, জিবিজি কলেজের সাবেক ভিপি শহীদুজ্জামান খান প্রমুখ।

শুক্রবার, মার্চ ২৫, ২০১৬

ঘাটাইলে দুইপক্ষের আধিপত্য নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, আমাদের ঘাটাইল ঃ টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার সন্ধানপুর ইউনিয়নের সন্ধানপুর গ্রামে মকবুল বাহিনী ও খোরশেদ বাহিনী নিজেদের আধিপত্যকে ধরে রাখতে একে অপরের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছেন। উভয় গ্রুপ আধিপত্য নিয়ে সক্রিয় হওযায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
লিখিত অভিযোগ ও স্থানীয়রা জানায়, বিএনপি সমর্থিত মকবুল হোসেন ও আওয়ামী লীগ সমর্থিত খোরশেদ আলী একই গ্রামের বাসিন্দা। এক সময় খোরশেদ আলী মকবুল হোসেনের সেকেন্ড ইন কমান্ড হিসেবে কাজ করত। এরা উভয়েই সরকারের উডলগ বাগানের গাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করে থাকে। এই গাছ কাটাকে কেন্দ্র করে গত ১০ বছর যাবত দুই গ্রুপের সংঘর্ষ চলে আসছে।
আরো জানা যায়, মকবুল হোসেন একজন বদমেজাজী, কলহপ্রিয় এবং আইন অমান্যকারী লোক। গত বিএনপি সরকারের আমলে মকুবল হোসেন ক্ষমতার অপব্যবহার করে পুরো এলাকায় অস্থিতিশীল করে তোলে। এলাকায় আইনের অবনতি ঘটিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করে। ঐ সময় তার বিরুদ্ধে প্রতিবাদ করাতো দূরের কথা ভাল কথাও বলতে সাহস করত না অনেকে। নাম প্রকাশ না করার শর্তে মানাজী গ্রামের এক ভূক্তভোগীরা (৫০) জানায়, মকবুল হোসেনের বাড়ী ছিল ’৭১ সালের পাকবাহিনীর টর্চার সেলের মতো। তার বিরুদ্ধে কোন কথা বললেই তার বাহিনীর লোক দিয়ে বাড়ী থেকে ধরে এনে গাছের সাথে বেঁধে হাত পা ভেঙ্গে দিত। কুপিয়ে রক্তাক্ত করে ফেলে রাখতো। হাসপাতালে চিকিৎসা নেয়ারত সুযোগ দিত না কাউকে। উল্টো তাদের বিরুদ্ধে মামলা দিয়ে জেলহাজতে পাঠিয়ে দিত। যার কারনে মকবুল হোসেনের এই বিভৎস কর্মকান্ডের বিরোধিতা করে খোরশেদ নিজেই আলাদা বাহিনী গড়ে তোলে। শুরু হয় দুই দলের ক্ষমতার লড়াই। দুই দলের কোন্দলে নিজেদের মধ্যে মারামারি করে মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ে অনেকেই।
সন্ধানপুর গ্রামের ফজলুল হক জানায়, বিগত ২০০৭ সালে খোরশেদ জেলখানায় গেলে  মকবুল বাহিনীর লোকজন খোরশেদ বাহিনীর লোক বাড়ী থেকে ধরে এনে গাছের সাথে বেধে মারধর করে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিতো। গ্রামবাসী তার বিভৎস কর্মকান্ড দেখলেও সাক্ষী দিতো চাইতো না মকবুলের ভয়ে। মানাজী গ্রামের আনছের আলী জানায়, মকবুলের বেপোরোয়া কর্মকান্ডের প্রতিবাদ করতে গিয়ে খোরশেদ মকবুলকে মারধর করে। সেই রাগের জের ধরে মকবুল বাহিনী কোন কারণ ছাড়াই সন্ধানপুর গ্রামের জোয়াদ আলীর ছেলে সেকান্দর আলী ও ইমান আলীর ছেলে ফজলুল হককে বাড়ী থেকে টর্চার সেলে নিয়ে শরীরের বিভিন্ন অংশ কুপিয়ে পরে রাস্তায় ফেলে রাখে। এর প্রতিবাদ করায় মানাজী গ্রামের শরাফত আলী ও জয়েন উদ্দিনের ছেলে আনছার আলীকে গাছের সাথে উল্টো করে বেধে নির্মমভাবে নির্যাতন করে মকবুল হোসেন, তার ছেলে দুলাল ও সাবাজ আলীর ছেলে আমির ও শাহজাহান। একই কায়দায় সন্ধানপুর গ্রামের লস্কর আলীর ছেলে জাহিদুল ও আরশেদ আলীর ছেলে জামালকে মারধর করে উল্টো মিথ্যা মামলা দিয়ে জেলহাজতে প্রেরণ করে। ভূক্তভোগী আনছার আলী জানায়, সেই মিথ্যা মামলার ঘানি আজও টানতে হচ্ছে তাদের। সন্ধানপুর গ্রামের ফজলুল হক জানায়, নিজ দল ক্ষমতায় থাকতেও বিনা অপরাধে মকবুলের ভয়ে তিন মাস যাবত পালিয়ে বেড়াচ্ছি। আমার মতো সন্ধানপুর গ্রামের হাফিজুল, আকবর আলী, জাহাঙ্গীর, জাহিদুলসহ আরো অনেকের জীবনের নিরাপত্তা না থাকায় ভয়ে হাটবাজার করাও ছেড়ে দিয়েছে তারা।
অভিযোগের বিষয়ে ঐ ওয়ার্ডের সাবেক মেম্বার ইমান আলী জানান, মকবুল এবং খোরশেদ  দুইজনে প্রায় একই ধরনের লোক। তবে খোরশেদ ইদানিং ভালো হওয়ার জন্য চেষ্টা করেও মকবুলের কারণে ভাল হইতে পারছে না।
এসব অভিযোগের বিষয়ে সন্ধানপুর গ্রামের মকবুল (বাহিনীর প্রধান ) মকবুল হোসেন এর নিকট জানতে চাওয়া হলে তিনি বলেন, আমাকে মারধর করার কারনেই আমার লোকজন তাদেরকে মেরেছে। এ বিষয়ে জরিমানাও দিয়েছি। তবে যারা আপনার কাছে অভিযোগ করেছে তারা সবাই চোর এবং ডাকাত।
মকবুল বাহিনীর অপকর্মের বিষয়ে সন্ধানপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম শহীদ এর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, মকুবল ও খোরশেদ এর সাথে পূর্ব থেকেই শত্রুতা আছে। তাই মকবুল অন্যায়ভাবে খোরশেদকে বেকায়দা ফেলতে চায়। খোরশেদও মকবুলকে বেকায়দায় ফেলতে চায়। আইনশৃঙ্খলা মিটিংয়ে অভিযোগের বিষয়টি উত্থাপন হয়েছিল। দুইজনের নামেই বন মামলা আছে বলে জানা যায়।

ঘাটাইল সেনানিবাসে তৃতীয় ইনডিপেনডেন্স কাপ গলফ টুর্ণামেন্টের সমাপ্তি

নিজস্ব প্রতিবেদক, আমাদের ঘাটাইল ঃ টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাহ উদ্দিন সেনানিবাসের গলফ ক্লাবে দুইদিন ব্যাপী তৃতীয় রেডিয়ান্ট ইনডিপেনডেন্স কাপ গলফ টুর্ণামেন্টের সমাপ্তি হয়েছে। আজ শুক্রবার টুর্ণামেন্টের সমাপনি দিনের খেলা উদ্বোধন করেন ১৯ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার ও ঘাটাইল শহীদ সালাহ উদ্দিন সেনানিবাসের জিওসি মেজর জেনারেল ফিরোজ হাসান।
এ সময় উপস্থিত ছিলেন রেডিয়ান্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মাসরুর আহমেদ।
টুর্ণামেন্টে সাব জুনিয়ার, জুনিয়ার, লেডি এবং নিয়মিত গলফারসহ সর্বমোট ১০০ জন গলফার অংশ গ্রহণ করেন।
শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ১৯ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার ও ঘাটাইল শহীদ সালাহ উদ্দিন সেনানিবাসের জিওসি মেজর জেনারেল ফিরোজ হাসান।

বৃহস্পতিবার, মার্চ ২৪, ২০১৬

ঘাটাইলে বিশ্ব যক্ষা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, আমাদের ঘাটাইল ঃ ঐক্যবন্ধ হলে সবে, যক্ষা মুক্ত দেশ হবে এই প্রতিপাদ্য বিষয় নিয়ে আজ বৃহস্পতিবার ঘাটাইলে বিশ্ব যক্ষা দিবস পালিত হয়। এ উপলক্ষ্যে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ডেমিয়েন ফাউন্ডেশন যৌথ উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে। সকালে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি বণাঢ়্য র‌্যালি বের হয়। র‌্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নারায়ন চন্দ্র সাহা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক  ডা. মিনহাজ উদ্দিন মিয়া, ডেমিয়েন ফাউন্ডেশনের প্রতিনিধি টিএলসিও মো. খাদেমুল ইসলাম ও আ. বাছেদ, ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম প্রমূখ। এছাড়া আলোচনা সভা ও র‌্যালিতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারি, জন প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সাংবাদিক সহ গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

নামাজে টুপি পরা কি জরুরি?

নিজস্ব প্রতিবেদক, আমাদের ঘাটাইল ঃ নামাজে টুপি পরা জরুরি কি-না এটা নিয়ে আমাদের সমাজে ইদানীং কিছু বিতর্ক দেখা দিয়েছে। অনেকে এটাকে জরুরি মনে করেন না। আবাহমান কাল ধরে গ্রাম-বাংলায় টুপি পরে নামাজ আদায়ের যে সংস্কৃতি এটাকে অনেকেই অস্বীকার করার চেষ্টা করছেন। কিন্তু টুপি মুসলিম উম্মাহর শেয়ার বা জাতীয় নিদর্শন। টুপি রাসুলে করিম (সা.), সাহাবায়ে কেরাম, তাবেয়িন, তাবে তাবেয়িনরা পরেছেন এবং পরবর্তী সব যুগের মুসলমানরাই পরেছেন।
পাগড়ির মতোই একটি ইসলামি লেবাস টুপি। হাদিস ও ইতিহাসের কিতাবে এ ব্যাপারে অনেক গ্রহণযোগ্য আলোচনা রয়েছে। রাসুলে করিম (সা.) মাথা ঢেকে নামাজ আদায় করতেন, আমাদেরও তাই করা উচিত। নামাজ আদায় করার জন্য আল্লাহর সামনে দাঁড়াতে যথেষ্ট বিনয় অবলম্বন করা প্রয়োজন। পোশাক এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আল্লাহ তায়ালা এরশাদ করেন, ‘তোমরা নামাজের সময় তোমাদের সর্বোৎকৃষ্ট পোশাক পরিধান করো’ (সূরা আরাফ : ৩১)। হাসান ইবনে আলী (রা.) নামাজের সময় সর্বোৎকৃষ্ট পোশাক পরতেন। একদিন কেউ তাঁকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলেন, নিশ্চয়ই আল্লাহ তায়ালা সুন্দর এবং তিনি সুন্দরকে পছন্দ করেন। তাই আমি আমার প্রভুর জন্য সুন্দর পোশাক পরি (রুহুল মাআনি : ৪/৩৪৯)। হাসান বসরি (রহ.) বলেন, তাঁরা (সাহাবায়ে কেরাম গরমের কারণে) পাগড়ি বা টুপির ওপর সিজদা করতেন (বোখারি : ১/৮৬)। যুহাইর (রহ.) বলেন, আমি প্রখ্যাত তাবেয়ি আবু ইসহাক সাবিয়ীকে দেখেছি, তিনি আমাদের নিয়ে নামাজ পড়েছেন। তিনি মাটি থেকে টুপি উঠিয়ে মাথায় পরেছেন (তাবাকাতে ইবনে সাদ : ৬/৩১৪)। তাই ফুকাহায়ে কেরাম নামাজে টুপি পরা সুন্নত বলেছেন এবং অবহেলা করে টুপি না পরে নামাজ পড়াকে মাকরুহ বলেছেন, যদিও নামাজ আদায় হয়ে যাবে (ফাতাওয়া কাজিখান : ১/১৩৫)।
নামাজ পড়া অবস্থায় মাথা থেকে টুপি মেঝেতে পড়ে গেলে বা পাগড়ি খুলে গেলে, খুব সহজেই তা ঠিক করে নিতে পারলে করে নেয়া উত্তম। আমলে কাছিরের মতো খুব বেশি নড়াচড়ার প্রয়োজন হলে, তখন নড়াচড়া না করে এ অবস্থায়ই নামাজ আদায় করে নেবে (জাদিদ ফিকহি মাসায়িল, পৃষ্ঠা ১১৬)। তাই আমাদের টুপি পরার ব্যাপারে অনাদর অবহেলা না করে, নামাজে টুপি পরিধান করে রাসুলে করিম (সা.) এর সুন্নত পালন করা উচিত এবং প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী শরীরের অন্যান্য পোশাকের সঙ্গে মানানসই টুপি পরিধান করা জরুরি।

প্রভার আচরণ সন্দেহের চোখে দেখে স্বামী

বিনোদন ডেস্ক: আফরান নিশো ও সাদিয়া জাহান প্রভা সম্প্রতি নতুন একটি নাটকে জুটি হয়ে কাজ করেছেন। ওই নাটকের নাম ‘বিশ্বাসঘাতক’।
নাটকের গল্পে দেখা যাবে, গ্রামের বধু মহুয়া কি যেনো লুকাতে চায় সবার কাছে। এ ঘটনা নিয়ে গ্রামে কানাঘুষো চলে। এদিকে যুদ্ধ শেষে বাড়িতে এসে উপস্থিত হয় তার স্বামী উসমান। স্বামী ফিরে এসেছে তাই খুশিতে সে আত্মহারা। এর মধ্যে স্বামী এসে জানায় দেশ প্রায় স্বাধীন হওয়ার পথে। কিন্তু তার চোখেও পড়ে বউয়ের লুকোচুরি প্রবণতা। মহুয়ার আচরণ সন্দেহের চোখে দেখে স্বামী। এরপর ঘটতে থাকে এক অদ্ভুত নতুন ঘটনা।
নাটকটি রচনা করেছেন মেজবাহ উদ্দীন সুমন এবং পরিচালনা করেছেন হাবিব মাসুদ। এতে আরো অভিনয় করেছেন তারিক আনাম খানসহ আরও অনেকে। এই নাটকটি ২৬ মার্চ, স্বাধীনতা দিবসে রাত ৮টা ২০ মিনিটে আরটিভিতে প্রচার হতে যাচ্ছে।

বুধবার, মার্চ ২৩, ২০১৬

বাংলাদেশ-ভারত ম্যাচে ধারাভাষ্য দেবেন শাহরুখ

নিজস্ব প্রতিবেদক, আমাদের ঘাটাইল ঃ ক্রিকেটকে অগাধ ভালোবাসেন শাহরুখ খান। তাইতো সুযোগ পেলেই বিনোদন জগতের মানুষ হয়েও মাঠে নেমে পড়েন তিনি। এই খেলার প্রতি ভালবাসার তাগিদেই তো আইপিএল-এ একটা দলই কিনে নিয়েছেন। শুধু কি তাই, এখনও তারকাদের নিয়ে ফুটবল বা ক্রিকেট টুর্নামেন্ট হলে মাঠে চলে যান।
গত ১৯ মার্চ ভারত-পাকিস্তান ম্যাচ উপভোগ করতে না পাড়ায় দু:খ প্রকাশ করতে ভোলেননি এই তারকা। আজ (বুধবার) রাত ৮টায় ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। আজকের ম্যাচ কোনভাবেই মিস করতে চান না বলিউড বাদশা। তাইতো ম্যাচের ধারাভাষ্য কক্ষে উপস্থিত থেকে খেলা দেখার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

শেষ চারের কঠিন চ্যালেঞ্জে বাংলাদেশের সামনে ভারত

ক্রীড়া প্রতিবেদক: অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের একদিন পর আজ বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। এর আগে টানা দুই ম্যাচ হেরে কোণঠাসা বাংলাদেশ।
গাণিতিকভাবে টিকে থাকলেও কার্যত শেষ হয়ে গেছে বাংলাদেশের সেমিফাইনালে খেলার স্বপ্ন। শেষ চারে যেতে হলে অনেক বড় চ্যালেঞ্জ জয় করতে হবে টাইগারদের।
সে চ্যালেঞ্জ উতরাতে খেলতে হবে স্বাগতিক ভারতের সাথে। যেহেতু তাদের ঘরের মাঠে খেলা তাই টাইগারদের অনেটাই চাপে থাকতে হবে, কারণ মাঠও তাদের, গ্যালারী ভর্তি দর্শকও তাদের।
এদিকে দলের সেরা দুই বোলারকে হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছে টাইগার শিবির আবার অসুস্থতার করণে মাঠে নামতে পারছেন না ইনফর্ম ব্যাটসম্যান তামিমও।
সব মিলিয়ে গতকাল মঙ্গলবার টাইগারদের অনুশীলন রাখা হয়নি। এক দিন বিশ্রাম দেয়া হয় খেলোয়াড়দের। তবে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকতা রক্ষা করার জন্য মাঠে এলেন সাকিব আল হাসান।
'টানা দুই ম্যাচ হেরেছে বাংলাদেশ। কাগজে-কলমে সেমিফাইনালে ওঠার ঈষৎ সুযোগ থাকলেও বাংলাদেশের জন্য কাজটা যে খুবই কঠিন হয়ে গেছে' এমনটাই জানালেন বিশ্ব সেরা এই অলরাউন্ডার।
তিনি বলেন, তবুও কঠিন সমীকরণ মাথায় রেখেই ভালো কিছুর আশায় আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। জিতলে সেমিফাইনালে ওঠার মৃদু সম্ভাবনা থাকবে টাইগারদের।
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ এখনও সেরা একাদশ নিয়ে মাঠে নামতে পারেনি। ইনজুরির দরুন এতদিন মাঠের বাইরে ছিলেন মুস্তাফিজুর রহমান।
যেই তিনি ফিরলেন, মাঠের বাইরে চলে গেলেন তিন ক্রিকেটার। নিষেধাজ্ঞার কারণে তাসকিন ও সানির পর অসুস্থতার দরুন তামিম।
তবে আজ ভারতের বিপক্ষে তামিমের খেলার সম্ভবনা অনেক বেশি। কালও তার শরীর দুর্বল ছিল। ভারতের বিপক্ষে তামিমের ব্যাট সব সময় হেসেছে। ভারতের বিপক্ষে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান তামিম ফিরলে কিছুটা স্বস্তি পেতে পারেন অধিনায়ক মাশরাফি মুর্তজা।
টাইগারদের আজ বড় অস্ত্র মুস্তাফিজুর রহমান। বাংলাদেশ সফরে মুস্তাফিজুরের বোলিংয়ে কুপোকাত হয়েছিল ভারত। পেসারদের জন্য ব্যাঙ্গালুরু যেন অভিশাপ। সেখানেও মুস্তাফিজুরের কাটারে খাবি খেয়েছেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা।
ভারতীয় বোলারদের সুবিধার জন্য ব্যাঙ্গালুরু একেবারে স্পিন উইকেট তৈরি হচ্ছে। তবে উইকেট যেমনই হোক না কেন, মুস্তাফিজকে ভয় পাচ্ছে ভারত। যদিও সর্বশেষ এশিয়া কাপে এ পেসারকে তারা ভালোভাবেই সামলেছে।
এর আগে দুই দলের মুখোমুখি লড়াইয়ে ভারতের চেয়ে দারুণ পিছিয়ে বাংলাদেশ। ভারতের বিপক্ষে টাইগারদের ওয়ানডে ম্যাচে পাঁচটি জয় থাকলেও টি-টোয়েন্টি ম্যাচে এখনো তাদের হারানো সম্ভব হয়নি।
চারবারের সাক্ষাতে চারবারই জিতে ছিলো তারা। তবে তামিমরা জ্বলে উঠলে এ ইতিহাস বদলে দেয়া তেমন কঠিন কিছু নয় টাইগারদের জন্য।
দলের ব্যাটসম্যানরা আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন। মুস্তাফিজ ফিরে আসায় ধার বেড়েছে টাইগার বোলিংয়ে। আজ যদি ফিল্ডিংটা স্বাভাবিক রাখতে পারে তবে স্বাগতিকদের হারানো অনেকটাই সহজ হবে ব্যাঙ্গালুরুর মাঠে। আর টেস্ট স্ট্যাটাস পাবার পর এবারই প্রথম ভারতের মাটিতে খেলার সুযোগটা জয় দিয়েই স্মরণীয় করে রাখতে পারে টাইগাররা।

হিজাবও কি যৌন ইচ্ছে জাগায়, প্রশ্ন তসলিমার

ঢাকা: কুমিল্লার কলেজ ছাত্রী সোহাগী জাহান তনুকে (১৯) ধর্ষণের পর হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন নির্বাসিত লেখক তসলিমা নাসরিন।
গতবার বুধবার (২৩ মার্চ) তসলিমা নাসরিন তার ভেরিফাইড ফেসবুকে লিখেছেন, ‘বাংলাদেশে নাকি খুব সুরক্ষিত এলাকায় একটা হিজাবি মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে? মেয়েদের চুল ঢেকে রাখতে বলা হয় ইসলামে, কারণ চুল দেখলে না কি পুরুষের যৌন ইচ্ছে জাগে। তো, চুল তো সেই মেয়ে ডবল কাপড় দিয়ে ঢেকে রাখতো, সামান্য একটি চুলও কারও দেখার সুযোগ ছিল না। তাহলে কী কারণে পুরুষের যৌন ইচ্ছে জাগলো হিজাবি মেয়েটাকে দেখে? না কি আজকাল হিজাবই যৌন ইচ্ছে জাগায়?’
তসলিমা বলেন, ‘আমার তো মনে হয় হিজাবই জাগায়। হিজাব ভীষণরকম সেক্সি হয়ে উঠছে দিন দিন।’
ফেসবুকে তিনি আরও লেখেন, ‘যৌন ইচ্ছে জাগানো খারাপ নয়। তবে আশংকা হচ্ছে হিজাব এতই মেয়েদের যৌনবস্তু বানিয়ে ফেলছে, এতই যৌনবস্তু, এতই, যে, পুরুষের এখন যৌন ইচ্ছের বদলে হিজাব দেখে ধর্ষণেচ্ছা জাগছে।’
উল্লেখ্য, গত রোববার রাতে (২০ মার্চ) ময়নামতি সেনানিবাসের অলিপুর এলাকায় একটি কালভার্টের কাছ থেকে উদ্ধার করা হয়েছে তনুর লাশ। তাকে নির্মমভাবে ধর্ষণ করার পর গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা।
নাট্যকর্মী সোহাগী জাহান তনু পর্দানশীন ছিলেন। তিনি মাথায় হিজাব পরতেন। তনুর হিজাব পরিহিত ছবি শেয়ার করে গণমাধ্যমগুলোতে সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছবি শেয়ার করা হয়। এ ছাড়া দেশব্যাপী তনু হত্যার প্রতিবাদে বিক্ষোভ চলছে।
ধর্ষণ ও হত্যার শিকার তনু কুমিল্লার তিতাস উপজেলার বাসিন্দা ইয়ার হোসেনের মেয়ে। ইয়ার হোসেন ময়নামতি সেনানিবাস এলাকায় অলিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী। সেই সুবাদে সোহাগীরা অনেক দিন ধরেই অলিপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছে। দুই ভাই এক বোনের মধ্যে সোহাগী মেজো। পারিবারিক অস্বচ্ছলতার কারণে সোহাগী পাড়াশোনার পাশিপাশি বাসার কাছে অলিপুর গ্রামেই এক বাসায় টিউশনি করে লেখাপড়ার খরচ চালিয়ে আসছিলেন।

কুড়িপাড়া গণ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোঃ সবুজ সরকার সৌরভ, নিজস্ব প্রতিবেদক, দৈনিক আমাদের ঘাটাইল ঃ টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার ঐতিহ্যবাহী কুড়িপাড়া গণ উচ্চ বিদ্যালয়ে গত মঙ্গলবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০১৬ইং অনুষ্ঠিত হয়েছে৷ ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-আহবায়ক জনাব শহিদুজ্জামান খান (ভিপি শহীদ) এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জনাব আবুল কাসেম মুহাম্মদ শাহীন ৷
বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সহকারী ভূমি কমিশার প্রভাংশু সোম মহান, উপজেলা মাধ্যমিক শিা অফিসার এ কে এম শামছুল হক, সন্ধানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আঃ রহিম মিয়া, বর্তমান চেয়াম্যান শহিদুল ইসলাম, সাবেক সভাপতি জলিল সরকার, শাজাহান মিয়া, মাহবুবুর রহমান, স্থানীয় ইউপি সদস্য মতিয়ার রহমান সরকার।
দিনব্যাপী ক্রীড়া অনুষ্ঠানের শেষে বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরন করা হয় এবং সভাপতির বিদায় ভাষনের মধ্যদিয়ে সারাদিন ব্যাপী অনুষ্ঠানের সমাপ্ত ঘোষনা করা হয়৷

মঙ্গলবার, মার্চ ২২, ২০১৬

স্বর্ণ সম্পর্কে অজানা বিস্ময়কর কিছু তথ্য

অনলাইন ডেস্ক: স্বর্ণ বহুল প্রচলিত জনপ্রিয় একটি ধাতু। অলংকারে ব্যবহারের কারণে সচরাচর এই ধাতু আমাদের সংস্পর্শে আসে। পৃথিবীতে আরো অনেক ধাতু আছে। তবু কেন স্বর্ণই এত জনপ্রিয়? এই তথ্য খুজতে গিয়ে দেখা গেল স্বর্ণ আসলে অন্য ধাতুর সাথে বিক্রিয়া করে না এবং অন্য সব ধাতু যেখানে রুপালী বা ধূসর রঙ এর স্বর্ণ সেখানে হলুদ উজ্জ্বল রঙ এর। এই দুই বৈশিষ্ট্যই স্বর্ণকে সবার থেকে আলাদা করেছে। গবেষণায় বেরিয়ে এসেছে আরো অদ্ভুদ বিস্ময়কর কিছু তথ্য। আসুন জেনে নেই সেগুলো।
১। বিশ্বের সবচেয়ে বড় গোল্ড বারটির ওজন ২৫০ কেজি।
২। আমাদের শরীরে ০.২ মিলিগ্রাম স্বর্ণ রয়েছে! এর বেশীরভাগই মিশে থাকে আমাদের রক্তে।
৩। ভারতীয় গৃহিণীরা পৃথিবীর মোট স্বর্ণের ১১% ব্যবহার করে, যা কিনা আমেরিকা, সুইজারল্যান্ড এবং জার্মানির মানুষের মোট ব্যবহার করা স্বর্ণের তুলনায় বেশি।
৪। অ্যালুমিনিয়াম এতই ভাল মানের ধাতু যে ধনীরা তাঁদের ঘরের সমস্ত কিছু অ্যালুমিনিয়াম দিয়ে তৈরী করতে পছন্দ করবে যেখানে গরীবরা বেছে নেবে স্বর্ণ।
৫। মানসা মূসা, মালি সাম্রাজ্যের রাজা মিশরের ইজিপ্টে অপ্রয়োজনীয় ধাতু মনে করে এত স্বর্ণ নষ্ট করেন যে এটি পরবর্তীতে দেশটির অর্থনীতিকে ধ্বংসের মূখে ঠেলে দেয়।
৬। লেগো (LEGO) কোম্পানিটি তাদের কর্মচারীদের ২৫ গ্রাম ওজনের স্বর্ণের টুকরো উপহার দেয় যদি তাঁরা ২৫ বছর টানা চাকরী করে।
৭। ইউক্যালিপ্টাস গাছের পাতায় স্বর্ণের পাতলা স্তর আছে!
৮। আইসক্রীম কোম্পানিগুলো আইসক্রীম টেস্টার হিসেবে স্বর্ণের চামচ ব্যবহার করে যাতে আইসক্রীমের সাথে চামচের ধাতুর টেস্ট মিশে না যায়।
৯। ১৮৫৯ সালের একরাতে ১টার সময় স্বর্ণ উত্তোলনকারী শ্রমিকরা ঘুম থেকে ঊঠে সকালের খাবার খেতে শুরু করেন কারণ স্বর্ণের আভা এত উজ্জ্বল ছিল যে তাঁদের মনে হয়েছিল ভোর হয়ে গেছে।
১০। পৃথিবীর বেশীরভাগ স্বর্ণ আছে কেন্দ্রের দিকে কারণ সৃষ্টির সময় অধিকাংশ স্বর্ণ পৃথিবীর কেন্দ্রে গিয়ে জমা হয়েছিল।
১১। দুবাই এর এটিএম বুথে শুধু টাকা নয় স্বর্ণের বার ও উত্তোলন করা যায়!
১২। সমূদ্র থেকে সমস্ত স্বর্ণ বের করে নিলে পৃথিবীর প্রতিটি মানুষের মধ্যে ৯ পাউন্ড করে বিতরণ করা সম্ভব!
১৩। নাবিকরা এক সময় কানে স্বর্ণের বালি(দুল) পরত যাতে তাঁরা মারা গেলে সেই স্বর্ণ বিক্রী করে তাদের কবর দেওয়া যায়।
১৪। প্রতিদিন যত স্বর্ণ উত্তোলন করা হয় তার অর্ধেকের বেশী আসে সাউথ আফ্রিকা থেকে।
১৫। অলিম্পিক গোল্ড মেডেলে মাত্র ১% স্বর্ণ আছে।

রবিবার, মার্চ ২০, ২০১৬

বহুজাতিক কোম্পানির সিন্ডিকেটের কবলে ঘাটাইলের পোল্ট্রি শিল্প

নিজস্ব প্রতিবেদক, আমাদের ঘাটাইল ঃ বহুজাতিক কোম্পানির কবলে পরে ধ্বংসের মুখে পড়েছে ঘাটাইল সহ টাঙ্গাইল জেলার পোল্ট্রি শিল্প।  জেলা প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে এই জেলায় রেজিস্ট্রিকৃত লেয়ার খামার সংখ্যা ১২৬৯ ও ব্রয়লার খামার সংখ্যা ১৬৭৮টি। অন্যদিকে  জেলা পোল্ট্রি শিল্প রক্ষা মালিক সমিতির তথ্য মতে এ জেলায় ছোট বড় খামার আছে  ৩০ হাজারের বেশি। তাদের মতে দেশের এক তৃতীয়াংশ মাংস ও ডিমের চাহিদার যোগানদাতা এই জেলা। কিন্তু বর্তমান সময়ে বহুবিধ আগ্রাসনের কবলে পড়ে স্ব-উদ্যোগে গড়ে উঠা প্রান্তজনের এই শিল্প এখন ধ্বংশের পথে।
বিগত দিনে খাদ্যে ও ডিমে সিন্ডিকেট হলেও এবার তারা বেছে নিয়েছেন অন্য পন্থা। পোল্ট্রি শিল্পের অন্যতম উপাদান হলো একদিন বয়সী বাচ্চা। তাদের মতে বাচ্চা উৎপাদনকারী কোম্পানীগুলো সিন্ডিকেট করে একদিন বয়সের বাচ্চার দাম বাড়িয়ে দিয়েছেন কয়েকগুন। এদিকে বাড়তি দাম দিয়েও বাচ্চা পাচ্ছেন না খামারীরা। চাহিদার তুলানায় বাচ্চা সরবারহ বন্ধ করে দেয়ার কারণে গভীর ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন বলে অভিযোগ করেছেন সাধারণ খামারীরা। কোম্পানীগুলো নিজেরাই মাংস ও ডিম উৎপাদনের জন্য জারি রেখেছে কৃত্রিম সংকট।
ঘাটাইল উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে সর্বত্রই একদিন বয়সী বাচ্চার জন্য হাহাকার। খামারীরা জানান, দু’মাস আগে একদিন বয়সের ব্রয়লার বাচ্চার দাম ধরা হতো থেকে ৪০ টাকা। এখন সেই বাচ্চার দাম ধরা হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকা।  আগে লেয়ার বাচ্চার দাম ধরা হতো ৫৫ থেকে ৬০ টাকা। এখন সেই বাচ্চার দাম ধরা হচ্ছে ১১০ থেকে ১১৫ টাকা। খামারীরা আরো জানান, বহুজাতিক কোম্পানীগুলো তাদের উৎপাদিত একদিন বয়সের বাচ্চাগুলো আইন ভঙ্গ করে মাংস ও ডিম উৎপাদনের জন্য নিজেদের খামারে ব্যবহার করছে। এতে করে বাজারে বাচ্চার সংকট দেখা দিয়েছে।  প্রান্তিক খামারীরা দাম বেশি দিয়েও চাহিদা মোতাবেক বাচ্চা পাচ্ছে না।
তাদের আরো অভিযোগ, পরিকল্পিত ভাবে বাচ্চার কৃত্রিম সংকট তৈরি করে বহুজাতিক কোম্পানীগুলো নিজেরা মাংস ও ডিম উৎপাদনে নিয়োজিত হচ্ছে। যার ফলে একসময় তৃণমূলের খামারগুলি বাচ্চার অভাবে বন্ধ হয়ে যাবে। এতে করে তারা বাজারে ডিম ও মাংসের কৃত্রিম সংকট দেখিয়ে ইচ্ছা মাফিক মুনাফা করতে পারবে। সরকারের দুর্বলতা আর আইনের ফাঁক ফোকরের সুযোগ নিয়ে বহুজাতিক কোম্পানীগুলো দিনের পর দিন সরকারের চোখের সামনেই এই চক্রান্তে লিপ্ত রয়েছেন বলেই তারা মনে করছেন।
ঘাটাইল উপজেলার সাগরদিঘী আঞ্চলিক পোল্ট্রি ফিড ডিলার যুব উন্নয়ন সমিতি লিঃ এর সভাপতি আব্দুল মালেক মুক্তি জানান, নানা সংকটের মধ্যে দিয়ে একজন খামারীকে দিন পার করতে হয়। ভাইরাস জনিত রোগ-ব্যাধীর জন্য খামারীকে ২৪ ঘন্টাই সজাগ থাকতে হয়। এ যেন এক যুদ্ধ ক্ষেত্র। অধিকাংশ খামারী এই যুদ্ধে পরাজিত। তারপরেও যে দু’একজন জয়ী হয় বা যখনি এই শিল্পের একটু সুদিন আসে তখনি বহুজাতিক কোম্পানীগুলো নতুন নতুন চক্রান্তে লিপ্ত হয়। তিনি আরো বলেন, এর জন্য অন্যতম দায়ী সি.পি কোম্পানী। বহুবার এই সি.পি কোম্পানীর বিরুদ্ধে খামারীরা আন্দোলন করেছে কিন্তু কোন লাভ হয়নি।
উপজেলার সাগরদিঘী গ্রামের লেয়ার মুরগির খামারী মোস্তাফিজুর রহমান বলেন, দুই মাস আগে বাচ্চার অগ্রিম টাকা দিয়ে এখনো অনেক খামারী চাহিদা মোতাবেক বাচ্চা পায়নি। কোম্পানীদের কাছে জানতে চাইলে বলে উৎপাদন কম। কিন্ত তা সত্য নয়। আমাদের কাছে খবর আছে সি.পি বাংলাদেশ লিঃ, পিপলস পোল্ট্রি লিঃ সহ অন্যান্য কোম্পানীর সাথে সিন্ডিকেট করে তাদের ইন্ট্রিগেশন পোগ্রাম আবার চালু করে মাংস ও ডিম উৎপাদন শুরু করেছে।
বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদের মহাসচিব খন্দকার মোহাম্মদ মহসিন বলেন, আমরা বারবার সরকারের কাছে দাবী তুলেছি এই বহুজাতিক কোম্পানীর আগ্রাসনের হাত থেকে এই শিল্পকে রক্ষার জন্য। কিন্তু অদৃশ্য কারণে সরকার আমাদের দাবী আমুলে নেন না। আমরা খামারীরা  দেশের মাংস ও ডিমের চাহিদা মেটাতে সক্ষম। আমরা মনে করি, দেশের পোল্ট্রি শিল্পকে বাঁচিয়ে রাখতে হলে বহুজাতিক কোম্পানীর কার্যক্রম বন্ধ করা উচিত। যেমন পাশ্ববর্তী দেশ ভারত করেছে।
টাঙ্গাইল জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বিনয় কুমার নাগ বলেন, কিছু কিছু ক্ষেত্রে এখনো আমারা আমাদের সীমাব্ধতা কাটিয়ে উঠতে পারিনি। সরকারী ভাবে একদিন বয়সের বাচ্চা উৎপাদনের কার্যক্রম চালু হয়েছে যা দেশের প্রয়োজনীয় চাহিদার তুলনায় অপ্রতুল। যে সকল বহুজাতিক কোম্পানীগুলো এসব কাজে জড়িত রয়েছে হাইকোর্টে একটি মামলা থাকায় তাদের বিরুদ্ধে আমরা কোন ব্যবস্থা গ্রহণ করতে পারছিনা। সরকার পোল্ট্রি শিল্প রক্ষায় যথেষ্ট সজাগ রয়েছে। অচিরেই এই সকল সমস্যার সমাধান হবে তিনি জানান।

ঘাটাইল ব্রাহ্মণশাসন মহিলা কলেজে শিক্ষক নিয়োগ বিষয়ে আদালতের কারণ দর্শানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, আমাদের ঘাটাইল ঃ  টাঙ্গাইলের ঘাটাইল ব্রাহ্মণশাসন মহিলা মহাবিদ্যালয়ে শিক্ষক নিয়োগ কেন অবৈধ হবে না- নিয়োগ বোর্ডের সদস্য সচিব কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ লুৎফুননাহার সহ গভর্নিং বর্ডির সকলকে ২০ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে আদালত। ভারপ্রাপ্ত অধ্যক্ষ লুৎফুননাহার এর বিরুদ্ধে কলেজ পরিচালনা পর্ষদ সদস্য আব্দুস ছালামের আনিত দুর্নীতি-অনিয়ম ও শিক্ষক নিয়োগ বাণিজ্যের এক অভিযোগে মঙ্গলবার টাঙ্গাইল হাকিমি আদালতের সহকারী জজ হায়দার আলী এর রায় দেন।
জানা যায়, শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশনা কে উপেক্ষা করে তৎসময়ে কলেজ পরিচালনা পর্ষদ সভাপতি মাসুদুর রহমানকে না জানিয়ে ভুয়া রেজুলেশনের মাধ্যমে ২৫ জন শিক্ষক নিয়োগের জন্য ১৯/১০/২০১৫ তারিখে পত্রিকায় বিজ্ঞপ্তি দেন। দীর্ঘ ৫ মাস পরে গত শুক্রবার টাঙ্গাইল সরকারী সা’দত কলেজ করটিয়ায় এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উল্লেখ, বিগত ১১/১১/২০১৫ তারিখে শিক্ষা মন্ত্রনালয়ে জারীকৃত ৯৪২নং স্মারকের পরিপত্রে ২২/১০/২০১৫ তারিখের পূর্বে গৃহিত নিয়োগ কার্যক্রম পূর্ব নিয়মে যথারীতি সম্পন্ন করা যেতে পারে বলে উল্লেখ করা হয়। আবার ৩০/১২/২০১৫ তারিখে ১০৮১নং স্মারকের পরিপত্রে এসে গত ১১/১১/২০১৫ তারিখের ৯৪২নং স্মারকের পরিপত্রটি বাতিল করে দেয়। এতে করে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। অথচ সকল নিয়মনীতিকে উপেক্ষা করে শিক্ষক নিয়োগ পরীক্ষা নেয়া হয়। এদিকে নিয়োগ পরীক্ষার তিন দিনের মধ্যেও অজ্ঞাত কারনে চূড়ান্ত নিয়োগ তালিকা প্রকাশ করা হয়নি। অন্যদিকে নিয়োগ পরীক্ষার পর থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ লুৎফুন্নাহার বিনা কৈফিয়তে কলেজেও আসছে না বলে জানা যায়। এতে শিক্ষক কর্মচারীদের মাঝে চরম ক্ষোভ দেখা দিয়েছে।

শনিবার, মার্চ ১৯, ২০১৬

ঘাটাইলে পোল্ট্রি খামারীদের সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, আমাদের ঘাটাইল ঃ  পোল্ট্রি খাদ্যের দাম নিয়ন্ত্রনে, কম দামে পোল্ট্রির বাচ্চা ক্রয়, বহুজাতিক কোম্পানির পোল্ট্রির বাচ্চা ও ঔষধ বিক্রি বন্ধে পোল্ট্রিনীতিমালা জীব ও নিরাপত্তা সর্ম্পকে দাবিতে শুক্রবার বিকেলে বিভিন্ন জেলা ও উপজেলার পোল্ট্রি খামারীদের নিয়ে টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের সাগরদিঘীতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাগরদিঘী আঞ্চলিক পোল্ট্রি ফিড ডিলার যুব উন্নয়ন সমিতি লিঃ আয়োজিত সাগরদিঘী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সাগরদিঘী আঞ্চলিক পোল্ট্রি ফিড ডিলার যুব উন্নয়ন সমিতি লিঃ এর সভাপতি মোঃ আব্দুল মালেক মুক্তি এর সভাপতিত্বে পোল্ট্রি খামারীদের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ এর মহাসচিব খন্দকার মোহাম্মদ মহসিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ইউ.এল.ও), ডা: মোঃ মোস্তাফিজুর রহমান বাংলাদেশ পোল্ট্রি রক্ষা জাতীয় পরিষদ এর ঢাকা বিভাগীয় সমন্বয়ক মোঃ কামাল উদ্দিন নান্নু (বীরমুক্তিযোদ্ধা) বাংলাদেশ পোল্ট্রি ইন্ড্রাটিজ টাংগাইল শাখা এসোসিয়শেনর সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ সাইদ আজাদ, বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ ছাদেকুর রহমান, ধলাপাড়া ইউপি চেয়ারম্যান হেকমত সিকদার, সাগরদিঘী বাজার বণিক বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সাবেক সভাপতি মোঃ ইসাকান্দার হক প্রমুখ।  

বুধবার, মার্চ ০২, ২০১৬

ঘাটাইলে সরগরম নির্বাচনী মাঠ

ঘাটাইলে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সরগরম হয়ে উঠেছে নির্বাচনী মাঠ। এবারই প্রথম দলীয় প্রতীকে ইউপি ও পৌর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ফলে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা দলীয় মনোনয়নের জন্য লবিং চালিয়ে যাচ্ছেন। অন্যান্য থানার চেয়ে ঘাটাইলে রাজনৈতিক বিভেদ আর আভ্যন্তরীণ কোন্দল বেশি। বিশেষ করে আওয়ামী লীগের মধ্যে দ্বিধা বিভক্তির জন্য প্রতিটি ইউনিয়নে দলীয় মনোনয় প্রত্যাশীদের তালিকা দীর্ঘ হচ্ছে। এবার যেসব সম্ভাব্য প্রার্থী আওয়ামী লীগের থেকে মনোনয়নের জন্য নির্বাচনী মাঠ সরগরম করে রেখেছেন এরা হচ্ছে আনেহলা ইউনিয়নের ইকবাল হোসেন তালুকদার, আনছার আলী, বিএনপির বর্তমান চেয়ারম্যান শফিকুর রহমান মুক্তা, দেউলাবাড়ি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কায়ছার রহমান খান কহিনুর, বাহারুল ইসলাম খোকন ও বিএনপির রফিকুল ইসলাম খান, রসুলপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মো. একাব্বর আলী, আবদুল আজিজ, মাহবুবুল হক মাসুদ ও বিএনপির বর্তমান চেয়ারম্যান তোফাজ্জল হোসেন সেন্টু, শামসুল হক (সাবেক চেয়ারম্যান)। ধলাপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ফজলুর রহমান (মাস্টার), লায়ন নাজিবুল হক ঝন্টু, অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, বর্তমান চেয়ারম্যান হেকমত সিকদার, জাহিদুল হায়দার চৌধুরী পাপ্পু, শাহাদৎ সিকদার, বিএনপি সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম লেবু, সন্ধানপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক চেয়ারম্যান আবদুর রহিম মিয়া, মোহাম্মদ রুহুল আমিন, আবদুল মান্নান, আবদুল খালেক মণ্ডল, মনিরুজ্জামান মিন্টু, বিএনপির বর্তমান চেয়ারম্যান শহীদুল ইসলাম শহীদ, মাহবুবুর রহমান পালন। জামুরিয়া ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বর্তমান চেয়ারম্যান শহীদুল ইসলাম খান, শহীদুল আলম জুলফিকার, বিএনপির সাবেক চেয়ারম্যান ইখলাসুর রহমান খান, লোকেরপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়নে প্রত্যাশী আকরাম হোসেন খান, জহিরুল ইসলাম বাবু, বিএনপির বর্তমান চেয়ারম্যান হায়দার আলী তালুকদার। দিঘলকান্দি ইউনিয়নের আওয়ামী লীগের মনোনয়নে প্রত্যাশী মফিল তালুকদার, ইকবার হোসেন খান, বিএনপির নজরুল ইসলাম ও সেলিনা খানম। ঘাটাইল ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়নে প্রত্যাশী হায়দার আলী, আতিকুর রহমান সুমন, মাহবুর রহমান খান মিল্টন, বিএনপির বর্তমান চেয়ারম্যান ফিরোজুর রহমান, হারুন-অর-রশিদ, পিয়ারা রিয়াজ কেয়া। দিগর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছানোয়ার হোসেন শাতিল, সাইফুল ইসলাম লিটন, হুমায়ুন কবির বাবুল, আতিকুর রহমান আলমগীর, বিএনপির আবুল কালাম আজাদ মামুন, বর্তমান চেয়ারম্যান আ. ছাত্তার। দেওপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বর্তমান চেয়ারম্যান আবদুর রাজ্জাক, দেওয়ান মো. মারুফ ও বিএনপির শুকুর মাহমুদ।

ঘাটাইলে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত

উত্তম আর্য্য, নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল ঘাটাইল উপজেলা সারা দেশে এক যোগে বুধবার সকালে শিামন্ত্রনালয়ের অধিনে (বেনবেইস)  কর্তৃক ১২৫টি উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন উদ্ভোধন উপল্েয  টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায় এক ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা মিলনায়তনে ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান,  মহিলা ভাইস চেয়ারম্যান কানিজ ফাতেমা, সহকারী কমিশনার (ভূমি) প্রভাংশু সোম মহান, উপজেলা মাধ্যমিক শিা অফিসার এ.কে.এম শামসুল হক, উপজেলা আ’লীগের আহবায়ক শহিদুল ইসলাম লেবু, জিবিজি কলেজের সাবেক ভিপি শহিদুজ্জামান খান প্রমুখ।