রবিবার, নভেম্বর ২০, ২০১৬

পা দিয়ে লিখে প্রাথমিক সমাপনী পরীক্ষা দিচ্ছে চান মিয়া

 ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ 
পা দিয়ে লিখে প্রাথমিক সমাপনী পরীক্ষা দিচ্ছে চান মিয়া।সে টাঙ্গাইলের ঘাটাইল প্রতিবন্ধী বিদ্যালয়ের ছাত্র। এবার সে  প্রাথমিক সমাপনী  (পিএসসি) পরিক্ষায় উপজেলা সদরের ঘাটাইল সরকারী আদর্শ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে পরীক্ষা দিচ্ছে।
হাত বিকলাঙ্গ নিয়ে জন্ম নেওয়া শারিরীক প্রতিবন্ধী অধম্য মেধাবী চান মিয়ার জন্ম টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারট্র গ্রামে। তার পিতা  ফজলুল হক প্রবাসী । তার প্রথম সন্তান কন্যা তার পরই জন্ম চান মিয়ার। প্রতিবন্ধী হয়ে জন্ম নিলেও সন্তানের প্রতি যতেœর কোন কমতি নেই মা রতœার। পিতা প্রবাসী হওয়ায় ছেলেকে শিক্ষিত ও মানুষ করার জন্য চান মিয়াকে ঘাটাইল প্রতিবন্ধী বিদ্যালয়ে ভর্তি করান তার মা। প্রতিদিন ১২ কি.মি.দূর থেকে মায়ের সহযোগীতায় তাকে ক্লাস করতে হয়েছে। (আমাদের ঘাটাইল)
চান মিয়ার মা রতœা বেগম জানান,আমার ছেলের জন্য এই পৃথিবীতে কিছু একটা করে যেতে চাই। আমি আমার ছেলেকে কোন দিন প্রতিবন্ধী হিসেবে দেখিনি, অন্য আর দশটা ছেলের মতই ভাবি।তিনি আরো জানান ছেলেকে শিক্ষিত মানুষ হিসেবে গড়ে তুলতে আমার চেয়ে তার বাবার উৎসাহ অনেক বেশী।বিদেশ থেকে প্রতিনিয়ত ফোন করে ছেলের খোজ নেয়।
ঘাটাইল প্রতিবন্ধী বিদ্যালয়ের চেয়ারম্যান দৃষ্টি প্রতিবন্ধী রফিকুল বারী খান বলেন,আমার শ্রম প্রতিবন্ধীদের নিয়ে করা সংগ্রাম  আজ স্বার্থক।এ বছরই প্রথম দুইজন শ্রবণ,একজন করে শারিরীক ও বুিদ্ধ প্রতিবন্ধী শিক্ষার্থী পিএসসি পরিক্ষায় অংশ গ্রহন করছে।অন্য তিন জনের চেয়ে চান মিয়া নিয়মিত স্কুলে আসত এবং সে অনেক মেধাবী।
এ বিষয়ে পরীক্ষা পরিদর্শন করতে গিয়ে ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মোহাম্মদ শাহীন বলেন, চান মিয়ার পরীক্ষা নিবিঘœ করতে পৃথক কক্ষের ব্যাবস্থা করা হয়েছে। আলাদা একজন ¯েœহময়ী কক্ষ পরিদর্শক নিয়োগ দেয়া হয়েছে।

ঘাটাইল আর্দশ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রুবি খান বলেন, আমরা জানতাম না সে প্রতিবন্ধী,আজ সে বেঞ্চ জোড়া করে পরিক্ষা দিয়েছে। আগামীকাল তার জন্য মেঝেতে মাদুরের ব্যবস্থা করা হবে এবং প্রতবিন্ধী হিসেবে বিশ মিনিট সময় বেশী পাবে।

মো. খায়রুল ইসলাম
ঘাটাইল প্রতিনিধি
টাঙ্গাইল।
তাং ২০-১১-১৬

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷