মঙ্গলবার, মে ২৩, ২০১৭

ঘাটাইলে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ
“উন্নত আগামীর জন্য বিজ্ঞান ও প্রযুক্তি”- এই শ্লোগানে মঙ্গলবার সকালে টাঙ্গাইলের ঘাটাইলে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানের বিকাশ ও আবিষ্কারের অভিজ্ঞাতা অর্জনের লক্ষ্যে দুই দিন ব্যাপী ৩৮ তম বিজ্ঞান ও প্রযুক্তির মেলা উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর এ অনুষ্ঠানের  আয়োজন করে।
উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান  অতিথি হিসাবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান সামু।
উপজেলা নির্বাহী অফিসার আবুল কাশেম মুহাম্মদ শাহীন সভাপতিত্বে উদ্ভোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভুমি) আম্বিয়া সুলতানা, মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম শামসুল হক, পৌর মেয়র শহিদুজ্জামান খান, সাবেক মেয়র হাসান আলী, জিবিজি কলেজ অধ্যক্ষ শামসুল আলম মনি, ইঞ্জিঃ মাসুদুর রহমান আজাদ, হায়দার আলী প্রমূখ।

এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষকগণ,আমন্ত্রিত অতিথী বৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্জালনা করেন,উপজেলা সমাজ সেবা অফিসার সানজিদা সুলতানা। মেলায় ক্ষুদে বিজ্ঞানীদের (৪০ ) প্রকল্প নিয়ে (১০০) জন শিক্ষার্থী ১১ টি স্টল রয়েছে। এর মধ্যে (৪০) জন ছাত্র ও (৬০) জন ছাত্রী অংশ নেয়। শেষে মেলার স্টল গুলো পরিদর্শন করেন অতিথীবৃন্দ। ৩৮ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০১৭ ইং উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীতামুলক অনুষ্ঠানে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৫শতাধিক  শিক্ষার্থী অংশ গ্রহন করেন। বিজ্ঞান ও প্রযুক্তি গবেষনা উন্নয়ন সম্প্রসারণ ও সফল ব্যবহারের মাধ্যমে দেশের আর্থ সামাজিক উন্নতি সাধন, ঘাটাইলের নাগরিক এবং শিক্ষার্থীদের আধুনিক বিজ্ঞান মনস্ক ও উৎসাহী হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় নিয়ে এ মেলা উদ্বোধনা করা হয়।

আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ঘাটাইলে ব্র্যাকের বিদেশগামীদের ভাষা ও প্রশিক্ষন কেন্দ্রের উদ্বোধন

 ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ
টাঙ্গাইলের ঘাটাইলে ব্রাকের সামাজিক ব্যাবসা  ব্র্যাক প্রবাস বন্ধু লিমিটেড (বিপিএল) এর উদ্বোধন  করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে পৌরসভার মেয়র শহিদুজ্জামান খান ভিপি শহিদ ব্র্যাক বিদেশগামীদের ভাষা ও প্রশিক্ষন কেন্দ্র নামে  ব্র্যাক প্রবাসবন্ধু লিমিটেড (বিপিএল) এর উদ্বোধন করেন।
ব্র্যাক কর্মকর্তারা জানান, পাইলট প্রকল্প হিসাবে ব্র্যাক দেশের ৩টি জেলার ৯টি উপজেলায় এ কর্যক্রম শুরু করেছে। সামাজিক ব্যাবসার আওতায় একজন অভিবাসী কর্মী  নিরাপদে বিদেশগমন ও দক্ষতার সাথে কাজ করতে সক্ষম হবে। ব্র্যাকের ঘাটাইল অঞ্চলের এয়িরা ম্যানেজার শিরিন আক্তারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথী হিসাবে বক্তব্য রাখেন ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাবেক সভাপতি মোহাম্মদ কামাল হোসেন সভা পরিচালনা করেন ভাষা ও প্রশিক্ষন কেন্দ্রের কো-অর্ডিনেটর মোঃ সাইফুল ইসলাম তুষার।

ঘাটাইলে ডিম খাওয়া উৎসাহিত করণ অনুষ্ঠিত

উত্তম আয্য, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ 
মঙ্গলবার সকালে সারাদেশের ন্যায়  টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার মুরগির ডিমকে জনপ্রিয় করার জন্য  ডিম খাওয়া উৎসাহিত করণ অনুষ্ঠিত হয়েছে। মিথিলা এন্টার প্রাইজ আয়োজিত নারিশ পোল্ট্রি ফিড এন্ড হ্যাচারী লিমিটেডের সৌজন্যে ডিম খাওয়া উৎসাহিত করণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারিশ ফিড এন্ড হ্যাচারী লিমিটেডের জোনাল সেল্স ম্যানেজার ডাঃ রেজাউল করিম, উপজেলা পোল্ট্রি ব্যবসায়ী সমিতিরি সভাপতি মো. কবির হোসেন, সা. সম্পাদক প্রফেসর মো. রফিকুল ইসলাম সহ অন্যান্য কোম্পানীর প্রতিনিধিগনদের ডিম খাওায়া  অনুষ্ঠিত হয়।

আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।