নিজস্ব প্রতিবেদক, আমাদের ঘাটাইল ঃ টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাহ উদ্দিন সেনানিবাসের গলফ ক্লাবে দুইদিন ব্যাপী ৪র্থ হেবিট বৈশাখী কাপ গলফ টুর্ণামেন্টের সমাপ্তি হয়েছে।
শনিবার সকালে টুর্ণামেন্টের উদ্বোধন করেন ১৯ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার ও ঘাটাইল শহীদ সালাহ উদ্দিন সেনানিবাসের জিওসি মেজর জেনারেল ফিরোজ হাসান।
টুর্ণামেন্টে সাব জুনিয়ার, জুনিয়ার, লেডি এবং নিয়মিত গলফারসহ সর্বমোট ১০০ জন গলফার অংশ গ্রহন করেন।
শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ১৯ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার ও ঘাটাইল শহীদ সালাহ উদ্দিন সেনানিবাসের জিওসি মেজর জেনারেল ফিরোজ হাসান।