উত্তম আর্য্য, ঘাটাইল : বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় আনেহলা ইউনিয়নের হাটকয়রা ঝিনাই নদীতে অবৈধভাবে দুটি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে। প্রশাসনকে লিখিত অভিযোগ দিয়েও বন্ধ করতে পারছেনা । ফলে বিষয়টি নিয়ে এলাকায় জন মনে ক্ষোভ বিরাজ করছে।
সরেজমিনে ও এলাকাবাসী জানায়, ঘাটাইল উপজেলার আনেহলা ইউনিয়নের হাট কয়রা গ্রামে উপজেলা প্রশাসন কে তোয়াকা না করে ঝিনাই নদীতে ইউপি চেয়ারম্যান শাজাহান তালুকদারের মদদে দুটি ড্রেজার মেশিন বসিয়ে দির্ঘদিন ধরে মোঃ মান্নান,আবু সাইদ,হযরত আলী ,শহিদ, খোরশেদ খান, দির্ঘদিন যাবৎ বালু উত্তোলন করে আসছে।এর ফলে প্রায় ৫০ বিঘা আবদী জমি,সদ্য তৈরী করা নদীর উপরে ব্রীজ হুমকির সম্মখিন।
এর মধ্যে বালু উত্তোলনের ফলে শ্যামলা বেগম, মহির উদ্দিনের বাড়ি বায়োজিদ তালুকদারের ২২ শতাংশ জায়গা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। যে কোন সময় নদী গর্ভে চলে যেতে পাওে মুল্যবান জমি। ঐ গ্রামের বায়োজিদ তালুকদার জানায়, আমি অবৈধভাবে বালু তোলার বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি দরখাস্ত দিলে আমাকে প্রানে মেরে ফেলার হুমকি দেয় এমনকি আমাকে ফাসাতে মিথ্যা মাদক মামলায় জরানো ভয় দেখায়।
এ বিষয়ে ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা আহমেদ কে ঝিনাই নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করার বিষয়ে মুঠো ফোনে জিজ্ঞাসা করা হলে তিনি জানায় আমি অনেকবার বন্ধ করেছি কিন্তু তারপরও চুপ করে উত্তোল করছে।

