ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০১৮ উপলক্ষে ঘাটাইল উপজেলার ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ গতকাল শুক্রবার উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় ।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার জনাব মোঃ শহীদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার জনাব সঞ্জিত কুমার রায় ও টাঙ্গাইলের সিনিয়র জেলা নির্বাচন অফিসার এইচ এম কামরুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার ঘাটাইল ও সহকারী রিটার্নিং অফিসার ১৩২ টাঙ্গাইল- ৩ (ঘাটাইল) জনাব দিলরুবা আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নুরুন নাহার ও ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাকসুদুল আলম প্রমূখ।

