রবিবার, জুলাই ২৩, ২০১৭

ঘাটাইলে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের মানবনন্ধন

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ
টাঙ্গাইলের ঘাটাইলে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঘাটাইল উপজেলা শাখার আয়োজনে  বিতর্কিত শিক্ষানীতি ২০১০ বাতিল ও শিক্ষা আইন ২০১৬ সংশোধন সহ বিভিন্ন দাবী নিয়ে গতকাল রবিবার বিকেলে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের উপজেলা শাখার সভাপতি মোঃ আব্দুর রহমান এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সা. সম্পাদক মওলানা মুফতি মোঃ সাইফুল ইলাম, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের উপজেলা শাখার প্রচার সম্পাদক মোঃ হাবিবুর রহমান, জেলা শাখার সভাপতি রবিউল ইসলাম, কদমতলী মাদরাসায়ে দারুল উলুম কারিমিয়া মুহ্তামিম আলহাজ্ব হযরত মাওলানা মোঃ রেজাউল করিম।

আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সবার আগে যেকোন সংবাদ জানতে আমাদের ঘাটাইল ডটকম পত্রিকাটি ভিজিট করুন

ঘাটাইলের পৌর মেয়রের কলেজে সিলিং ফ্যান বিতরণ

মো. খায়রুল ইসলাম, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি \
টাঙ্গাইলের ঘাটাইল পৌর মেয়র শহীদুজ্জামান খান স্থানীয় জি.বি.জি বিশ্ববিদ্যালয় কলেজে ব্যক্তিগত তহবিল থেকে ১০টি সিলিং ফ্যান বিতরণ করেছেন। উত্তর টাঙ্গাইলের ঐতিহ্যবাহী এ কলেজটিতে দীর্ঘদিন ধরে  ফ্যানের সমস্যা বিরাজ করছিল ।  শ্রেণি কক্ষে পর্যাপ্ত ফ্যান না থাকায় প্রচন্ডে গরমে শিক্ষার্থীরা ক্লাশ করে আসছিল। এ সমস্যাটি ঘাটাইলের পৌর মেয়রের দৃষ্টি গোচরে আসিলে  তিনি শ্রেনি কক্ষে ১০ টি ফ্যানের ব্যবস্থা করেন। গতকাল রবিবার মেয়র শহীদুজ্জামান খান জি.বি.জি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ শামছুল আলম মনির নিকট ১০টি সিলিং ফ্যান বিতরণ করেন। এ সময় কলেজের উপাধ্যক্ষ মোঃ মতিয়ার রহমানসহ কলেজ শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন। উল্লেখ্য , শহীদুজ্জামান খান অত্র কলেজের ভিপি ও জিএস ছিলেন। 

আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সবার আগে যেকোন সংবাদ জানতে আমাদের ঘাটাইল ডটকম পত্রিকাটি ভিজিট করুন

ঘাটাইলে জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্টের সমাবেশ

আজ রবিবার জাতয়ি শিক্ষক- কর্মচারী ফ্রন্ট ঘাটাইল উপজেলা শাখার উদ্যোগে শিক্ষা জাতীয়করণসহ বিভিন্ন দাবী আদায়ের লক্ষে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ঘাটাইল উপজেলার বিভিন্ন কলেজ শিক্ষক-কর্মচারীরা সকালে ঘাটাইল  জি.বি.জি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একত্রিত হন। পরে শিক্ষক-কর্মচারীরা সরকারী শিক্ষক-কর্মচারীদের ন্যায় পদোন্নতি,টাইমস্কেল, ৫% প্রবৃদ্ধি, পেনশন, উৎসব ভাতা,বাড়ি ভাড়া,চিকিৎসা ভাতা, বৈশাখী ভাতাসহ শিক্ষাকে জাতীয়করণের দাবীতে কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন, বজাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও বাকশিস  জেলা কমিটির আহবায়ক অধ্যাপক মো. আজহার আলী ,জেলা কমিটির সাবেক সভাপতি অধ্যাপক অধীর চন্দ্র সাহা, কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও উপজেলা কমিটির সভাপতি উপাধ্যক্ষ মোঃ মতিয়ার রহমান,অধ্যাপক যুলফিকার-ই- হায়দার,অধ্যাপক মো. রফিকুল ইসলাম, জুলফিকার আলী লিটন, অধ্যাপক ওয়াহেদ শরীফ সিদ্দিকী ও ৪র্থ শ্রেণি কর্মচারী সমিতির কেন্দ্রীয় নেতা মো. রইচ উদ্দীন প্রমুখ।
আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সবার আগে যেকোন সংবাদ জানতে আমাদের ঘাটাইল ডটকম পত্রিকাটি ভিজিট করুন

ঘাটাইলে প্রাথমিক শিক্ষা পরিবারের বৃক্ষরোপন কর্মসূচি পালিত

ঘাটাইল উপজেলায় প্রাথমিক শিক্ষা পরিবারের উদ্যোগে  বৃক্ষরোপন কর্মসূচী পালিত হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলা পরিষদ শিশু পার্কে নিম গাছের চারা লাগিয়ে কর্মসূচির শুভ উদ্ভোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম খান।  ঘাটাইল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন করে।
এ সময় উপস্থিত ছিলেন ঘাটাইল পৌরসভার মেয়র শহীদুজ্জামান খান (ভিপি শহীদ),উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত), মোঃ মন্জুরুল ইসলাম সহ সকল সহকারি উপজেলা শিক্ষা অফিসার, প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক সুজাত আলী, সাংবাদিক ও প্রাথমিক শিক্ষা দপ্তরের সকল কর্মচারি বৃন্দ উপস্থিত ছিলেন।এ দিকে ঘাটাইল উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে এই বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়েছে।