রবিবার, জানুয়ারি ২৯, ২০১৭

ঘাটাইলে গরু চোর বাদশা জনতার কাছে আটক

মোঃ খায়রুল ইসলাম, ঘাটাইল (টাঙ্গাইল ) প্রতিনিধি ঃ
টাঙ্গাইলের ঘাটাইলে পশ্চিম সিমান্তবর্তী লোকেরপাড়ায় গতকাল রবিবার সকালে এলাকার নামকরা গরু চোর বাদশা তালুকদার (৩০) কে হাতেনাতে আটক করেছে এলাকাবাসী। স্থানীয় ও.এস. ফাজিল মাদ্রাসার সামনে থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
জানা যায়, মামলার বাদী একই গ্রামের আবুল হোসেন তালুকদারের ছেলে আঃ রাকিব গত ২৫ জানুয়ারী থানায় এজাহার দায়ের করেন। বাদীর চুরি যাওয়া ২টি গাভী ও ২টি ষাড়, ৪টি গরুর আনুমানিক ১ লক্ষ ৯৫ হাজার টাকা মুল্যের পশু চুরি করে নিয়ে যায় বাদশা গংরা। (ঘাটাইল থানার মামলা নং- ১৪, তারিখ: ২৭জানুয়ারী ২০১৭, ধারা- ৪৫৭/৩৮০) মামলায় গ্রামের মৃত হাকিম উদ্দিন তালুকদার হাকুর ছেলে বাদশা সহ আরো কয়েকজনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে।
এলাকাবাসী জানায়, মাদক ব্যবসার অন্যতম একজন অপরাধী হিসেবে বাদশা এলাকায় পরিচিত। ইতপূর্বে ঘাটাইলের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬ মাস কারাদন্ড প্রদান করে প্রশাসন। কিন্তু ৩মাস কারা ভোগ করার পর আদালত থেকে আপীলে বের হয়ে পূণরায় বিভিন্ন অপরাধমূলক কাজে লিপ্ত হয়ে সংঘবদ্ধভাবে এই চুরির ঘটনা ঘটিয়েছে। বাদশা ইতপূর্বে গরু চুরি করে কয়েকটি গরু ফেরৎ দিয়েছে।
উল্লেখ্য, উপজেলার বীরসিংহ গ্রামের মিন্টু মিয়ার চুরি যাওয়া ১টি গরু ফেরৎ দিয়েছে। বাদশা জনতার সম্মুখে এই চুরি যাওয়া ৪টি গরুর সমমূল্যের টাকা দিতে স্বীকারোক্তি করে। বাদী ও গ্রামবাসী তাতে একমত না হয়ে চুরি যাওয়া গরু দাবী করে।
তদন্ত কর্মকর্তা এস.আই. আলী হোসেন আমাদের ঘাটাইল ডটকম কে জানান, জনতার কাছ থেকে আসামী সুস্থ্য অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং তাকে আইনী প্রকিৃয়ায় আদালতে প্রেরনের প্রস্তুতি চলছে। মামলার বাদী প্রতিনিধিকে জানান, আসামী বাদশাকে মামলা থেকে ছাড়ানোর জন্য থানাতে জোড় চেষ্টা চালাচ্ছে দুই জনপ্রতিনিধি ও তার স্ত্রী। এতে আমার সন্দেহ হচ্ছে মামলাটির সঠিক তদন্ত হয়তোবা হবেনা। আমি আমার পুলিশ প্রসাশনের কাছে সঠিক তদন্তের জোড় দাবী জানাচ্ছি।


বিসিএলের পারফর্ম দিয়ে দলে ফিরতে পারেন নাসির!

স্পোর্টস ডেস্ক: জাতীয় দলে সুযোগ করে নেওয়া থেকে শুরু করে নিজেকে প্রমাণ করার জন্য দেশিও ক্রিকেটারদের সেরা মঞ্চ ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণীর বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। চলছে বিসিএলের পঞ্চম আসর।
সম্প্রতি বাংলাদেশ দল থেকে বাদ পরা ক্রিকেটারদের আসন্ন ভারত ও শ্রীলঙ্কা সফরে জাতীয় দলে জায়গা পেতে হলে লঙ্গার ভার্সনের ক্রিকেটে নিজেদের দক্ষতা দেখানোর সুযোগ এবারের বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল)।
বিশেষ করে নাসির হোসেন, আল আমিন হোসেনদের মতো দলের বাইরে থাকা পরীক্ষিত ক্রিকেটাররা এবারের আসরের প্রথম রাউন্ডে খেলবেন। নির্বাচকরাও দেখতে চান তারা কেমন পারফর্ম করেন। নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচকরা।
জাতীয় দলের নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন এ ইস্যুতে ক্রিকেটারদের আশ্বাস দিয়ে বলেন, ‘আসন্ন ভারত সফরের আগে বিসিএলের পারফরম্যান্স অবশ্যই বিবেচনায় আসবে। তারা যদি চালাক হয়, তাহলে এ সুযোগের সঠিক ব্যবহার করা উচিত। সবাই এমন টুর্নামেন্টে খেলার সুযোগ পায় না। সুতরাং, অনেক বড় সুযোগ নিজেদের প্রমাণ করার।’
এদিকে জাতীয় দলের ক্রিকেটাররা ছুটিতে থাকলেও নিউজিল্যান্ড সফরে আগে দেশে ফেরা মোসাদ্দেক হোসাইন, তানভির হায়দার ও ইনজুরি থেকে ফেরা শফিউল ইসলাম খেলবেন এবারের বাংলাদেশ ক্রিকেট লিগ- বিসিএলের প্রথম রাউন্ডে।
- See more at: http://www.bd24live.com/bn/article/118128/index.html#sthash.IEGQntNG.dpuf

ঘাটাইলের সিংগুরিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া


টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পশ্চিম সীমান্তবর্তী সিংগুরিয়া দাখিল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শনিবার (২৮ জানুয়ারি) সকালে মাদরাসা চত্ত্বরে অনুষ্ঠিত হয়।
মাদরাসার সভাপতি বিশিষ্ট্য শিক্ষানুরাগী লায়ন ইমদাদুল হকের সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন ৫নং আনেহলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিউর রহমান মুক্তা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ল্যাব এইড গ্রুপের ও.ডি.এম আনছার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা একলাব এর পরিচালক সামসুল আলম মিয়া, শফিকুল ইসলাম কানন, শহিদুল ইসলাম, নওজেস আলী, নারীনেত্রী মিরা বেগম ও সাংবাদিক জুলিয়া পারভেজ। প্রথম পর্বের ক্রীড়া প্রতিযোগিতা শেষে অতিথিবৃন্দ দ্বিতীয় পর্বে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।