বাংলাদেশের প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ৭২তম জন্মদিন টাঙ্গাইলের ঘাটাইলে দোয়া মাহফিল ও কেক কাটার মধ্য দিয়ে পালিত হয়েছে।
শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় গতকাল শুক্রবার (২৮ সেপ্টেম্বর) সন্ধায় পৌরসভার র্কাযালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, ব্যবসায়ী ও ঘাটাইলে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী তুহিন আবদুল্লাহ, পৌর মেয়র শহিদুজ্জামান শহীদ, সাবেক মেয়র হাসান আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক মাসুদুর রহমান, পৌর আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক জাহান কাজি, শ্রমিক ফেডারেশনের সাধারন সম্পাদক রনি তালুকদার, জিবিজি কলেজের এজিএস রনজু আহমেদ, ছাত্রলীগ নেতা তাওহীদ আহমেদ প্রমুখ।

