নীলফামারীর ডোমারে পরকীয়া প্রেমে পড়ে স্বামী, সন্তান ও সংসার রেখে
প্রেমিক আপেলের বাড়িতে অবস্থান করছে প্রেমিকা পঞ্চমী রানী। “পিরিতে মজিলে
মন কিবা হাড়ি কিবা ডোম” এই প্রবাদেরই সত্যতা মিলেছে।ঘটনাটী ঘটেছে,ডোমার
উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মটুকপুর পূর্বপাড়া(জাগুপাড়া)
গ্রামে।রোববার সরজমিনে গিয়ে জানা গেছে, ওই গ্রামের নজরুল ইসলামের ছেলে
আপেলের সাথে একই গ্রামের নব কুমারের স্ত্রী পঞ্চমী রানীর ৩ বছর যাবত পরকীয়া
প্রেম চলছিল। শনিবার বিকেলে পঞ্চমী রানী বিয়ের দাবীতে প্রেমিক আপেলের
বাড়ীতে গিয়ে অবস্থান নেয়। পঞ্চমীকে দেখে আপেল বাড়ী ছেড়ে পালিয়ে যায়। পরে
বাড়ীর লোকজন পঞ্চমীকে তাদের বাড়ী থেকে বের করে দেয়।
এরপর পঞ্চমীর রাত
কাটে আপেলের বাড়ী সংলগ্ন এন্দাদুল হক এন্দার পুকুর পারের মাছ পাহারা দেয়ার
টংঘড়ে। পঞ্চমী রানী জানায়, দীর্ঘ ৩বছর যাবত আপেলের সাথে তার পরকীয়া প্রেম
ছলে আসছে। আমার স্বামী এবং দুটি সন্তান রয়েছে। আপেল আমাকে বিয়ে করবে বলে
প্রতিশ্র“তি দিয়েছিল। সে আমাকে তার বাড়ীতে আসতে বলেছে তাই তার বাড়ীতে
এসেছি। অপরদিকে আপেলের স্ত্রী রয়েছে। এ ব্যাপারে ওই ওয়ার্ডের ইউপি সদস্য
অহিদুল ইসলাম জানায়,আমি রাতেই তার বাড়ীতে গিয়েছি এবং রাত জেগে পুকুর পারে
পঞ্চমীর পাহারা দিয়েছি। ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ জানায়, শুনেছি তাদের
মধ্যে কয়েক বছর যাবত পরকীয়া প্রেম চলে আসছে। বিষয়টি সুরাহা না হলে আইনের
আশ্রয় নিতে হবে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


