নিজস্ব প্রতিবেদক, আমাদের ঘাটাইল ঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিগড় ইউনিয়ন পরিষদের ২০১৬-১৭ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৪ মে) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে ১ কোটি ৩৯ লাখ ৭৫ হাজার ১১০ টাকার এ বাজেট ঘোষণা করা হয়।
ইউনিয়ন পরিষদের সচিব মহিউদ্দিন এ বাজেট ঘোষণা করেন। বাজেট অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারি উপজেলা শিক্ষা অফিসার জি এম ফুয়াদ, উপজেলা পরিসংখ্যান অফিসার আব্দুল কাদির মিয়া প্রমূখ। উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সকল সদস্য, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণীপেশার লোকজন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।