ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ টাঙ্গাইলের ঘাটাইল জি.বি.জি কলেজকে জাতীয়করণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন কলেজ পরিচালনা পরিষদ ও সর্বাস্তরের জনগণ। মঙ্গলবার সকালে ঘাটাইল উপজেলা পরিষদের সামনে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় কলেজের অধ্যক্ষ শামছুল আলম মনিসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা দাবি জানিয়ে বলেন- সারা দেশে ১৯৯টি কলেজ জাতীয় করনের তালিকায় জিবিজি কলেজের নাম না থাকায় এলাকাবাসী ক্ষুদ্ধও হতাশ। প্রায় সাড়ে চার হাজার ছাত্র/ছত্রী এই প্রতিষ্ঠানে পড়ালেখা করলেও কলেজটিকে কেন জাতীয়করণ করা হবে না এ দাবী জানান মানববন্ধনকারীরা। তারা অবিলম্বে কলেজটি জাতীয়করণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানান। মানববন্ধন কর্মসূচিতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- জি.বি.জি কলেজ পরিচালনা কমিটির সদস্য ও জেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক এস আকবর খান, উপজেলা আ’লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবু, যুগ্ন-আহ্বায়ক ও কলেজের সাবেক ভিপি শহিদুজ্জামান খান শহিদ প্রমুখ। মানববন্ধনে কলেজের শিক্ষক, অভিভাবক,সুশিল সমাজ, বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধন শেষে ঘাটাইল জি.বি.জি কলেজকে সরকাররিকরণ করার লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার আবুল কাশেম মুহাম্মদ শাহীন এর মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর একটি স্মারক লিপি প্রদান করেছেন।