সোমবার, ডিসেম্বর ১০, ২০১৮

দল বড় নাকি ব্যক্তি বড়?

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক নাকি প্রার্থী বড় এর পরীক্ষা কেন্দ্র এবার টাঙ্গাইল-৪ আসন। জেলার অন্যতম রাজনীতিবিদের নির্বাচনী আসন হওয়ায় ভোটের ফলাফলে রয়েছে সর্বোচ্চ গুরুত্ব।



নির্বাচনে মহাজোট ও ঐক্যফ্রন্টের প্রার্থীর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীক নিয়ে এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত দলের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। ফলে সবার মনে প্রশ্ন প্রতীক নাকি প্রার্থী বড়?

জানা যায়, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আবদুল লতিফ সিদ্দিকী কালিহাতী থেকে ১৯৭০ সালের ঐতিহাসিক নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রাদেশিক পরিষদের সদস্য, ১৯৭৩, ১৯৯৬ ও ২০০৮ সালের নির্বাচনে জয়ী হয়ে মন্ত্রী হন।



২০০৮ সালের নির্বাচনের পর মহাজোট সরকারে লতিফ সিদ্দিকী পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্ব পান। পরে দলের সভাপতিমণ্ডলীর সদস্য হন। ২০১৪ সালের নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ নির্বাচিত হন। সে নির্বাচনের পর তিনি তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পান। ২০১৪ সালের সেপ্টেম্বরে নিউইয়র্কের একটি অনুষ্ঠানে হজ, তাবলিগ জামাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ সম্পর্কে মন্তব্য করে সমালোচিত হন।

এ জন্য তাকে দল থেকে বহিষ্কার ও মন্ত্রিসভা থেকে অপসারণ করা হয়। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে
দেশের বিভিন্ন এলাকায় তার নামে বেশ কয়েকটি মামলা হয়। দেশে ফিরে তিনি আত্মসমর্পণ করেন। কয়েক মাস কারাভোগের পর জামিনে মুক্তি লাভ করেন। তিনি সংসদ থেকে পদত্যাগ করায় টাঙ্গাইল-৪ আসনটি শূন্য হয়।

সংসদ থেকে পদত্যাগের পর লতিফ সিদ্দিকী এলাকায় নিয়মিত যাতায়াত অব্যাহত রাখেন। বিভিন্ন সময় সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে তিনি ও তার স্ত্রী যোগদান করতেন। দলীয় একাধিক সূত্র জানায়, এখন পর্যন্ত তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ওপর লতিফ সিদ্দিকীর প্রভাব রয়েছে।

২০১৪ সালের সেপ্টেম্বরে আবদুল লতিফ সিদ্দিকী সংসদ থেকে পদত্যাগ করলে উপ-নির্বাচনে ওই আসনে দলীয় ব্যানারে এমপি নির্বাচিত হন হাসান ইমাম খান সোহেল হাজারী।

এবারও এ আসনে হাসান ইমাম খান সোহেল হাজারীকে আওয়ামী লীগের প্রার্থী দেয়া হয়। পাশাপাশি বিএনপির ধানের শীষ প্রতীকে প্রার্থী হয়েছেন ইঞ্জিনিয়ার মো. লিয়াকত আলী। দুইজনের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন লতিফ সিদ্দিকী। তিন হেভিওয়েট প্রার্থীর প্রতীক নাকি প্রার্থী বড় সেটি দেখা যাবে ৩০ ডিসেম্বর।

বিশ্ব মানবাধিকার দিবসে ঘাটাইলে র‌্যালি ও আলোচনা সভা

উত্তম আর্য্য, ঘাটাইল : সোমবার (১০ ডিসেম্বর) সকালে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সারা বিশ্বের ন্যায় বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মানবাধিকার কমিশন ঘাটাইল উপজেলা শাখা আয়োজিত র‌্যালিতে অংশগ্রহন করেন বাংলাদেশ মানাবাধিকার কমিশনের ঘাটাইল উপজেলা শাখার সভাপতি এমদাদুল হক খান হুমায়ন, উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলরুবা আহমেদ, বাংলাদেশ মানাবাধিকার কশিনের ঘাটাইল উপজেলা শাখার সহসভাপতি মোঃ মিজানুর রহমান আকন্দ, সাধারন সম্পাদক খাদেমুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক উত্তম কুমার আর্য্য, মোহাম্মদ রুহুল আমিন, কাউন্সিলর রাশিদা বেগম, সাংগঠনিক সম্পাদক বিপ্লব হোসেন সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক রবিউল আলম বাদল, যুগ্ম অর্থ সম্পাদক এস এম বাবলু প্রমুখ।

প্রিয়ডটকম-ঢাকাটাইমস-পরিবর্তনসহ ৫৮ নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) দেশের ৫৮টি অনলাইন নিউজ পোর্টাল বন্ধ করার নির্দেশ দিয়েছে।

গতকাল রোববার বিকালে বিটিআরসি থেকে দেশের আইআইজিগুলোকে (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার প্রতিষ্ঠানকে (আইএসপি) এই নির্দেশনা দেয়া হয়েছে।



দেশে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি’র সাধারণ সম্পাদক ইমদাদুল হক আজ সোমবার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গতকাল বিকেলে আমরা বিটিআরটিসি থেকে ৫৮টি সাইট বন্ধের নির্দেশ পেয়েছি। নির্দেশের পর বিষয়টি দ্রুত কার্যকর করার উদ্যোগ নেয়া হচ্ছে।
তবে কেন ওয়েবসাইটগুলো ব্লকের নির্দেশ দেয়া হয়েছে, তার কারণ ব্যাখ্যা করেননি তিনি। বলেন, সাধারণত রাষ্ট্রবিরোধী কোনও কার্যকলাপ করলে এ ধরনের উদ্যোগ নেয়া হয়।

বন্ধের নির্দেশ পাওয়া সাইটগুলো হল-

প্রিয়ডটকম-https://www.priyo.com

রাইজিংবিডিডটকম- http://risingbd.com

পরিবর্তনডটকম- http://poriborton.com

রিপোর্টবিডি২৪ডটকম- https://reportbd24.com

শীর্ষনিউজ২৪ডটকম- http://sheershanews24.com

ঢাকাটাইমস২৪ডটকম- http://www.dhakatimes24.com

বিডিপলিটিকোডটকম- https://bdpolitico.com

পেজনিউজ২৪ডটকম- http://pagenews24.com

রেয়ারনিউজ২৪ডটকম- http://www.rarenews24.com

বিএনপিনিউজ২৪ডটকম- http://bnpnews24.com

প্রথমবাংলাদেশডটনেট- https://www.prothombangladesh.net

ডেইলিআমারদেশডটএক্সওয়াইজেড- http://dailyamardesh.xyz

ডিএনএনডটনিউজ- http://dnn.news

রাজনীতি২৪ডটকম- http://www.razniti24.com

আরবিএন২৪ডটকোডটইউকে- http://www.rbn24.co.uk

সংবাদ২৪৭ডটকম- http://www.sangbad247.com

দেশভাবনাডটকম- http://deshbhabona.com

আমারদেশ২৪৭ডটকম- http://amardesh247.com

অ্যানালাইসিসবিডিডটকম- http://www.analysisbd.com

আওয়াজবিডিডটকম- https://www.awaazbd.com

বদরুলডটঅরগ- http://www.badrul.org

বিএনপিঅনলাইনউইংডটকম- http://bnponlinewing.com

ইনডটবিএনপিবাংলাদেশডটকম- http://en.bnpbangladesh.com

বিএনপিবাংলাদেশডটকম- http://bnpbangladesh.com

বাংলামেইল৭১ডটইনফো- http://banglamail71.info

এটিভি২৪বিডিডটকম- http://www.atv24bd.com

বাংলাস্ট্যাটাসডটকম- https://www.banglastatus.com

বিবাড়িয়ানিউজ২৪ডটকম- http://www.bbarianews24.com

শিবিরডটঅরগডটবিডি- http://shibir.org.bd

নিউজ২১-বিডিডটকম- http://news21-bd.com

ওয়াননিউজবিডিডটনেট- https://www.1newsbd.net

নিউজবিডি৭১ডটকম- http://newsbd71.com

জাস্টনিউজবিডিডটকম- http://www.justnewsbd.com

এক্সপ্রেসনিউজবিডিডটকম- http://www.expressnewsbd.com

ডেইলিবিডিটাইমসডটকম- http://dailybdtimes.com

ময়মনসিংহনিউজ২৪ডটকম- http://www.mymensinghnews24.com

মূলধারাবিডিডটকম-http://www.muldharabd.com

সিএনএনবিডি২৪ডটকম-http://cnnbd24.com

ডেইলিমিরর২৪ডটকম-http://www.dailymirror24.com

দেশনেত্রীসাইবারফোরামডটকম-http://www.deshnetricyberforum.com

আলাপনডটলাইভ-http://www.alapon.live

দিগন্তডটনেট-https://diganta.net

মোরালনিউজ২৪ডটকম-http://www.moralnews24.com

পত্রিকাডটকম-http://www.potryka.com

দাওয়াহিলাল্লাহডটকম-https://dawahilallah.com

ঘাটাইল হানাদার মুক্ত দিবস পালিত

আব্দুল লতিফ, ঘাটাইল: যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সোমবার (১০ ডিসেম্বর) ঘাটাইল হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা কমান্ড শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য শোভাযাত্রা, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে।

ঘাটাইল উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান সামু, উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা আহমেদ, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক শহিদুল ইসলাম লেবু, সরকারী জিবিজি কলেজের অধ্যক্ষ শামছুল আলম মনি, ঘাটাইল পৌর মেয়র শহীদুজ্জামান খান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. তোফাজ্জল হোসেন, ডেপুটি কমান্ডার শাহনেওয়াজ, মহিলা ভাইস চেয়ারম্যান কানিজ ফাতেমা, ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এনামুল হক, মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মিয়া, এমদাদুল হক খান হুমায়ুন, প্রেসক্লাবের সভাপতি মো. নজরুল ইসলাম প্রমুখ।

র‌্যালীতে ঘাটাইল বিভিন্ন পর্যায়ের সরকারি বেসরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধার পরিবারবর্গসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন।