শনিবার, জুন ০১, ২০১৯

ঘাটাইলে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

রবিউল আলম বাদল, ঘাটাইল: প্রবাসীর স্ত্রী পিটানোর অপমান ও মামলা তুলে নেওয়ার হুমকি সহ্য করতে না পেরে বিষপানে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়নের মালেঙ্গা গ্রামে।

নিহত গৃহবধু জাহানারা (৪৫) বাহারাইন প্রবাসী আরফান আলীর স্ত্রী ।

নিহতের আত্মীয় ও স্থানীয়রা জানান, গত ২৫ মে টাঙ্গাইলে ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়নের মালেঙ্গা গ্রামের বাহারাইন প্রবাসী আরফান আলীর স্ত্রী ৪ সন্তানের জননী জাহানার বেগম (৪৫) একই গ্রামের খালেকের স্ত্রী হাওয়া বেগমের সাথে কথা কাটাকাটি হয়। বিষয়টি নিয়ে ভাতিজা আজমত আলী (৪২) ক্ষিপ্ত হয়ে জাহানারা বেগমকে এলোপাথারি মারধর করে তার দুইহাত ও বামহাতের চারটি আঙ্গুল ভেঙ্গে দেয় এবং শরীরে বিভিন্ন অংশে রক্তাক্ত জখম করে।

পরে জাহানারা বেগম গ্রামের মাতাব্বরদের কাছে বিচার প্রার্থী হলেও কোন প্রতিকার না পেয়ে ২৭ মে সোমবার টাঙ্গাইল আদালতে একটি মামলা দায়ের করেন।

এতে ঐ ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আজমত আলী আরো ক্ষিপ্ত হয়ে জাহানারা বেগমকে মামলা তুলে নেওয়ার হুমকি দিয়ে নানা ভাবে চাপ প্রয়োগ করতে থাকে। এতে জাহানারা বেগম মাতাব্বরদের বিচারের অবহেলা ও আজমত আলী হুমকি সহ্য না পেরে গত ৩০ মে বৃহস্পতিবার বিষপান করে।

পরে মুমুর্ষ অবস্থায় প্রথমে ঘাটাইল হাসপাতাল এবং টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকার একটি ক্লিনিকে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে মারা যান জাহানারা বেগম।

আওয়ামী লীগ নেতা আজমত আলী ও তার সাঙ্গপাঙ্গরা বিষয়টি ধামাচাপা দিতে শুক্রবার গভীর রাতে জাহানারা বেগমের বাড়িতে শালিশী বৈঠকের আয়োজন করে। সেখানে মাতাব্বররা সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে লাশ দাফন না করে পুলিশকে খবর দিয়ে মর্গে পাঠিয়ে দেয়।

উল্লেখ্য যে আজমত আলী দলের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন সময় ক্ষমতার অপব্যাবহার করে একই গ্রামের জাহাঙ্গীর, আক্তার ও আমান আলীর স্ত্রীকে বেআইনী ভাবে মারধর করে।

এ বিষয়ে দেওপাড়া ইউপি চেয়ারম্যান মাইন উদ্দিন তালুকদার (তারু) ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আমি বিষয়টি নিয়ে থানায় কথা বলেছি অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নিতে।

ঘাটাইল থানার পুলিশের উপপরিদর্শক(এসআই) আব্দুল মান্নান জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক ফাঁকা

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ঈদ যাত্রায় যানবাহনের তেমন কোনও চাপ নেই। অন্য যে কোনও দিনের মতোই স্বাভাবিক গতিতেই চলাচল করছে যানবাহন। সকালের দিকে মহাসড়ক ছিল প্রায় ফাঁকা। ফলে ঈদযাত্রায় ঘরমুখো মানুষ স্বস্তিতে বাড়ি পৌঁছাচ্ছেন।

সরেজমিনে আজ শনিবার (০১ জুন) সকালে টাঙ্গাইল অংশের বিভিন্ন এলাকায় ঘুরে কোথাও যানজট দেখা যায়নি। সোমবার একদিন কর্মদিবস বাকি থাকলেও গত বৃহস্পতিবার থেকেই বাড়ি যেতে শুরু করেছেন রাজধানীসহ বিভিন্ন এলাকার মানুষ। তবে রাস্তায় এর কোনও প্রভাব পড়েনি।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন বলেন, মহাসড়কের কোথাও যানজট নেই। যানবাহন স্বাভাবিক গতিতেই চলাচল করছে। এ রুটে যাতায়াতরত ঘরমুখো মানুষ স্বস্তিতেই বাড়ি ফিরছেন।

তিনি আরও বলেন, গতকাল শুক্রবার (৩১ মে) সকাল ৬টা থেকে আজ শনিবার (১ জুন) সকাল ৬টা পর্যন্ত এ সড়কে ২৫ হাজার ১৮৬টি যানবাহন চলাচল করেছে। টোল আদায় হয়েছে তিন কোটি ১৬ লাখ ১৬হাজার ৮শ’ টাকা।

ঘাটাইল ক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নজরুল ইসলাম, ঘাটাইল ঃ শুক্রবার(৩১ মে) টাঙ্গাইলের ঘাটাইল ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ঘাটাইল পৌরসভার বাজার রোডস্থ ক্লাব কার্যাালয়ে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন ঘাটাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম লেবু। বিশেষ অতিথী ছিলেন ঘাটাইল পৌরসভার মেয়র শহিদুজ্জামান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আরজু। এ সময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন ঘাটাইল ক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ, সাধারন সম্পাদক কাজী মাহমুদ হাসান জাহান, জামুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান শামীম খান, মুকুল একাডেমী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ফজলুর রহমান খান ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম প্রমূখ।

এ ছাড়া ক্লাবের কর্মকর্তা ও সদস্য, শিক্ষক, সাংবাদিক, পেশাজীবি,  সমাজের বিশিষ্ট ব্যক্তি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

হামিদপুর আমাদের বাংলা যুব সংঘের” উদ্দ্যেগে ইফতার ও দোয়া মাহফিল

ঘাটাইলে সামাজিক সংগঠন হামিদপুর আমাদের বাংলা যুব সংঘের উদ্দেগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার হামিদপুর ঈদগাহ জামে মসজিদে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার,কৃষিবিদ প্রিন্স রহমান পাবেল,সাবেক ইউপি সদস্য আব্দুর রহমান,হামিদপুর ট্রাক মালিক সমিটির সভাপতি হরমুজ আলী,শফি মেম্বার,বিশিষ্ট ব্যাবসায়ী নুরুল ইসলাম,আনোয়ার হোসেন,খোকন তালুকদার প্রমুখ।

এ সময় এলাকার মুসল্লীরা ও সংগঠনের কার্যকারী কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন। ইফতারের শুরুতে দোয়া করা হয়।