রবিবার, ফেব্রুয়ারি ০৩, ২০১৯

ঘাটাইলে ২০১৮ সালের প্রশ্নে এসএসসি পরীক্ষা

টাঙ্গাইলের ঘাটাইলে একটি কেন্দ্রের একটি কক্ষে ২০১৮ সালের প্রশ্নে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ওই কক্ষে ৪টি বিদ্যালয়ের মোট ৯২ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় ২০১৯ সালের পরিবর্তে ২০১৮ সালের প্রশ্নে পরীক্ষা দিয়েছে।শনিবার (২ ফেব্রুয়ারি) পরীক্ষার প্রথম দিনে উপজেলার মুকুল একাডেমির কেন্দ্রের একটি কক্ষে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় এক শিক্ষার্থীর অভিভাবক আসাসুজ্জামান ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা আহমেদ কাছের একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগে জানা যায়, ওই অভিভাবকের ছেলেসহ কদলতলী হাসান পাবলিক উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান শাখার ৩২ শিক্ষার্থীসহ মোট ৪টি বিদ্যালয়ের ৯২ শিক্ষার্থী মুকুল একাডেমি কেন্দ্রের একটি কক্ষে এসএসসি পরীক্ষার অংশগ্রহণ করে। কিন্তু ওই কেন্দ্রের সচিব ২০১৯ সালের স্থলে ২০১৮ সালের প্রশ্নেপত্র সরবরাহ ছাত্র-ছাত্রীদের ভবিষ্যত অন্ধকারে ঠেলে দিয়েছে।

এ অবস্থায় পরীক্ষার্থীদের ব্যাপারে প্রতিকার এবং সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন।

এ ব্যাপারে ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা আহমেদ বলেন, ওই কেন্দ্রের একটি কক্ষে শুধুমাত্র এমসিকিউ প্রশ্নে ২০১৯ সালের স্থলে ২০১৮ সালের প্রশ্নেপত্র দেয়া হয়েছে। বিষয়টি আমি শিক্ষাবোর্ডকে জানিয়েছি। এছাড়া এ ঘটনায় জড়িত শিক্ষকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আমাদের ঘাটাইল’ এ সংগৃহিত তথ্যগুলোর স্বত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের এবং আমাদের সংগৃহীত প্রতিটা নিউজে সোর্স সাইটের রেফারেন্স লিংকসহ কৃতজ্ঞতা উদ্ধৃত আছে। আমাদের কোনো স্বত্ব বা কপিরাইট নাই। আমাদের ঘাটাইল এ প্রকাশিত সকল কন্টেন্ট সকলের ব্যবহারের জন্য উন্মুক্ত।

ঘাটাইলে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

টাঙ্গাইলে ঘাটাইল উপজেলার ধলাপাড়ায় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। আজ রবিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ধলাপাড়া কলেজ ও ধলাপাড়া হাইস্কুলের ছাত্রদের সহযোগিতায় ও আলোর পথে ফাউন্ডেশনের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

জানা যায়, ধলাপাড়া এস ইউ পি উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী মোঃ সজীব হোসেন (১৭) ও তার বড় ভাই ধলাপাড়া কলেজের ছাত্র মোঃ শরিফ হোসেন (১৯) মোটরসাইকেলে নিজ বাড়ি ফিরছিলেন। এসময় পেচারআটা মোড় নামক স্থানে পৌঁছলে বেপরোয়া একটি ট্রাকের সাথে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুইজনই ভয়াবহ আঘাতপ্রাপ্ত হন। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।তাদের অবস্থা এখনো আশংকাজনক।এই ঘটনাকে কেন্দ্র করে আজ দুপুরে চালকদের সচেতনতা বৃদ্ধিমূলক এই মানববন্ধন কর্মসূচী আয়োজিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ধলাপাড়া কলেজ ও হাইস্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষকগণ, ধলাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এজহারুল ইসলাম মিঠু ভূইয়া, আলোর পথে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাদ্দাম হোসেন, সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব তানভীর তাজ মেহেদী সহ সকল সদস্য বৃন্দ, বিডিপি এর সদস্য রাজ্জাক সজীব, ডাঃ শাহ আল কামাল প্রমুখ।

এ সময় স্থানীয় এলাকার সচেতন জনগণের অনেকেই উপস্থিত ছিলেন। তারা সবাই নিরাপদ সড়ক এবং ড্রাইভিং লাইসেন্স ছাড়া সকল যানবাহন চলাচল নিষিদ্ধর দাবি জানান।

আমাদের ঘাটাইল’ এ সংগৃহিত তথ্যগুলোর স্বত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের এবং আমাদের সংগৃহীত প্রতিটা নিউজে সোর্স সাইটের রেফারেন্স লিংকসহ কৃতজ্ঞতা উদ্ধৃত আছে। আমাদের কোনো স্বত্ব বা কপিরাইট নাই। আমাদের ঘাটাইল এ প্রকাশিত সকল কন্টেন্ট সকলের ব্যবহারের জন্য উন্মুক্ত।